Article By – সুনন্দা সেন

বর্তমানে বিনিয়োগ ক্ষেত্রে নিরাপত্তা সকলেই পেতে চান। যে কারণে এখনও বহুল সংখ্যক মানুষ এখনও ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করে থাকেন। আর FD কেবল ব্যাংক নয় পোস্ট অফিসেও রয়েছে। যা পোস্ট অফিসের টাইম ডিপোজিট স্কিম নামেও পরিচিত। এই ফিক্সড ডিপোজিট স্কিমে এককালীন আপনাকে কিছু পরিমাণ টাকা জমা রাখতে হয় নির্ধারিত নির্দিষ্ট সময়ের জন্য আর তারপরে সুদ সহ বিপুল পরিমান অর্থ রিটার্ণ পান।
ব্যাংকের মতো পোস্ট অফিসেও FD- এর মেয়াদের উপর নির্ভর করে সুদের হার। বিভিন্ন মেয়াদ অনুযায়ী পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিটের সুদের হারের তালিকা দেখে নেওয়া যাক:-
| FD মেয়াদ | সুদের হার |
| ১ বছরের | ৬.৯০% |
| ২ বছরের | ৭% |
| ৩ বছরের | ৭.১০% |
| ৫ বছরের | ৭.৫০% |
পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট স্কিমে সুদের হার প্রত্যেক তিন মাস অন্তর হিসাব করা হয়। তবে আপনি যদি পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিটে টাকা বিনিয়োগ করেন সেক্ষেত্রে আপনি আপনার সুদের টাকা প্রতি কোয়াটারে পাবেন কিন্তূ সেটি যুক্ত হবে বছরের শেষে, মানে আ্যনুয়ালি। আর সরকার পোস্ট অফিসের FD – এর সুদের হার প্রতিটি কোয়ার্টারে পরিবর্তন করতে পারে। কিন্তু আপনি যে সুদের হারে ফিক্সড ডিপোজিট করবেন সেই ইন্টারেস্ট রেটেই আপনি সুদ পাবেন।
আপনারা পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিটে সর্বনিম্ন ১ হাজার টাকা থেকে বিনিয়োগ শুরু করতে পারেন। আর সর্বোচ্চ বিনিয়োগের কোনো অংক সরকার নির্ধারিত করেনি। তবে মনে রাখবেন ১০০০ টাকার পরের বিনিয়োগগুলি ১০০ টাকার গুণিতাকে করতে হবে। ১৮ বছরের উর্ধ্বে যে কোন প্রাপ্তবয়স্ক ব্যক্তি পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট করতে পারবেন। আর অ্যাকাউন্টের ক্ষেত্রেও একক ভাবে অর্থাৎ সিঙ্গেল অ্যাকাউন্ট এবং যৌথভাবে অর্থাৎ জয়েন্ট অ্যাকাউন্ট খোলার অনুমতি দেয়। বর্তমানে পোস্ট অফিস সর্বোচ্চ ৩ জনকে একসাথে জয়েন্টে অ্যাকাউন্ট খোলার সুবিধা দিয়ে থাকে।





