হাতে আর মাত্র 6 দিন বাকি, এখনও আয়কর রিটার্ন জমা দেননি অর্ধেক করদাতা। আয়কর রিটার্ন এর সময়সীমা শেষ হওয়ায় পথে। ট্যাক্স-ফাইলিং পোর্টালে বাড়ছে অনিয়মের অভিযোগ। একটি সমীক্ষায় অনুসারে, পোর্টালের মাধ্যমে আইটিআর ফাইল করতে অসুবিধার কারণে, প্রায় অর্ধেক করদাতা এখনও তাদের আয়কর রিটার্ন (ITR) দাখিল করতেই পারেননি। 49 শতাংশ মানুষ 25 জুলাই পর্যন্ত আয়কর রিটার্ন দাখিল করেননি।
গত 22 জুলাই পর্যন্ত 4 কোটি আয়কর রিটার্ন (ITR) দাখিল করা হয়েছে বলে জানিয়েছে আয়কর বিভাগ। সমীক্ষা চলাকালীন অংশগ্রহণকারীদের জিজ্ঞাসা করা হয়, তাঁরা 31 জুলাইয়ের মধ্যে তাঁদের আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন কিনা। 19,865 জনের মধ্যে 48 শতাংশ জানিয়েছেন, তাঁরা ইতিমধ্যেই আয়কর রিটার্ন দাখিল করেছেন।
আবার 4 শতাংশ জানিয়েছেন, তাঁরা চেষ্টা করেছেন কিন্তু আয়কর রিটার্ন (ITR) দাখিল করতে গিয়ে সমস্যার সম্মুখীন হয়েছেন। তাঁরা আবার চেষ্টা করবেন। 16 শতাংশ ব্যক্তি জানিয়েছেন, তারা শেষ তারিখের মধ্যে আয়কর রিটার্ন দাখিলের কাজ শেষ করবেন। 29 শতাংশ জানিয়েছেন, তাঁদের পক্ষে নির্দিষ্ট সময়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করা মুশকিল।
এবার দেখে নেওয়া যাক আয়কর রিটার্ন দাখিল করতে গিয়ে কোন কোন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে:
1. অধিকাংশ জনই পোর্টালের সমস্যার কথা বলছেন।
2. কেউ কেউ স্বীকার করেছেন যে, তারা এখনও প্রয়োজনীয় নথি সংগ্রহ করছেন।
3. পোর্টালে লগ ইন করতে সমস্যা। পাশাপাশি, টাইমআউট এবং বড় ফাইল আপলোড করতে গিয়েও সমস্যার সম্মুখীন হয়েছেন কেউ কেউ।
এই সমস্যার সমাধান করার জন্য অনুরোধ জানিয়ে আয়কর বিভাগকে চিঠি দিয়েছে দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া (ICAI) এবং কর্ণাটক স্টেট চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অ্যাসোসিয়েশন (KSCAA) সহ অন্যান্য চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অ্যাসোসিয়েশনগুলি। পাশাপাশি, এসব অসুবিধার কথা মাথায় রেখে আয়কর রিটার্ন (ITR) দাখিলের সময়সীমা বৃদ্ধি করার দাবি জানানো হয়েছে অধিদফতরের কাছে।
Article By – আস্তিক ঘোষ






