হাইলাইটস
1. গত সাত বছর ধরে রেল বাজেটকে সাধারণ বাজেটের (Budget) সঙ্গে প্রকাশ করা হয়।
2. বাজেটে বন্দে ভারত এবং অমৃত ভারত ট্রেনগুলিতে আরও বেশি ফোকাস দেওয়া হবে বলে জনগণ আশা করেছিল।
3. এবারের বাজেটে (Budget) রেল নিয়ে কোনও ঘোষণাই করেননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
মোদী সরকারের তৃতীয় মেয়াদের প্রথম সাধারণ বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। গত সাত বছর ধরে রেল বাজেটকে সাধারণ বাজেটের সঙ্গে প্রকাশ করা হয়। ফলে রেলওয়ে বাজেট এখন সাধারণ বাজেটর অন্তর্ভুক্ত। সাধারণ বাজেটে বন্দে ভারত এবং অমৃত ভারত ট্রেনগুলিতে আরও বেশি ফোকাস দেওয়া হবে বলে জনগণ আশা করেছিল। কিন্তু এবারের বাজেটে (Budget) রেল নিয়ে কোনও ঘোষণাই করেননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
বর্তমানে সবচেয়ে জনপ্রিয় হয়ে উঠছে বন্দে ভারত এক্সপ্রেস। উত্তর-পূর্ব বাদে দেশের প্রায় সমস্ত রাজ্যের জোর কদমে ছুটে চলেছে প্রায় 52টি বন্দে ভারত ট্রেন। সমস্ত বন্দে ভারত ট্রেনে অকুপেন্সির হার 100 শতাংশের উপরে৷ এছাড়াও, ভারতীয় রেলও শীঘ্রই বন্দে ভারত স্লিপার এবং বন্দে ভারত মেট্রো চালু করতে চলেছে। একথা অবশ্য আগেই ঘোষণা করা হয়েছে ভারতীয় রেলের পক্ষ থেকে।
কিন্তু চলতি অর্থ মানুষের বাজেটের রেল নিয়ে কোনও ঘোষণাই করা হল না। সম্ভাবনা ছিল, আজকের বাজেটে বন্দে ভারত এক্সপ্রেস -সহ আরও অনেক সেমি-হাই স্পিড ট্রেনের ঘোষণা করা হবে। অন্তত এমনটাই ভেবে রেখেছিলেন দেশের মানুষ। এই সিরিজে বন্দে ভারত এক্সপ্রেস এবং অমৃত ভারত ট্রেনগুলি দিল্লি থেকে পাটনা পর্যন্ত চালানোর সম্ভাবনাও ছিল। কিন্তু এই ট্রেনগুলি নিয়েও কোনও সরাসরি ঘোষণা করেননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
এর আগে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষনা করেছিলেন, তিনি আগামী কয়েক বছরের মধ্যে ওয়েটিং টিকিট দূর করার চেষ্টা করবেন। যেসব রুটে বেশি ওয়েটিং আছে সেসব রুটে প্রথমে নজর দেওয়া হবে। কিন্তু আশ্চর্যের বিষয় মঙ্গলবার অর্থাৎ আজ ‘রেল’ শব্দটি উচ্চারণও করলেন না কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
Article By – আস্তিক ঘোষ






