buzywithinfoBuzy With Info
Everything About Business
LIC

উপচে পড়ছে সরকারি কোষাগার! কেন 6103 কোটি টাকা দিল LIC?

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

2023-24 অর্থবর্ষের জন্য ভারত সরকারকে মোট 6,103.62 কোটি টাকার লভ্যাংশ ঘোষণা করল লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। ইতিমধ্যে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে দেওয়া 3,662.17 কোটি টাকাও অন্তর্ভুক্ত রয়েছে এই লভ্যাংশের মধ্যে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কাছে 3,662.17 কোটি টাকার চেক হস্তান্তর করেছেন এলআইসি চেয়ারম্যান সিদ্ধার্থ মোহান্তি। গত 22শে আগস্ট অনুষ্ঠিত LIC-এর বার্ষিক সাধারণ সভায় এই পরিমাণ শেয়ারহোল্ডারদের দ্বারা অনুমোদন করা হয়।

July 18 New in article ads By Sir 1

মজার বিষয় হল, একই দিনে মহারাষ্ট্রে GST, সুদ এবং জরিমানা সংক্রান্ত নোটিশ পেয়েছে এলআইসি। 2019-20 অর্থবর্ষের জন্য প্রায় প্রায় 606 কোটি টাকা জরিমানা করা হয়েছে। তবে এতে নিজেদের কর্মকান্ডে কোনও প্রভাব পড়বে না বলে জানিয়েছে এলআইসি। গত 31 মার্চ শেষ হওয়া অর্থবর্ষের জন্য শেয়ার প্রতি 6 টাকা চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করেছিল এলআইসি। মার্চ, 2024-এ 2,441.45 কোটি টাকার অন্তর্বর্তী লভ্যাংশও দিয়েছিল এই বিমা কোম্পানি। 2023-24 অর্থবছরের জন্য মোট লভ্যাংশ এসেছে 6,103.62 কোটি টাকা।

LIC-এর মোট 6,32,49,97,701 শেয়ারের মধ্যে ভারত সরকারের শেয়ার রয়েছে 6,10,36,22,781 টাকার। এই পরিমাণ কোম্পানির 96.50 শতাংশ। এলআইসির পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, “2023-24 আর্থিক বছরের জন্য এলআইসি ভারত সরকারকে মোট 6,103.62 কোটি টাকা লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে আজ অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে দেওয়া 3,662.17 কোটি টাকার অতিরিক্ত লভ্যাংশ এবং 1 মার্চ, 2024-এ দেওয়া 2,441.45 কোটি টাকা অন্তর্ভুক্ত রয়েছে।”

অন্যদিকে, মহারাষ্ট্রে জিএসটি, সুদ এবং জরিমানা সংক্রান্ত নোটিশ পেয়েছে এলআইসি। মহারাষ্ট্র সরকার 2019-20 আর্থিক বছরের জন্য এই বিজ্ঞপ্তি পাঠিয়েছে। এলআইসি অনুসারে, জিএসটির পরিমাণ 2,94,43,47,220 টাকা, সুদ 2,81,70,71,780 টাকা এবং জরিমানা 29,44,73,582 টাকা৷ এই নোটিশের বিরুদ্ধে মুম্বাইয়ের যুগ্ম কমিশনারের (আপিল) কাছে আপিল করতে পারে এলআইসি।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading