Article By – সুনন্দা সেন

ব্যাংকের ফিক্সড ডিপোজিটের তুলনায় একাধিক পোস্ট অফিস স্কিম বেশি সুদের হার অফার করে থাকে। অবশ্য এর মধ্যে বেশ কিছু স্কিম হল সরকারি। যে কারণে ব্যাংকের তুলনায় স্কিমগুলিতে বিনিয়োগ করা তুলনামূলক ভাবে বেশি নিরাপদ ও সরকারি গ্যারান্টিযুক্ত। এছাড়া বিনিয়োগের পরিমাণও খুব একটা উচ্চ নয় বলেই জানা যাচ্ছে। তাই আপনি পোস্ট অফিসের কোনো স্কিমে টাকা জমা বা বিনিয়োগ করার জন্য নূন্যতম কত পরিমাণ অর্থের প্রয়োজন পড়বে সেই বিষয় জানবো।
পোস্ট অফিসে বিনিয়োগের ক্ষেত্রে মোট ১০টি স্কিম রয়েছে। আর প্রত্যেক স্কিমের নির্ধারিত নূন্যতম অর্থের পরিমাণও ভিন্ন। তাই চলুন প্রত্যেক স্কিমের বিষয় জেনে নেওয়া যাক। –
| পোস্ট অফিস স্কিমের নাম | নূন্যতম অর্থ বিনিয়োগের পরিমাণ |
| পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট | এক্ষেত্রে সর্বনিম্ন ৫০০ টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলতে এবং বিনিয়োগে শুরু করতে পারবেন। |
| ফিক্সড ডিপোজিট (FD) অ্যাকাউন্ট | পোস্ট অফিসে সর্বনিম্ন ১,০০০ টাকার FD করতে পারেন। |
| রেকারিং ডিপোজিট (RD) অ্যাকাউন্ট | প্রতিমাসে পোস্ট অফিসে ১০০ টাকা দিয়ে RD শুরু করতে পারেন। |
| মাসিক ইনকাম স্কিম | এই স্কিমেও ১০০০ দিয়ে আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। |
| পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) | এক্ষেত্রে আপনি নূন্যতম ৫০০ টাকা দিয়ে বিনিয়োগ শুরু করতে পারেন। |
| সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS) | এই সরকারি স্কিমের নূন্যতম বিনিয়োগের পরিমান হল ১,০০০ টাকা। |
| ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিম বা NSC | NSC-তে নূন্যতম ১,০০০ টাকা থেকে বিনিয়োগ শুরু করতে পারেন। |
| মহিলা সম্মান সেভিংস স্কিম (MSSS) | পোস্ট অফিসের এই স্কিমের ক্ষেত্রে আপনি সর্বনিম্ন ১০০০ টাকা বিনিয়োগ করতে পারেন। |
| সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY) | প্রতি বছর মাত্র ২৫০ টাকা দিয়ে SSY-তে বিনিয়োগ চালিয়ে যেতে পারেন। |
| কিষাণ বিকাশ পত্র (KVP) | পোস্ট অফিসের এই স্কিমে নূন্যতম বিনিয়োগের পরিমাণ হল ১০০০ টাকা। |
পোস্ট অফিসের উপরোক্ত স্কিম গুলিতে আপনি যদি সর্বনিম্ন টাকা না রাখেন তাহলে সেক্ষেত্রে কিছু কিছু স্কিমের ক্ষেত্রে পরবর্তীতে পেনাল্টি দিতে হবে অর্থাৎ জরিমানা দিতে হবে। আবার অনেক ক্ষেত্রে অ্যাকাউন্ট সিজ বা বন্ধ হয়ে যায়।




