buzywithinfoBuzy With Info
Everything About Business
EPFO

আগামীকাল বিতরণ হবে ২,৪০০ কোটি টাকার প্রধানমন্ত্রী VBRY তহবিল! ভারতের চাকরির বাজারে এর কী প্রভাব পড়বে?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

১৯ জুন নতুন দিল্লির বিজ্ঞান ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রায় ২,৪০০ কোটি টাকার প্রণোদনা বিতরণ করবেন প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা (PM-VBRY)-এর অধীনে। এই সুবিধা সরাসরি পৌঁছাবে দেশের ১৫ লক্ষেরও বেশি উপভোক্তা (Consumes)-এর ব্যাংক অ্যাকাউন্টে। সরকারি বিবৃতি অনুযায়ী, এই প্রকল্পের মূল লক্ষ্য হলো নতুন চাকরি জেনারেট করা, ফর্মাল সেক্টরে নিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থানের নিরাপত্তা জোরদার করা।

5 2

প্রথমবার চাকরি পাওয়া কর্মীরা সর্বোচ্চ ১৫,০০০ টাকা পর্যন্ত সহায়তা পান, আর নতুন কর্মী নিয়োগকারী কোম্পানিগুলি প্রতি কর্মী হিসেবে মাসে ৩,০০০ টাকা পর্যন্ত ইনসেনটিভ পায়। সরকার জানিয়েছে, এই প্রকল্প ইতিমধ্যেই দেশে প্রায় ১৫ লক্ষ কর্মসংস্থান তৈরি করতে সাহায্য করেছে এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে চাকরি জেনারেটের লক্ষ্য রয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই প্রকল্পের প্রভাব ভারতীয় শ্রমবাজারে কয়েকটি দিক থেকে গুরুত্বপূর্ণ হতে পারে। আর সেই দিকগুলি হল–

  1. ফর্মাল চাকরির বৃদ্ধি:  EPFO ও রেজিস্টার্ড সিস্টেমের মাধ্যমে চাকরি বাড়লে অ-আনুষ্ঠানিক কাজ কমে ফর্মাল চাকরির পরিসংখ্যান বাড়তে পারে।
  1. তরুন বা ইয়ং জেনারেশনের প্রবেশ সহজ হবে:  প্রথম চাকরির জন্য ১৫,০০০ টাকার ইনসেনটিভ ইয়ং জেনারেশনের চাকরিতে প্রবেশ সহজ করবে এবং প্রাথমিক আর্থিক চাপ কমাবে।
  1. কোম্পানির নিয়োগে উৎসাহ:  প্রতি নতুন নিয়োগে মাসিক ভর্তুকি পাওয়ায় কোম্পানিগুলি আরও বেশি লোক নিয়োগে উৎসাহিত হতে পারে, বিশেষ করে ম্যানুফ্যাকচারিং ও সার্ভিস সেক্টরে। 
  1. স্বল্পমেয়াদে চাকরি বৃদ্ধি, দীর্ঘমেয়াদে চ্যালেঞ্জ:  বিশ্লেষকদের মতে, শুরুতে চাকরির সংখ্যা বাড়লেও দীর্ঘমেয়াদে স্থায়ী ও উচ্চমানের কর্মসংস্থান জেনারেট হবে কিনা; তা নির্ভর করবে শিল্পের বা ইন্ডাস্ট্রির বৃদ্ধির উপর। 
BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading