buzywithinfoBuzy With Info
Everything About Business

আর মাত্র 3 দিন! ITR ফাইল করলেই মোটা জরিমানা, বাড়ানো হবে সময়?

আপনি কি আপনার আয়কর রিটার্ন (ITR) দাখিল করেছেন? যদি না করে থাকেন তাহলে আর দেরি করবেন না। হাতে সময় মাত্র আর দুদিন। আগামী 31শে জুলাই পর্যন্ত আয়কর রিটার্ন দাখিল করা যাবে। আয়কর রিটার্ন দাখিল করতে ব্যর্থ হলে ভবিষ্যতে বড় সমস্যায় পড়তে হতে পারে আপনাকে। শুধুমাত্র জরিমানা দিতে হবে তাই নয়, কোনও দায়বদ্ধতা দেখা দিলে তার ওপর দিতে হবে মোটা অংকের সুদ। আয়কর রিটার্ন দাখিল করার সময় প্রয়োজনীয় নথিপত্র সাবধানে পরীক্ষা করে সঠিকভাবে তথ্যগুলি পূরণ করতে হবে। ভুল তথ্য দিলে ঝামেলায় পড়তে পারেন আপনি। 

4

যদি শেষ তারিখের পরে আয়কর রিটার্ন দাখিল করেন, তাহলে তাকে বিলম্বিত আইটিআর বলা হয়। ইতিমধ্যেই আয়কর রিটার্ন দাখিল এর সময়সীমা বৃদ্ধি করার জন্য সরকারের কাছে আবেদন করেছেন বহু করদাতা। কিন্তু এখনও পর্যন্ত সেই সম্পর্কিত কোনও ইঙ্গিত পাওয়া যায়নি সরকারের তরফে। শেষ তারিখ 31 জুলাইয়ের পরে আয়কর রিটার্ন দাখিল করলে কত টাকা জরিমানা দিতে হবে জানেন? এই জরিমানা নির্ভর করবে আয়কর দাতার আয়ের ওপর। যাদের বার্ষিক আয় 5 লাখ টাকা পর্যন্ত, তাদের হাজার টাকা পর্যন্ত জরিমানা দিতে হয়। যাদের বার্ষিক আয় 5 লাখ টাকার বেশি তাদের 5 হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হয়। 

আয়কর রিটার্ন দাখিল করতে দেরি করলে শুধুমাত্র জরিমানা দিতে হবে তাই নয়। আরও অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন আপনি। সেগুলির মধ্যে রয়েছে:-

1) আপনি যে সংস্থায় কর্মরত, সেই সংস্থা যদি অতিরিক্ত টিডিএস কেটে থাকে তবে আয়কর রিটার্ন দাখিল করার সময় বিষয়টি দাবি করতে পারেন। আয়কর রিটার্ন দাখিল করার পরে, অ্যাকাউন্টে এই পরিমাণ পৌঁছতে প্রায় এক মাস সময় লাগে। দেরিতে আয়কর রিটার্ন ফাইল করলে সেই টাকা দেরিতে পাবেন।

2) দেরিতে আয়কর রিটার্ন দাখিল করলে ওইএনকে সময় ঋণ পাওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি করে। অনেক ব্যাঙ্ক ঋণের জন্য আইটিআর দাবি করে। আপনি যদি ব্যাংকে বিলম্বিত রিটার্ন দেখান, তবে ঋণ পেতে সমস্যা তৈরি হতে পারে।

New in article ads By Sir 1

সংশোধিত আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ 31 ডিসেম্বর। এই তারিখ পর্যন্ত যতবার ইচ্ছে সংশোধিত আয়কর রিটার্ন দাখিল করা যাবে। সংশোধিত রিটার্ন দাখিলের জন্য কোনও ফি দিতে হবে না। কিংবা কোনো ধরনের জরিমানাও লাগে না।

BWI 600 x 200

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading