Article By – সুনন্দা সেন

আন্তর্জাতিক মহলে হ্রাস পেলো সোনার দাম। মার্কিন ডলারের বৃদ্ধিতে শুক্রবার (৩০মে) পতনের সম্মুখীন ধাতুটি। তবে বিশ্লেষকদের একাংশ আশা করছেন যে US-এর মুদ্রাস্ফীতি কমতে পারে যার পর সোনার দামে স্থিতিশীল বৃদ্ধি লক্ষ্য করা যাবে। সপ্তাহিক নিরিখে সোনার মূল্য প্রায় ১.৯% হ্রাস পেয়েছে। বিপরীতে মার্কিন ডলার সূচক একদিনে ০.১% বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি কেবল সোনা নয়, রূপোর দামও হ্রাস পেয়েছে। স্পষ্ট সিলভার ১.২% হ্রাস পেয়ে প্রতি আউন্সের দাম দাঁড়িয়েছে ৩২.৯৪ মার্কিন ডলার। আজকে সারা দেশের রিটেইল মার্কেটে ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ৯৭,৩১০ টাকা এবং ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার ৮৯,২০০ টাকা।
- প্রথমে চলুন দেখে নেওয়া যাক দেশের বিভিন্ন শহরগুলিতে সোনার দাম কত? :-
| শহরের নাম | ১০ গ্রাম সোনার দাম | |
| ২২ ক্যারেট | ২৪ ক্যারেট | |
| মুম্বাই | ৯০,০০০ টাকা | ৯৪,৫০০ টাকা |
| দিল্লি | ৯০,২০০ টাকা | ৯৪,৭১০ টাকা |
| কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গ | ৯১,০০০টাকা | ৯৫,৫৫০ টাকা |
| চেন্নাই | ৮৯,২০০ টাকা | ৯৩,৬৬০ টাকা |
| ব্যাঙ্গালোর | ৯০,৩৫০ টাকা | ৯৪,৮৭০ টাকা |
- সোনার পাশাপাশি রূপোর দাম কমেছে। যার পরে দেশের শীর্ষ শহরগুলিতে রূপোর দাম দাঁড়িয়েছে:-
| শীর্ষ শহরের নাম | ১ কেজি রূপোর দাম |
| মুম্বাই | ৯৯,৯০০ টাকা |
| দিল্লি | ৯৯,৯০০ টাকা |
| কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গ | ৯৯,৯০০ টাকা |
| চেন্নাই | ১,১০,৯০০ টাকা |
| ব্যাঙ্গালোর | ৯৯,৯০০ টাকা। |




