Article By – সুনন্দা সেন

অর্থনীতিবিদদের একাংশের মতে, ২০২৬-২৭ অর্থবছরে (FY27) ভারতের নমিনাল GDP (নামমাত্র GDP) বৃদ্ধির হার ১০% থেকে ১০.৫%-এর মতে থাকতে পারে। বিভিন্ন সমীক্ষা ও অর্থনৈতিক বিশ্লেষণ উঠে এসেছে যে মূল্যস্ফীতির ধীরে ধীরে স্বাভাবিক পর্যায়ে ফিরে আসা এবং আগের বছরের তুলনায় নিম্নভিত্তি (Low Kase effect) এই বৃদ্ধির প্রধান কারণ হতে চলেছে। যেহেতু নমিনাল GDP-তে বাস্তব উৎপাদন বৃদ্ধি এবং মূল্যস্ফীতি, দুইই অন্তর্ভুক্ত যাকে তাই এই সূচকটি সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এর ওপর ভিত্তি করেই রাজকোষ ঘাটতি, কর আদায়ের লক্ষ্য এবং ডেবট GDP অনুপাত নির্ধারণ করা হয়।
অর্থনীতিবিদদের মতে, ২০২৫-২৬ অর্থবছরে নমিনাল GDP বৃদ্ধির হার তুলনামূলকভাবে কম থাকতে পারে, কারণ ওই সময়ে মূল্যস্ফীতি খুবই নিচু স্তরে নেমে আসার সম্ভাবনা রয়েছে। কিন্তু ২০১৬-২৭ অর্থবছরে মূল্যস্ফীতি কিছুটা বাড়লে এবং GDP ডিফ্লেটর স্বাভাবিক হলে, নমিনাল GDP বৃদ্ধিতে স্বাভাবিকভাবেই গতি আসবে। বিশেষজ্ঞরা আরও জানাচ্ছেন, রিয়েল GDP বৃদ্ধির হার আগামী অর্থবছরে ৬% থেকে ৭%- এর মধ্যে থাকতে পারে।
তার সঙ্গে যদি ৩%- এর কাছাকাছি মূল্যস্ফীতি যুক্ত হয়, তাহলে নমিনাল GDP বৃদ্ধির হার সহজেই ১০%- এর বেশি হতে পারে। এই কারণেই অনেক অর্থনীতিবিদ এবং বাজার বিশ্লেষকরা ১০%–১০.৫% বৃদ্ধির পূর্বাভাস দিচ্ছেন। এই সম্ভাব্য বৃদ্ধির হার ২০২৬ সালের কেন্দ্রীয় বাজেটে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। সরকার যদি বাজেটের হিসেব-নিকেশে এই নমিনাল GDP বৃদ্ধিকে অ্যাড করে, তাহলে রাজকোষ ঘাটতির অনুপাত তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে রাখা সহজ হবে। পাশাপাশি উন্নয়নমূলক ব্যয় ও পরিকাঠামো বিনিয়োগের জন্য সরকার কিছুটা বেশি আর্থিক জায়গা পেতে পারে।




