Article By – সুনন্দা সেন

বর্তমানে ব্যাংকের ফিক্সড ডিপোজিট, অন্যান্য স্কিমের পাশাপাশি পোস্ট অফিসের স্কিমে বিনিয়োগ বাড়িয়েছে জণগন, কারণ স্কিমগুলিতে ঝুঁকি থাকে না বললেই চলে। এছাড়া পোস্ট অফিস স্কিমের সুদের হার ভারত সরকার নির্ধারিত করে। বিশেষ করে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলির সুদের হার কেন্দ্র সরকার প্রতি ত্রৈমাসিকে সংশোধন করে থাকে। যদি কোনো স্কিমের সুদের হার পরিবর্তিত নাও হয়, তাতেও সরকার সাধারণ জনগণকে সেই বিষয় জানিয়ে দেয়।
২০২৪-২৫ অর্থবছরের জুলাই – সেপ্টেম্বর বা দ্বিতীয় ত্রৈমাসিকে পোস্ট অফিসের স্কিমগুলির সুদের হারে কোনো পরিবর্তন না একই সুদের হার রাখার সীদ্ধান্ত নিয়েছে সরকার। তবুও চলুন দেখে নেওয়া যাক পোস্ট অফিসের কোন স্কিম কত সুদ দিচ্ছে। –
| স্কিমের নাম | সুদের হার |
| সেভিংস অ্যাকাউন্ট | ৪% |
| ১ বছরের টাইম ডিপোজিট (FD) | ৬.৯০% |
| ২ বছরের টাইম ডিপোজিট (FD) | ৭% |
| ৩ বছরের টাইম ডিপোজিট (FD) | ৭.১০% |
| ৫ বছরের টাইম ডিপোজিট (FD) | ৭.৫০% |
| ৫ বছরের রেকারিং ডিপোজিট | ৬.৭০% |
| সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS) | ৮.২০% |
| মান্থলি ইনকাম স্কিম (MIS) | ৭.৪০% |
| ন্যাশনাল সেভিংস সার্টিফিকাট (NSC) | ৭.৭০% |
| পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিম (PPF) | ৭.১০% |
| কিষাণ বিকাশ পত্র (KVP) | ৭.৫০% |
| সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY) | ৮.২% |
এছাড়াও বেশ কিছু বিষয় রয়েছে পোস্ট অফিসের বিভিন্ন স্কিমের সুদের হারের বিষয়। যেমন :
- সেভিংস অ্যাকাউন্টে জমানো টাকা থেকে প্রাপ্ত সুদ করযোগ্য এবং বিনিয়োগের উপরও কর ছাড় নেই।
- ১ থেকে ৩ বছরের টাইম ডিপোজিট থেকে প্রাপ্ত সুদ কর যোগ্য। শুধুমাত্র ৫ বছর মেয়াদের বিনিয়োগে কর ছাড়ের সুবিধা পাবেন।
- ৫ বছরের রেকারিং ডিপোজিট থেকে প্রাপ্ত সুদ করযোগ্য এবং বিনিয়োগের উপরও কর ছাড় নেই।
- MIS থেকে প্রাপ্ত সুদ করযোগ্য এবং বিনিয়োগের উপরও কর ছাড় নেই।
- NSC থেকে প্রাপ্ত সুদ এবং বিনিয়োগের উপর কর ছাড়ের সুবিধা পাবেন।
- পোস্ট অফিসের পাব্লিক প্রভিডেন্ট ফান্ড স্কিম থেকে প্রাপ্ত সুদ এবং বিনিয়োগের উপর কর ছাড়ের সুবিধা পাবেন।
- কিষাণ বিকাশ পত্র থেকে প্রাপ্ত সুদ করযোগ্য এবং বিনিয়োগের উপর কর ছাড়ের সুবিধা নেই।
- সুকন্যা সমৃদ্ধি যোজনা থেকে প্রাপ্ত সুদ এবং বিনিয়োগের উপর কর ছাড়ের সুবিধা পাবেন।





