মানে বিনিয়োগের বিভিন্ন বিকল্পগুলি থাকলেও সাধারণ মানুষ আজও ব্যাংক FD থেকে উচ্চ রিটার্ন এবং তার ন্যায় নিরাপত্তার আশায় পোস্ট অফিসের বিভিন্ন স্কিমে বিনিয়োগ করে থাকেন। কেবল দীর্ঘ মেয়াদী সঞ্চয় প্রকল্পের পাশাপশি বিনিয়োগ করার জন্য পোস্ট অফিসে অনেক ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প রয়েছে। তার মধ্যে অন্যতম স্কিম হলো NSC বা ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট। আজ আমরা স্কিমটির বিষয় বিস্তারিত জানার সাথে ২০ হাজার টাকা বিনিয়োগে কত টাকা রিটার্ন পেতে পারেন এই সময়ের পরিপ্রেক্ষিতে, তাও জানবো।
পোস্ট অফিসের এই ক্ষুদ্র সঞ্চয় স্কিমের মেয়াদ হল পাঁচ বছর। আর স্কিমটিতে নুন্যতম ১ হাজার টাকা থেকে বিনিয়োগ করা যায়, অবশ্য স্কিমের কোনো সর্বোচ্চ বিনিয়োগের সীমা নেই। আপনি ১০০০ টাকার পর ১০০ গুণীতকে NSC স্কিমে বিনিয়োগ করতে পারবেন। বর্তমানে এতে ৭.৭% সুদের হার পাওয়া যাচ্ছে। এছাড়া পোস্ট অফিসের এই স্কিমে 80C এর অধীনে কর ছাড়ের সুবিধাও পাওয়া যায়।
সরকারি প্রকল্পের কোর্স
NSE স্কিমে বিনিয়োগ করার জন্য একজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তি একা অ্যাকাউন্ট খুলতে পারে আবার দু জন বা তিন জন মিলে হয়ে যৌথ অ্যাকাউন্ট খুলতে পারবেন।
পোস্ট অফিসের সমস্ত ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলির সুদের হার সরকার প্রতি ৩ মাস অন্তর বা প্রত্যেক ত্রৈমাসিকে সংশোধন করে। বর্তমানে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিম বিনিয়োগকারীদের ৭.৭% সুদ অফার করছে। এমন অবস্থায় যদি আপনি ২০ হাজার টাকা বিনিয়োগ করেন তবে ৫ বছর পর মোট ২৮,৯৮১ টাকা রিটার্ন পাবেন। অর্থাৎ ২০ হাজার টাকার বিপরীতে সুদ হিসাবে ৫ বছরে মোট ৮,৯৮১ টাকা সুদ পাবেন।

Article By – সুনন্দা সেন





