buzywithinfoBuzy With Info
Everything About Business
Hurun

দেশের শীর্ষ ৫০০টি কোম্পানির মূল্য মোট GDP-এর থেকেও বেশি! উল্লেখ করা হলো হুরুন ইন্ডিয়ার শীর্ষ ১০ কোম্পানির মূল্য

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

অ্যাক্সিস ব্যাংকের বারগান্ডি প্রাইভেট এবং হুরুন ইন্ডিয়ার প্রকাশিত তথ্য অনুসারে, ভারতের ৫০০টি সবচেয়ে মূল্যবান বেসরকারি কোম্পানির মোট মূল্য ২০২৪ সালে ৩২৪ ট্রিলিয়ন টাকা বা ৩.৮ ট্রিলিয়ন ডলার ছিল। আর এটি ২০২৩ সালের ভারতের মোট দেশজ উৎপাদন বা GDP থেকে বেশি, যা অনুমান অনুসারে ৩.৫ ট্রিলিয়ন ডলার ছিল। শুধু এই নয়, বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের বারগান্ডি প্রাইভেট হুরুন ইন্ডিয়ার ৫০০টি ভারতের সবচেয়ে মূল্যবান কোম্পানির মোট মূল্য ৩.৮ ট্রিলিয়ন ডলার (৩২৪ ট্রিলিয়ন টাকা, ৪০ শতাংশ বেশি)। যা ভারতের GDP সহ সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া এবং স্পেনের সম্মিলিত GDP-এর চেয়ে বেশি।

5 2

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের বার্গান্ডি প্রাইভেট হুরুন ইন্ডিয়া ৫০০- এর যোগ্যতার সীমা ৯,৫৮০ কোটি টাকা। যা গত বছরের ৬,৭০০ কোটি টাকার সীমা থেকে ৪৩% বেশি। তালিকাটি শুরু হওয়ার পর প্রথমবারের মতো, ২০২৪ সালের বার্গান্ডি প্রাইভেট হুরুন ইন্ডিয়া ৫০০-এর সমস্ত কোম্পানির মূল্য কমপক্ষে ১ বিলিয়ন ডলার ছিলো, যদিও  সম্প্রতি টাকার মূল্য হ্রাস পেয়েছে। হুরুন ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা এবং প্রধান গবেষক আনাস রহমান জুনাইদ বলেছেন,  “২০২৪ বারগান্ডি প্রাইভেট হুরুন ইন্ডিয়া ৫০০-এর কোম্পানিগুলি ভারতের বেসরকারি খাতে উল্লেখযোগ্য অর্থনৈতিক প্রভাব বিস্তার করে। তাই যদি, ভারতীয় অর্থনীতি কীভাবে বিকশিত হচ্ছে তা বুঝতে চান? তাহলে ভারতের সবচেয়ে মূল্যবান কোম্পানি, ২০২৪ বারগান্ডি প্রাইভেট হুরুন ইন্ডিয়া ৫০০-এর রিপোর্টগুলো বোঝা শুরু করার জন্য একটি গুরুত্বপূর্ণ অংশ।”

মুকেশ আম্বানির নিয়ন্ত্রিত রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (RIL) ভারতের সবচেয়ে মূল্যবান কোম্পানি, যার মূল্য ১২% বৃদ্ধি পেয়ে ১৭.৫ ট্রিলিয়ন টাকা। তার পরেই রয়েছে টাটা কনসালটেন্সি সার্ভিসেস, যার মূল্য ৩০% বৃদ্ধি পেয়ে ১৬.১ ট্রিলিয়ন টাকা এবং HDFC ব্যাংকের মূল্য ২৬% বৃদ্ধি পেয়ে ১৪.২ ট্রিলিয়ন টাকা হয়েছে। চলুন তবে শীর্ষ ১০টি কোম্পানির তালিকায় চোখ রাখা যাক। :

কোম্পানির নামকোম্পানির মূল্য (কোটি টাকা)মূল্য পরিবর্তনের হার 
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ১৭,৫২,৬৫০১২%
টাটা কনসালটেন্সি সার্ভিসেস১৬,১০,৮০০৩০%
HDFC ব্যাংক ১৪,২২,৫৭০২৬%
ভারতীয় এয়ারটেল ৯,৭৪,৭৪০৭৫%
ICICI ব্যাংক ৭,৩০,৭২০৪৪%
ইনফোসিস ৭,৯৯,৪০০৪০%
ITC ৫,৮০,৬৭০৮%
লারসেন & টুব্রো ৫,৪২,৭৭০৩৫%
HCL টেকনোলজিস ৫,১৮,১৭০৫১%
ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া ৪,৭০,২৫০২০১%
BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading