buzywithinfoBuzy With Info
Everything About Business
EPF

EPF কী? সহজে বুঝুন

EPF-এর পুরো কথা হল Employees’ Provident Fund। ১৯৫২-এর Employees’ Provident Fund and Miscellaneous Provision অ্যাক্টের আওতায় পড়ে এই প্ল্যানটি। EPFO দ্বারা পরিচালিত হয় EPF। EPFO-এর পুরো কথা হল Employees’ Provident Fund Organisation। এটি সারা বিশ্বের বৃহৎ সামাজিক সুরক্ষা প্রদানকারী সংস্থাগুলির মধ্যে অন্যতম। কোনো কর্মচারীর অবসরকালীন সময়, অসুস্থতা বা মৃত্যুর সময় তাঁর পরিবার পরিজনকে সুবিধা প্রদান করে EPF।

July 18 New in article ads By Sir 1

EPF-এর কম্পোনেন্ট:  EPF সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়ার পর জানতে হবে EPF-এর কম্পোনেন্ট বা উপাদান কী কী।

Employees Provident Fund (EPF):  EPF-এ আপনার অবসরকালীন সুবিধাগুলি জমা হয়। প্রতি মাসে আপনার এবং আপনার কোম্পানির তরফ থেকে আপনার বেসিক স্যালারির 12% করে (কিছু কিছু ক্ষেত্রে 10%) এই ফান্ডে জমা হয়। EPFO নির্ধারণ করে এই ফান্ড থেকে সুদ বা ইন্টারেস্ট কত পাওয়া যাবে। বর্তমান অর্থবর্ষ অর্থাৎ ২০২৪-২৫ সালে EPF-এর সুদের হার রয়েছে 8.25% আপনার অবসরের পর সম্পূর্ণ EPF অ্যামাউন্টটি আপনি তুলে নিতে পারেন, বা কিছু কিছু ক্ষেত্রে জরুরি পরিস্থিতিতে আগে তোলা যেতে পারে।

Employee Pension Scheme (EPS):  ৫৮ বছর বয়স অতিক্রান্ত হওয়ার পর এই অ্যাকাউন্ট থেকেই আপনি প্রতি মাসে পেনশন বা অবসরকালীন ভাতা পাবেন। আপনার নিয়োগকর্তা অর্থাৎ employer-এর 12% কন্ট্রিবিউশনের 8.33% কন্ট্রিবিউশন যাবে এই প্রকল্পে। EPS থেকে আপনি কত পেনশন পাবেন তা নির্ভর করছে আপনার বেতন, আপনি কত বছর কর্মরত ছিলেন এবং আপনার বয়স কত তার উপর। এমনকি কোনো ব্যক্তি যদি নমিনি হিসেবে নিজের স্বামী/স্ত্রী অথবা সন্তানের নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে তার মৃত্যুর পর তাঁরা পেনশন পেতে থাকবেন।

Employee Deposit Linked Insurance Scheme (EDLIS):  এই স্কিমটি ৭ লাখ টাকা পর্যন্ত জীবনবিমার সুরক্ষা প্রদান করে। Employer contribution-এর 12% থেকে 0.5% এই স্কিমে যায়। চাকুরিরত অবস্থায় কোনো কর্মচারীর মৃত্যু হলে বিমার সম্পূর্ণ টাকা ওই ব্যক্তির নমিনি পাবেন।

EPF রেজিস্ট্রেশনের যোগ্যতা:  Provident fund বিষয়টি বোঝার পর এবার দেখে নেওয়া যাক, এর রেজিস্ট্রেশনের জন্য কী যোগ্যতা বা এলিজিটিলিটি প্রয়োজন।

এমপ্লয়ারদের জন্য:

যে-কোনো কারখানা যাতে ২০জন বা তার বেশি এমপ্লয়ী কাজ করেন, সেই কারখানাকে অবশ্যই EPFO-তে রেজিস্টার করতে হবে।

যে-কোনো প্রতিষ্ঠান, যাদের কর্মচারীর সংখ্যা ২০ জনের কম, তারা চাইলে EPFO-তে স্বেচ্ছায় register করতে পারে যদি তারা নির্দিষ্ট ফরমালিটি পূরণ করতে পারে। এদের ক্ষেত্রে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক না।

→ এছাড়াও কোনো এমপ্লয়ার যদি EPF registration না করতে চান তাহলে Form 1 পূরণ করে তাঁকে জমা করতে হবে এবং প্রমাণ করতে হবে যে কর্মচারীরা EPFO-র নিয়ম অনুযায়ী সেই পরিমাণ বা তার থেকে বেশি provident fund সুবিধে পাচ্ছেন।

কর্মচারীদের জন্য: 

যে কর্মচারীরা প্রতি মাসে অন্তত ১৫,০০০ টাকা বা তার বেশি টাকা রোজগার করছেন তাঁদের অবশ্যই EPF স্কিমে রেজিস্ট্রি করতে হবে।

