buzywithinfoBuzy With Info
Everything About Business
Insurance

৭ লক্ষ টাকা পর্যন্ত বীমা দেবে সরকার! কারা পাবেন এই সুবিধা? বীমা লাভের নিয়ম থেকে প্রিমিয়াম জমার নিয়ম জানুন বিস্তারিত।

সরকারি চাকুরিজীবিরা কেন্দ্র বা রাজ্য সরকারের কাছ থেকে বিভিন্ন সময় নানা সুযোগ- সুবিধা লাভ করে থাকে। তবে কিছু প্রকার সুবিধা থেকে বেসরকারি ক্ষেত্রের কর্মীরা বঞ্চিত থাকলেও, বীমার বিষয়ে বঞ্চিত করে না সরকার। বেসরকারি ক্ষেত্রে কর্মরত কর্মীদের তাৎক্ষনিক অর্থ প্রয়োজন পড়লে সরকার এক বিশেষ ধরনের Insurance প্রদান করে। আর কেন্দ্রীয় সরকারের বীমা রুপি এই স্কিমের না EDLI এমপ্লয়ি ডিপোজিট লিঙ্কড ইন্স্যুরেন্স স্কিম ১৯৭৬- এর সাহায্যে ৭ লক্ষ টাকা পর্যন্ত বীমা লাভ করবেন বেসরকারি কর্মীরা। অবশ্য এখানেও রয়েছে শর্ত। সকল বেসরকারি খাতের কর্মীরা এই বীমার সুবিধা পাবেন না। তাই আমরা জেনে নেব কোন কোন বেসরকারি ক্ষেত্রের কর্মীরা এই বীমার সুবিধা পাবেন। 

Insurance

বেসরকারি ক্ষেত্রে যে সকল কর্মীরা পারমানেন্ট বা স্থায়ী রুপে কাজ করেন শুধুমাত্র তারাই EDLI স্কিমের সুবিধা পাবেন। বলা চলে যে সকল বেসরকারী কর্মীদের EPFO- এর অ্যামাউন্ট রয়েছে। তারাই এমপ্লয়ি ডিপোজিট লিংকড ইন্স্যুরেন্স স্কিম ১৯৭৬- এর মাধ্যমে বীমা কভারেজের সুবিধা পাবেন। যে সকল কর্মীরা বেসরকারি খাতে এগ্রিমেনচ্যুয়াল বা চুক্তিবদ্ধতার সাথে কাজ করেন তারাও এই বীমার সুযোগ- সুবিধা থেকে বঞ্চিত থাকবেন। আর ফ্রিলান্সার বেসরকারী কর্মীরাও EDLI স্কিমে সুবিধা থেকে বঞ্চিত থাকবেন। গ্রাহকদের বীমার টাকা দেওয়া হয় আবেদনকারী কর্মচারীর গত ১২ মাসের মূল বেতন সহ DA গণনা করে। ইন্স্যুরেন্স কভারে দাবি করা হয় আবেদনকারীদের বেসিক বেতন + DA- এর ৩০ গুণ দেওয়া হয়। অবশ্য ৩০- এর বদলে ৩৫ গুণ করে দেওয়া হচ্ছে। অর্থাৎ সর্বাধিক বোনাসের পরিমাণ ১.৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ১.৭৫ লক্ষ টাকা করা হয়েছে। অনেকেই বোনাসের পরিমাণকে গত ১২ মাসের গড় PF- এর অর্ধেক পরিমাণ বলেও মনে করেন। যদি উদাহরণ দিয়ে বলি, ১৫,০০০ টাকা কোনো ব্যক্তির বেতন হলে বীমা থেকে (৩৫*১৫০০০) + ১,৭৫,০০= ৭ লক্ষ টাকা পাবেন। বেশি বেতন হলেও ৭ লক্ষ টাকার বেশি কর্মচারীরা বীমা পাবেন না। কারণ এই হিসাবটিকে সর্বাধিক মূল্য হিসাবে বিচার করা হয়েছে। 

Copy of ONLY Text Ads Banner BWI News

আপনার যদি EDLI- এর সুবিধা পেতে চান, তাহলে প্রথমেই নমিনির নাম উল্লেখ করবেন। যাতে বীমা যার নামে তিনি যদি অকালে প্রান হারান তাহলে নমিনি যেনো বীমার টাকা দাবি করতে পারবেন। অবশ্য যদি কেউ এই কাজ না করেন, সেক্ষেত্রে তাঁর জীবনসঙ্গী বা সন্তানরা বীমা টাকার লাভের জন্য দাবি জানাতে পারেন। সব থেকে গুরুত্বপূর্ন বিষয় হল আপনাদের এই বীমা রুপি স্কিমের সাহায্য পেতে কোনো প্রকার প্রিমিয়াম জমা করতে হয় না। কারণ EDLI বেসরকারী কর্মীর মূল বেতন এবং DA- এর ০.৫০%। 

শেয়ার বাজার বা মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগ বাড়লেও এই দুই বিনিয়োগ করলে বিনিয়োগকারীদের মূলধন ঝুঁকি, রিটার্নের ঝুঁকি সহ নানা প্রকার অনিশ্চয়তার সম্মুখীনও হতে হয়। এছাড়া শেয়ার বাজারে বিনিয়োগ করতে গেলে প্রত্যেক দিনে বাজার সংক্রান্ত খবর রাখতে হবে। মিউচ্যুয়াল ফান্ডের ক্ষেত্রেও বাজার সম্পর্কে ধারণা রাখা আবশ্যক। কারণ কিছু ফান্ড ইক্যুইটিতেও বিনিয়োগ করে থাকে। তবে ব্যাংক ডিপোজিটে বিনিয়োগ করলে নিশ্চিত রিটার্ন পাওয়া গেলেও সুদের হার অনেকটা কম। এমন অবস্থায় আপনাদের জন্য রয়েছে কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রিত স্কিম। যে সকল কর্মীরা EDLI- এর সুবিধা থেকে বঞ্চিত বা যারা এর সুবিধা গ্রহনযোগ্যও, সকলেই Central Government Scheme– গুলিতে বিনিয়োগ করতে পারবেন। সেখানে নিশ্চয়তার সাথে বিনিয়োগ করার সুবিধার সাথে ভালো সুদ যুক্ত রিটার্ন পেতে পারেন। আর [সরকারি স্কিমগুলির বিষয় জানতে এবং বিনিয়োগ করার বিষয় জানতে এক্ষুনি ক্লিক করুন]। 

সরকারি প্রকল্পের কোর্স

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading