কেন্দ্র সরকার দ্বারা বিতরণ করা রেশন দেশের প্রায় ৮০ কোটি মানুষ বিনামূল্যে পায়। আপনি বা আপনার পরিচিত কোন ব্যক্তি বিনামূল্যে রেশন পরিষেবা দ্বারা সুবিধা গ্রহণ করে থাকেন তাহলে অবশ্যই জানা উচিত যে রেশন কার্ডের E-KYC না করালে পরের মাস থেকে বিনামূল্যের রেশনের সুবিধাটি আর পাওয়া যাবে না। আর এটি কেবল পরিবারের একজনের করালে হবে না, যাদের রেশন কার্ড আছে পরিবারের সেই সকল সদস্যদেরও করাতে হবে। সরকার ই-কেওয়াইসি বাধ্যতামূলক করেছে। কারণ অনেকেই পরিবারের মৃতব্যক্তিদের নামে এখনও বিনামূল্যে রেশন সংগ্রহ করছে। অন্যদিকে যাদের প্রয়োজন তারা কেন্দ্র সরকারের এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
বিনামূল্যে রেশন পেতে ৩০ জুনের মধ্যে E-KYC সম্পন্ন করতে হবে, যার জন্য আঙুলের ছাপের প্রয়োজন। যদি কোনো পরিবারের ৬ জন সদস্য থাকে। আর পরিবারের ৪ জন সদস্যের রেশন কেওয়াইসি নির্দিষ্ট তারিখের মধ্যে সম্পন্ন হয়, দুজনের সম্পন্ন না হয়। সেক্ষেত্রে শুধু মাত্র ই – কেওয়াইসি প্রসেস সম্পন্ন করা ৪ জন ব্যক্তি নামে বিনামূল্যের রেশন পাবেন। বাকি ব্যক্তিদের নামে জুলাই, ২০২৪ থেকে বিনামূল্যের রেশনের সুবিধা বন্ধ হবে।
সরকারি প্রকল্পের কোর্স
রেশন কার্ডের E-KYC করতে হলে আপনাদের ডিস্ট্রিবিউশন সিস্টেমের দোকান বা ডিপো হোল্ডারের কাছে গিয়ে কাজটি সম্পন্ন করতে হবে। আর ডকুমেন্ট হিসাবে দরকার পড়বে আধার কার্ড ও রেশন কার্ড। রেশন ডিলারের কাছে গেলে যে POS (Point of service) মেশিনে আঙ্গুঁলের ছাপ দিতে হবে এবং আধার নম্বর নথিভুক্ত করতে হব। আধার কার্ড আপডেট থাকা আবশ্যক কারণ রেশন কার্ড বায়োমেট্রিক্স অনুযায়ী আপডেট করা হয়।

Article By – সুনন্দা সেন