তবে যদি কোনো কর্মচারী মাসে ১৫,০০০ টাকার নীচে আয় করেন, তাহলে তিনি না চাইলে EPF-এ নথিভুক্ত না-ও হতে পারেন, যদি সেই কর্মচারীর employer অর্থাৎ নিয়োগকর্তা বিষয়টিতে সম্মতি জানান।

EPF-এর রেজিস্ট্রেশন পদ্ধতি:

EPFO পোর্টালে গিয়ে হোমপেজেই ‘Establishment Registration’ অপশনটিতে ক্লিক করতে হবে।

এরপর নিজের নাম, ইমেইল, ফোন নম্বর এবং ভেরিফিকেশন কোড দিয়ে USSP অর্থাৎ Unified Shram Suvidha Portal-এ সাইন ইন করতে হবে।

11

এরপর USSP-তে লগ ইন করে ‘Registration for EPFO-ESIC’ ট্যাব-এ গিয়ে ‘Employees’ Provident Fund and Miscellaneous Provision Act 1952 অপশনটিকে সিলেক্ট করতে হবে।

সিলেক্ট করার পর নাম, ঠিকানা, কন্ট্যাক্ট পার্সন, অ্যাক্টিভিটি ইত্যাদি দিয়ে registration formটি পূরণ করতে হবে।

এরপর আপনার DSC অর্থাৎ digital signature certificate ভেরিফাই করে ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে।

ফর্ম সাবমিট করার পর EPFO থেকে অ্যাপ্রুভাল ও PF কোডের জন্য অপেক্ষা করতে হবে।

EPF রেজিস্টেশনের জন্য কী নথির প্রয়োজন?

কোম্পানি বা সংস্থার এবং নিয়োগকর্তার PAN card।

কোম্পানি যে রেজিস্ট্রেশন প্রাপ্ত যেমন incorporation বা পার্টনারশিপ ডিড, GST registration ইত্যাদি প্রমাণ হিসেবে প্রয়োজন। 

এমপ্লয়ার এবং অনুমোদনপ্রাপ্ত ব্যক্তি অর্থাৎ authorised person-এর পাসপোর্ট সাইজের ছবি, specimen সই, আইডি প্রুফ।

→ প্রতিষ্ঠানের ব্যাংকের ডিটেইল এবং একটি ক্যানসেল চেক।

→ কর্মচারীদের নাম, date of joining, বেতন ইত্যাদি সহ তালিকা।

→ Voluntary registration-এর ক্ষেত্রে কর্মচারীদের সম্মতি পত্র।

EPF-এর ব্যালেন্স কীভাবে দেখবেন?

  • EPF-এর ব্যালেন্স অনলাইন দেখতে হলে আপনার UAN অর্থাৎ একটি ইউনিক নম্বর প্রয়োজন যেটি প্রত্যেক EPF সদস্যকে দেওয়া হয়। EPFO ওয়েবসাইটে UAN এবং পার্সওয়াড দিয়ে পাসবুক দেখা যাবে। আপনি নিজের সুবিধার্থে সেটি প্রিন্টও করতে পারেন।
  • তবে যদি আপনার UAN না থাকে, তাহলে EPFO নম্বরে SMS করে বা missed call দিয়ে আপনি ব্যালেন্স সংক্রান্ত তথ্য জানতে পারবেন। এক্ষেত্রে EPF অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরই আপনাকে ব্যবহার করতে হবে। 9966044425 হল missed call number এবং SMS পাঠানোর ফরম্যাট হল EPFOHO VAN <LAN>, এখানে <LAN>-এর অর্থ হল পছন্দমতো ভাষার প্রথম তিন অক্ষর। অর্থাৎ আপনি যদি বাংলায় শুনতে চান তাহলে EPFOHO UAN <BEN> লিখবেন।
  • UAN ছাড়া EPF-এর ব্যালেন্স জানার আরও একটি পদ্ধতি হল EPFO online portal। এখানে আপনাকে আপনার PF অ্যাকাউন্ট নম্বর দিতে হবে। এছাড়াও নিজের নাম ও মোাবাইল নম্বর দিতে হবে। SMS-এর মাধ্যমে আপনাকে EPF ব্যালেন্সের তথ্য জানানো হবে। 

মনে রাখবেন কিছু ক্ষেত্রে EPF থেকে প্রাপ্ত সুদ করমুক্ত। এছাড়াও আয়করের 80C ধারার নিয়ম অনুযায়ী আপনি EPF-কন্ট্রিবিশনের উপর করছাড় পেতে পারেন। বার্ষিক ১.৫ লাখ টাকা পর্যন্ত। তবে সেক্ষেত্রে আপনাকে old tax regime মেনে চলতে হবে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading