buzywithinfoBuzy With Info
Everything About Business
Pension

৮ম পে কমিশন নিয়ে বড় প্রশ্ন; ২০২৫ সালের আগে অবসর প্রাপ্ত ব্যক্তিদের কী পেনশন বাড়বে না?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মধ্যে এখন সবচেয়ে বড় আলোচনা আসন্ন ৮ম পে কমিশন কার্যকর হলে ৩১ ডিসেম্বর, ২০২৫-এর আগে যারা অবসর নিয়েছে বা যারা অবসর নিয়েছেন, তারা কি পেনশন সংশোধনের সুবিধা থেকে বাদ পড়বেন? সাথে এই প্রশ্ন ঘিরে তৈরি হয়েছে ব্যপক বিভ্রান্তি। সরকারি মহলের ইঙ্গিত, কমিশনের চূড়ান্ত সুপারিশ প্রকাশ হলে তবেই সম্পূর্ণ নিয়ম বাস্তবায়িত হবে। আর বিভ্রান্তি নিয়ে চিন্তা না করে সেই পর্যন্ত অপেক্ষা করাই বুদ্ধিমানের কাজ।

5 2

সূত্রের খবর, সরকার এখনও আনুষ্ঠানিকভাবে নতুন পে কমিশনের পূর্ণ সুপারিশ বা বাস্তবায়নের নিয়ম প্রকাশ করেনি। প্রস্তাবিত ৮ম সেন্ট্রাল পে কমিশন নিয়ে আলোচনা চলছে ঠিকই কিন্তু কারা পেনশন রিভিশন পাবেন, সেই বিষয়ে কোনো চূড়ান্ত বিজ্ঞপ্তি এখনো জারি হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, পে কমিশনের ক্ষেত্রে সাধারণত একটি কার্যকর তারিখ থাকে। ধরুণ কমিশন ১ জানুয়ারি, ২০২৬ থেকে কার্যকর হলো তখন অনেকেই ধরে নিচ্ছেন তার আগে অবসর নিলে নতুন সুবিধা পাওয়া যাবে না। কিন্তু বাস্তবে বিষয়টা এত সহজ নয়। ৭ম পে কমিশন চালু হওয়ার সময়ও পুরনো পেনশনভোগীদের জন্য আলাদা হিসাব পদ্ধতি তৈরি করা হয়েছিল। 

অর্থনীতিবিদদের মতে, পে কমিশনের মূল কাজ হলো বেতন ও পেনশন কাঠামো নতুন করে নির্ধারণ করা। কমিশন রিপোর্ট জমা দেওয়ার পর সরকার সেটি পর্যালোচনা করে, তারপর ফিটমেন্ট ফ্যাক্টর, নতুন বেতন কাঠামো এবং পেনশন রিভিশন টেবিল প্রকাশ করে। এই টেবিলেই স্পষ্টভাবে লেখা থাকে কোন পেনশনভোগী কত বাড়তি পাবেন। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো — কোনো অফিসিয়াল নির্দেশে এখনও বলা হয়নি যে ২০২৫ সালের আগে অবসর নেওয়া কর্মীরা পেনশন সংশোধন থেকে বাদ পড়বেন। তাই সোশ্যাল মিডিয়া বা অনিশ্চিত রিপোর্ট দেখে আতঙ্কিত হওয়ার কারণ নেই বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading