buzywithinfoBuzy With Info
Everything About Business
FIG 2

তৃতীয়বার প্রধানমন্ত্রী রুপে শপথ গ্রহণের পরই নতুন স্কিমের বিষয় জানালেন মোদী! কীভাবে এবং কোন যোগ্যতায় মিলবে সুবিধা? জানুন বিস্তারিত। 

রবিবার (৯মে, ২০২৪) তারিখে তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন Narendra Modiতারপর থেকেই সামনে আসছে মোদী সরকারের একের পর এক উদ্দ্যোগ। তেমনি একটি বিশেষ উদ্দ্যোগ হল Vishwakarma Silai Machine Scheme। যার মাধ্যমে প্রধানমন্ত্রী এবং তার সরকার দেশের অভাবী পরিবারগুলির মহিলাদের রোজগারের পথ খুলে দিতে সাহায্য করবে। অবশ্য মহিলাদের কথা ভেবে চালু করলেও কিছু শ্রেনীর পুরুষও এই স্কিমের সুবিধা পাবেন। জানা যাচ্ছে কেন্দ্রীয় সরকার এই স্কিমের অধীনে এক শ্রেনীর মহিলা এবং পুরুষদের বিনামূল্যে একটি করে সেলাই মেশিন সহ বিশেষ কিছু প্রদান করবে। এই স্কিমের গুরুত্বপূর্ণ সুবিধাগুলি হল :- 

Vishwakarma Silai Machine Scheme

Copy of ONLY Text Ads Banner BWI News
  1. প্রথমত শুধু সেলাই মেশিন দেওয়া হবে এমনটা নয়। সেলাইয়ে কাজে উৎসাহিত করতে এবং দক্ষ কাজ শেখার জন্য ৬ মাসের ট্রেনিং প্রদান করা হবে সরকারের তরফ থেকে। 
  1. আর ট্রেনিং শেষ হলে সার্টিফিকেট দেওয়া হবে যা অন্যান্য জায়গায় কাজ করতে গেলে কাজে লাগবে। 
  1. যতক্ষন ট্রেনিং চলবে প্রত্যেক দিনের জন্য কেন্দ্রীয় সরকার ৫০০ টাকা দেবে। 
  1. এছাড়া সেলাই মেশিন দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় সরঞ্জাম কেনার জন্যেও অর্থ প্রদান করবে। 
  1. এছাড়াও যদি কারোর কাজের জন্য অর্থের প্রয়োজন হয়, সেক্ষেত্রে এই স্কিমের অধীনে নূন্যতম সুদে ১ থেকে ২ লক্ষ টাকার ঋণের সুবিধাও পাবেন।

PM Vishwakarma Silai Machine Scheme-এর সুবিধা পেতে হলে আবেদন করতে হবে। আর তার PMvishwakarma -এর অফিসিয়াল ওয়েবসাইট থেকেই করতে পারবে। আবেদন করার জন্য প্রয়োজন পড়বে আবেদনকারীর আধার কার্ড, ঠিকানার প্রমানপত্র, সক্রিয় মোবাইল নম্বর, পাসপোর্ট সাইজ ছবি, ব্যাংকের পাসবুক, ইনকাম সার্টিফিকেট (যদি কর্মরত হোন) এবং যদি ফিজিক্যালি চ্যালেঞ্জিং হোন তাহলে তার সার্টিফিকেট। অবশ্য যে কেউ চাইলেই আবেদন করতে পারবেন না। সরকার আবেদন পত্র গ্রহনের ক্ষেত্রে যোগ্যতার মাপকাঠি ঠিক করেছে আর তা হল:- 

Vishwakarma Silai
  • আবেদনকারীকে অবশ্যই স্থায়ী ভারতীয় নাগরিক হতে হবে। 
  • আবেদন করার সময় বয়স ২০ বছর থেকে ২৪ বছর হতে হবে। 
  • অবশ্যই আবেদনকারীকে পেশাগত কারিগর হতে হবে। 
  • পারিবারিক আয় আড়াই লক্ষ টাকার মধ্যে হতে হবে। 
  • অবশ্যই BPL কার্ড থাকতে হবে।
  • পরিবারের কেউ সরকারি চাকরি করলে আবেদনপত্র খারিজ হয়ে যাবে।  

দেশের নাগরিকদের আর্থিক কল্যানের জন্য সরকার কর্তৃক সরকারি প্রকল্প বা Government Schemes চালু করে। সেহেতু ভারতীয় কেন্দ্রীয় সরকার দেশের নাগরিকদের সামাজিক ও অর্থনৈতিক কল্যাণের জন্য অসংখ্য Schemes চালু করেছে। সরকার প্রত্যেকটি Scheme তার নির্দিষ্ট সময়ে চালু করেছে প্রয়োজনীয়তা বুঝে এবং প্রত্যেকটি Scheme চালু করার পেছনে নির্দিষ্ট উদ্দেশ্যও রয়েছে। প্রাথমিকভাবে সমস্ত Government Scheme গুলি ডিজাইন করা হয়েছে অর্থনৈতিকভাবে বঞ্চিত, গ্রামীণ বা সমাজের দুর্বল মানুষদের সাহায্যের জন্য।সাথে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করা, গ্রামীণ ও অনগ্রসর এলাকার উন্নয়নের সাথে তাদের শিক্ষা এবং প্রশিক্ষণ প্রচার। বিশেষ করে মহিলা ও শিশু কন্যাদের আর্থিকভাবে সহায়তা করে। আর সেই সকল স্কিম গুলি হলো : মহিলা সম্মান সেভিংস স্কিম, অটল পেনশান যোজনা, কিষাণ বিকাশ পত্র (KVP), সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY), Public provident fund (PPF), National pension scheme (NPS), Senior citizen savings scheme (SCSS) ইত্যাদি । আর এই সকল government scheme গুলির বিষয় জানতে সাহায্য নিতে পারেন Buzy With Info এর government schemes কোর্সে। যা রয়েছে সম্পূর্ন বাংলা ভাষায়। [আর কি ভাবছেন এক্ষুনি ক্লিক করুন লিংকে]

সরকারি প্রকল্পের কোর্স

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading