গাড়ির মালিকদের জন্য রইলো সুখবর। ট্রেনের মাসিক সিজন টিকিটের মতো চালু হতে চলেছে মাসিক টোল পাস। দৈনিক রেল যাত্রীদের জন্য ট্রেনের মাসিক সিজন টিকিট বা MST পাস অনেক আগেই চালু করেছে ভারতীয় রেল। একইভাবে, ভবিষ্যতে গাড়ির মালিকদের toll রাস্তা ব্যবহারের জন্য এই ধরনের মাসিক বা বার্ষিক পাস জারি করার সম্ভাবনার কথাও শোনা গেলো।
কিন্তু Toll ট্যাক্সের ক্ষেত্রে এমন ধারণা এলো কোথা থেকে? জানা গিয়েছে, মঙ্গলবার দিল্লিতে গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম (GNSS) নিয়ে একটি আন্তর্জাতিক কর্মশালার আয়োজন করা হয়েছিল। এই কর্মশালায় টোল পয়েন্টের জন্য গাড়ির মালিকদের মাসিক এবং বার্ষিক পাস দেওয়ার ধারণা দিয়েছেন কেন্দ্রীয় সরকারের সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি। এদিন কেন্দ্রীয় মন্ত্রী বলেন, গাড়ির মালিকদের মাসিক ও বার্ষিক পাস দেওয়ারও পরিকল্পনা রয়েছে।
সরকারি প্রকল্পের কোর্স
সচিব অনুরাগ জৈন এবং NHAI -এর চেয়ারম্যান সন্তোষ কুমার যাদবকে এই বিষয়ে ভাবনা চিন্তা করার পরামর্শ দেন তিনি। নীতিন গড়করি আরোও বলেন, টোল পয়েন্টগুলির জন্য মাসিক বা বার্ষিক পাস ইস্যু করে, রাস্তা নির্মাতারা অর্থ পাবে এবং ঝামেলাও কম হবে। গাড়ির মালিকদের মাসিক পাস দেওয়ার বিষয়ে পরিবহনমন্ত্রীর এই ধারণা যে যথেষ্ট ইতিবাচক, তা আর বলার অপেক্ষা রাখেনা।

তবে দেশের কিছু জায়গায় এ ধরনের মাসিক পাস দেওয়ার নিয়ম চালু আছে। আগামী দিনে যদি গাড়ির ক্ষেত্রে মাসিক বা বার্ষিক পাস চালু করা হয়, তাহলে টোল ফাঁকি দেওয়ার মতো ঘটনা কমবে। পাশাপাশি ভরবে সরকারি কোষাগার। আবার মানুষ রোজকার ঝামেলা থেকে মুক্তিও পাবে।
Article By – আস্তিক ঘোষ





