buzywithinfoBuzy With Info
Everything About Business
PMK

PM কিষাণ গ্রাহকদের জন্য বিরাট সুখবর! শীঘ্রই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে টাকা

অবশেষে 17তম কিস্তির জন্য কৃষকদের অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে। এবার কৃষকদের জন্য আসতে চলেছে দারুন খুশির খবর। Govt.Of India প্রতি বছর PM Kisan Samman Nidhi Yojana-র অধীনে দরিদ্র কৃষকদের 6,000 টাকা আর্থিক সহায়তা দিচ্ছে। 6 হাজার টাকার এই আর্থিক সহায়তা বার্ষিক তিনটি কিস্তির মাধ্যমে দেওয়া হয়ে থাকে। 

Copy of ONLY Text Ads Banner BWI News

প্রতি কিস্তিতে দুই হাজার টাকা ডিবিটির মাধ্যমে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়। দেশের কয়েক কোটি কৃষক প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধা পাচ্ছেন। এখনও পর্যন্ত 16টি কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে জমা হয়েছে। এখন 17তম কিস্তি পাওয়ার অপেক্ষায় রয়েছেন কৃষকরা।

17তম PM Kisan কিস্তির টাকা কখন পাবেন?

LPG 5

মিডিয়া রিপোর্ট অনুসারে, সরকার গঠনের পরে, জুনের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 17তম কিস্তি সকল কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এ ঢুকতে পারে। তবে কিস্তির টাকা দেওয়ার বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে চিন্তা নেই! ঘরে বসেই জানতে পারবেন যে আপনি 17তম কিস্তির সুবিধা ঠিক কবে পাবেন। এর জন্য আপনাকে PM Kisan পোর্টাল https://pmkisan.gov.in/ দেখতে হবে।

PM Kisan

এখনই এই কাজটি সম্পূর্ণ না করলে পাবেন না কিস্তির টাকা

প্রধানমন্ত্রী কিষাণ যোজনার অধীনে ই-কেওয়াইসি করা কিন্তু বাধ্যতামূলক। জালিয়াতি রোধ করতে এবং অযোগ্য কৃষকদের চিহ্নিত করতে ই-কেওয়াইসি চালু করা হয়েছে। আপনি যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আপনার আধার কার্ড লিঙ্ক না করে থাকেন, তবে আপনি কিস্তির সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন। তাই আর বেশি দেরি না করে আজই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আপনার আধার কার্ড লিঙ্ক করিয়ে নিন।

সরকারি প্রকল্পের কোর্স

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading