Article By – সুনন্দা সেন

দেশে কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করার উদ্দেশ্যে কেন্দ্র সরকার একাধিক প্রকল্প বাস্তবায়ন করেছে, তার মধ্যেই একটি হলো PM কিষাণ যোজনা বা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি। এই য়োজনার অধীনে দেশজুড়ে বিপুল সংখ্যার কৃষক উপকৃত হয়েছেন। PM-কিষাণ যোজনার অধীনে ভারতের কেন্দ্রীয় সরকার ১৯ টি কিস্তি প্রদান করে দিয়েছে, বর্তমানে দেশের কৃষকরা PM-কিষাণ যোজনার ২০ তম কিস্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। কিন্তু কবে পাবেন কৃষকরা কিস্তির টাকা?
মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড্রয়েড ফার্মারস ওয়েলফেয়ার বোর্ডের তরফ থেকে এই যোজনাটি শুরু করা হয়েছে। এই প্রকল্পের সহযোগিতায় কৃষকদের বার্ষিক ৬,০০০ টাকা প্রদান করে কেন্দ্র সরকার। তিনটি সমান কিস্তিতে বেনিফিটি ট্রান্সফারের মাধ্যমে এই অর্থ প্রদান করা হয়। প্রতি কিস্তিতে ২,০০০ টাকা করে পান কৃষকরা। প্রতি চার মাসের ব্যাবধানে প্রদান করা হয় এই অর্থ। ২০২৫ সালের ২৪ ফেব্রুয়ারি বিহারের ভাগলপুর থেকে PM কিষাণের ১৯তম কিস্তি প্রদান করা হয়েছিল। ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে দেশের ৯.৮ কোটি কৃষকের অ্যাকাউন্টে মোট ২২,০০০ কোটি টাকা পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী।
একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ২০ তম কিস্তি ২০২৫ সালের ২০ জুন অর্থাৎ আজ প্রদান করা হতে পারে। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিহারের সিওয়ানে একটি জনসভা রয়েছে, এই জনসভায় বক্তব্য পেশ করবেন তিনি। অনুমান করা হচ্ছে, সেই সময়েই এই কিস্তি প্রদান করা হতে পারে। অবশ্য ভারত সরকার এবং মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড্রয়েড ফার্মারস ওয়েলফেয়ার বোর্ডের তরফ থেকেও অফিসিয়াল ভাবে কিছু জানানো হয়নি। তবে অনুমান করা হচ্ছে, জুন মাসের শেষের দিকেই এই ২০ তম কিস্তি প্রদান করা হতে পারে বলে। কারণ শেষ কিস্তিটি প্রদান করা হয়েছিল ফেব্রুয়ারি মাসে।




