Article By – সুনন্দা সেন

ভারত সরকার জনগণের অবসর গ্রহণের পরবর্তী জীবনের জন্য একাধিক স্কিম চালু করেছে। যার মধ্যে বেশকিছু স্কিম পেনশন প্রদান করে, কিছু নির্দিষ্ট সময়ের পর মোটা অঙ্কের রিটার্ন দেয়। আর বৃদ্ধ বয়সে পেনশন খুবই গুরুত্বপূর্ণ। যে সকল কর্মচারী সরকারি চাকরি করেন তাদের সরকার থেকে পেনশন দেওয়া হয় কিন্তু যারা সরকারি চাকরি করেনা তাদের নির্দিষ্ট কোনো ক্ষেত্র থেকে পেনশনের সুবিধা থাকে না। যে কারণে চাকরিরত অবস্থায় বিভিন্ন স্কিমে বিনিয়োগ করতে হয়। আজ আমরা তেমনি পাঁচটি সরকারি পেনশন স্কিম সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করবো।
দেশের পাঁচটি জনপ্রিয় সরকারি পেনশন স্কিম হলো :
- পোস্ট অফিস মাসিক ইনকাম স্কিম : এটি একটি সরকার সমর্থিত প্রকল্প। একজন প্রাপ্ত বয়স্ক নাগরিক স্কিমে নিজের নামে অ্যাকাউন্ট খুলে বিনিয়োগ করতে পারবেন। এই স্কিমের আওতায় সর্বনিম্ন মাসিক ১০০০ টাকা বিনিয়োগ করতে পারবেন। স্কিমে ৫ বছর বিনিয়োগ করতেই হয়। ১ বছরের মেয়াদ শেষ হওয়ার আগে কোনো আমানত তোলা যাবে না। আর পোস্ট অফিসের মাসিক ইনকাম স্কিমে আপনি যদি এককালীন টাকা জমা করেন তাহলে ওই টাকার উপর বার্ষিক ৭.৪% পাবেন।
- এমপ্লোয় পেনশন স্কিম: বেসরকারি সেক্টরে কর্মরত ব্যক্তিরা EPFO তে প্রতি মাসে বিনিয়োগ করেন। যেখানে কর্মচারীর সাথে কর্মরত কোম্পানি বা কোম্পানিগুলি প্রতি মাসে কর্মচারীর অ্যাকাউন্টে টাকা জমা করে। আপনি যদি ১০ বছর ধরে EPS টাকা জমা করেন তাহলে আপনি এই স্কিম থেকে পেনশন পাওয়ার যোগ্য হয়ে উঠবেন।
- ন্যাশনাল পেনশন স্কিম বা NPS : কেন্দ্র সরকারের এই পেনশন স্কিমের বিষয় দেশের প্রত্যেক নাগরিক জানেন। NPS – এ ১৮ থেকে ৬০ বছরের মধ্যে যেকোনো ব্যক্তি অর্থ বিনিয়োগ করতে পারেন। স্কিমে ৬০ বছর বয়স পেরোলে বছরের সময় আপনার জমা করা সুদ সহ টাকার ৬০% টাকা ফেরত পাবেন এবং বাকি ৪০% টাকা বার্ষিক হারে প্রতি মাসে মাসে পেনশন পাবেন।
- সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যান বা SWP: অবসর জীবনে মোটা অংকের পেনশন পেতে চাইলে এটি একটি ভালো বিকল্প হতে পারে। SWP স্কিমে বিনিয়োগকারী একটি মিউচ্যুয়াল ফান্ড স্কিম থেকে মাসিক নির্দিষ্ট পরিমাণ অর্থ পেতে পারেন। অবসর গ্রহণের পর, এর মাধ্যমে তহবিলের অংশ বিক্রি করে নির্ধারিত পেনশন প্রতি মাসে মাসে পাবেন।
- অটল পেনশন যোজনা বা APY: ভারতের কেন্দ্রীয় সরকারের আর একটি জনপ্রিয় পেনশন স্কিম হলো APY। এই স্কিম থেকে আপনি ৬০ বছর বয়সের পর প্রতি মাসে ১০০০ টাকা, ২০০০ টাকা, ৩০০০ টাকা এবং সর্বোচ্চ ৫০০০ টাকা পর্যন্ত পেনশন পেতে পারেন। তার জন্য ১৮ থেকে ৪০ বছর বয়সে যে কোন ব্যক্তিকে প্রতি মাসে অল্প অল্প করে টাকা জমা করতে হবে ৬০ বছর পর্যন্ত।





