Article By – আস্তিক ঘোষ

বৈধ ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য না দিলে পয়লা সেপ্টেম্বর থেকে GSTR-1 ফাইল করতে পারবেন না করদাতারা৷ এক পরামর্শে একথা জানিয়েছে জিএসটি নেটওয়ার্ক। GST নিয়ম 10A অনুযায়ী, রেজিস্ট্রেশনের তারিখ থেকে 30 দিনের মধ্যে বৈধ ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ জমা দিতে হবে করদাতাকে। যে সকল GST করদাতারা বৈধ ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ প্রদান করেন না,তাঁরা পয়লা সেপ্টেম্বর থেকে GST কর্তৃপক্ষের কাছে বহির্মুখী সাপ্লাই রিটার্ন GSTR-1 ফাইল করতে পারবেন না।
23 অগাস্ট জারি করা একটি পরামর্শে জিএসটি নেটওয়ার্ক জানিয়েছে, ‘এই নিয়ম 1 সেপ্টেম্বর, 2024 থেকে কার্যকর হচ্ছে। অতএব, আগস্ট, 2024 এর পর থেকে করের মেয়াদের জন্য, করদাতারা GST প্ল্যাটফর্মে তাদের রেজিস্ট্রেশনের বিশদ বিবরণে বৈধ ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিশদ প্রদান না করে GSTR-01/IFF ফাইল করতে পারবেন না।’
গত বছরের জুলাই মাসে জিএসটি কাউন্সিলের বৈঠকে, রেজিস্ট্রেশন প্রক্রিয়াকে শক্তিশালী করতে এবং পণ্য ও পরিষেবা করের (GST) জাল করা সহ রেজিস্ট্রেশনের জালিয়াতি সমস্যাকে কার্যকরভাবে মোকাবিলা করার জন্য বিধি 10A-তে সংশোধনী অনুমোদন করেছিল।
সংশোধনী অনুসারে, একজন রেজিস্টার্ড করদাতা, রেজিস্ট্রেশন প্রাপ্তির 30 দিনের মধ্যে বা ফর্ম GSTR-1/IFF (ইনভয়েস ফার্নিশিং ফ্যাসিলিটি)তে বহির্মুখী সরবরাহের বিশদ ফাইল করার আগে তাঁর বহনকারী ব্যাঙ্কে রেজিস্ট্রেশন করতে হবে। পাশাপাশি নাম এবং PAN নাম্বার জমা দিতে হবে।
সমস্ত করদাতাদের যারা এখনও বৈধ ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিশদ প্রদান করেনি, জিএসটি প্ল্যাটফর্মে যেতে এবং তাঁদের রেজিস্ট্রেশনের বিবরণে নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস যুক্ত করতে নির্দেশ দিয়েছেন জিএসটি নেটওয়ার্কের উপদেষ্টা। যদি আপনার কাছে জিএসটি রেজিস্ট্রেশনে বৈধ ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ না থাকে, তাহলে আপনি 2024 সালের অগাস্টে রিটার্ন পিরিয়ড থেকে GSTR-1 বা IFF ফাইল করতে পারবেন না।




