Article By – সুনন্দা সেন

পশ্চিমবঙ্গ সরকারের সামাজিক সুরক্ষা প্রকল্পগুলোর মধ্যে নতুন করে আলোচনায় এসেছে অন্নপূর্ণা ভান্ডার (Annapurna Bhandar) স্কিম এই প্রকল্পের মাধ্যমে যোগ্য মহিলাদের প্রতি মাসে প্রায় ৩,০০০ টাকা আর্থিক সহায়তা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে বলে জানানো হয়েছে। সরকারের মূল লক্ষ্য নিম্ন আয়ের পরিবার গুলোর আর্থিক চাপ কমানো এবং দৈনন্দিন খরচে সহায়তা করা। তাই এই প্রকল্প বা স্কিমকে রাজ্যের একটি গুরুত্বপূর্ণ সামাজিক নিরাপত্তা উদ্যোগ দেখা হচ্ছে।
নতুন করে চালু হওয়া সোশ্যাল সিকিউরিটি পোর্টালের মাধ্যমে এখন আবেদন, যাচাইকরণ এবং পেমেন্ট স্ট্যাটাস সবকিছু অনলাইনে দেখা যাবে। আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীকে প্রথমে পোর্টালে গিয়ে ফোন নাম্বার দিয়ে রেজিস্টার করতে হবে। তারপর OTP যাচাই, ডিটেইল ইনফরমেশন ফিল করলে একটি অ্যাপ্লিকেশন নাম্বার পাওয়া যাবে, যেটি ভবিষ্যতে স্ট্যাটাস চেকের জন্য দরকার হয়। ৩,০০০ টাকার পেমেন্টের স্ট্যাটাস পোর্টালে লগইন করে অ্যাপ্লিকেশন নম্বর দিলেই জানা যাবে।
সরকারি নির্দেশিকা অনুযায়ী, এই প্রকল্পের সুবিধা পেতে হলে আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং সাধারণত ২৫ থেকে ৬০ বছরের মধ্যে বয়স হতে হবে। এছাড়া আবেদনকারীর কোনো স্থায়ী সরকারি চাকরি বা সরকারি পেনশন থাকা চলবে না এবং আয়কর প্রদানকারী হওয়া যাবে না। এই শর্তগুলো মূলত নিশ্চিত করে যে সহায়তা প্রকৃত প্রয়োজনভিত্তিক পরিবারগুলোর কাছেই পৌঁছায়।




