buzywithinfoBuzy With Info
Everything About Business
visa application

‘মেক ইন ইন্ডিয়া’ ও PLI প্রকল্পে গতি আনবে নতুন ভিসা নীতি! বিষেষ করে ফরেন প্রফেশনালদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করল কেন্দ্র সরকার

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারত সরকার ব্যবসা ও শিল্পখাতে দক্ষ কর্মীর চাহিদা মেটাতে ভিসা নীতিতে বড়সড় সংস্কার এনেছে। নতুন ও সরলীকৃত ভিসা নিয়মের ফলে বিদেশি পেশাদারদের বা ফরেন প্রোফেশনাল এক্সপার্টদের ভারতে কাজ করা আরও সহজ হবে। বিশেষ করে ইঞ্জিনিয়ার, প্রযুক্তিবিদ ও উচ্চ দক্ষতাসম্পন্ন সেক্টদের কর্মীদের। সরকার আশা করছে যে, এই উদ্যোগ উৎপাদন, অবকাঠামো ও শিল্প বা ইন্ডাস্ট্রিয়াল বৃদ্ধিতে সরাসরি সহায়তা করবে। এছাড়া নতুন ভিসা ব্যবস্থায় আবেদন প্রক্রিয়া আরও দ্রুত ও স্বচ্ছ করা হয়েছে। অনুমোদনের ধাপ কমিয়ে আনা হয়েছে। আর একটি গুরুত্বপূর্ণ কারণ হলো, বিদেশি সংস্থা ও বহুজাতিক কোম্পানিগুলি তাদের প্রয়োজনীয় বিশেষজ্ঞ কর্মী কম সময়ের মধ্যে ভারতে আনতে পারে। 

6 2

এছাড়া অনুমান করা হয়েছে যে বিশেষ করে সেমিকন্ডাক্টর, ইলেকট্রনিক্স, অটোমোবাইল, প্রতিরক্ষা উৎপাদন, স্টিল এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে এই সিদ্ধান্তের প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। সরকারি মহলের মতে, ‘মেক ইন ইন্ডিয়া’, ‘স্টার্ট-আপ ইন্ডিয়া’ এবং ‘প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ (PLI)’ প্রকল্পের সফল বাস্তবায়নের জন্য বিশ্বমানের দক্ষতা ও প্রযুক্তিগত অভিজ্ঞতা অত্যন্ত জরুরি। অনেক ক্ষেত্রেই দেশীয় দক্ষতার পাশাপাশি আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন পেশাদারদের প্রয়োজন হয়। নতুন ভিসা সংস্কার সেই ঘাটতি পূরণে সহায়ক হবে।

এই উদ্যোগের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো জ্ঞান ও প্রযুক্তির স্থানান্তর। পাশাপশি বিদেশি ইঞ্জিনিয়ার ও বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করার সুযোগ পেলে ভারতীয় কর্মীরাও আধুনিক প্রযুক্তি, উন্নত উৎপাদন পদ্ধতি এবং আন্তর্জাতিক মানের কাজের অভিজ্ঞতা অর্জন করতে পারবে। সাথে দীর্ঘমেয়াদে এটি দেশের মানবসম্পদকে আরও দক্ষ ও প্রতিযোগিতামূলক করে তুলবে। আবার বিশেষজ্ঞদের মতে, বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণে ভিসা নীতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত ভিসা নিয়ম সহজ করায় বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়বে এবং নতুন প্রকল্প, শিল্প স্থাপন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। অর্থাৎ বিদেশি পেশাদারদের জন্য এই ভিসা সংস্কার ভারতের শিল্পোন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে নতুন গতি দেবে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading