buzywithinfoBuzy With Info
Everything About Business
cpi

৮ বছরের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে ভারতের খুচরা মুদ্রাস্ফীতি; যা কেন্দ্রীয় ব্যাংকের অনুমানের সমান নাকি বেশি?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

খাদ্যমূল্যের ক্রমাগত হ্রাসের ফলে সেপ্টেম্বরে ভারতের খুচরা মূল্যস্ফীতি ভারতীয় রিজার্ভ ব্যাংকের ২-৬% লক্ষ্যমাত্রার নীচের প্রান্তেরও নীচে নেমে ১.৫৪% এ দাঁড়িয়েছে, যা আগস্টে ২.০৭% ছিল। যা  ২০১৭ সালের জুনের পর থেকে সর্বনিম্ন মুদ্রাস্ফীতির স্তর। অবশ্য আগেই ৩৮ জন অর্থনীতিবিদকে নিয়ে রয়টার্সের একটি জরিপে সেপ্টেম্বরে খুচরা মূল্যস্ফীতি ১.৭০%-এ নেমে আসার পূর্বাভাস দেওয়া হয়েছিল। এই মাসের শুরুতে মুদ্রানীতি কমিটির বৈঠকে RBI ইঙ্গিত দিয়েছিল যে, মুদ্রাস্ফীতির সহনশীল অবস্থানে প্রবৃদ্ধিকে সমর্থন করার জন্য নীতিমালা আরও সহজ করার সুযোগ রয়েছে। যদিও তারা প্রত্যাশা অনুযায়ী সুদের হার স্থিতিশীল রেখেছে।

10

খাদ্য মূল্যস্ফীতি, যা ভোক্তা মূল্য সূচকের (CPI) প্রায় অর্ধেক; সেপ্টেম্বরে -২.২৮% এ নেমে এসেছে, যা গত মাসে ০.৬৯% হ্রাস পেয়েছিল। এপ্রিল থেকে সবজির দাম দ্বিগুণ কমে যাওয়ার কারণে গত বছরের উচ্চ স্তরের তুলনায় সাম্প্রতিক মাসগুলিতে খাদ্য পণ্যের দাম তীব্রভাবে কমেছে। আগের মাসে ১৫.৯২% হ্রাসের পর, সবজির দাম গতমাসে ২১.৩৮% হ্রাস পেয়েছে। খাদ্যপণ্যের দাম কমার ফলে এই মাসে আরবিআই মুদ্রাস্ফীতির পূর্বাভাস কমিয়েছে। পাশাপশি জানা যাচ্ছে যে একই সময় গ্রামীণ ও শহুরে মুদ্রাস্ফীতির হার যথাক্রমে -২.১৭% এবং -২.৪৭% ছিলো। আর সেপ্টেম্বরে জ্বালানি ও আলোর দাম কমে ১.৯৮% হয়েছে, যা আগস্টে ছিল ২.৪৩%।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে যে GST হার হ্রাস, খাদ্যমূল্যের প্রতি অনুকূল দৃষ্টিভঙ্গি এবং উন্নত সরবরাহের সম্ভাবনার কারণে মুদ্রাস্ফীতি হ্রাস পেয়েছে এবং চলতি অর্থবছরে ( ২০২৫-২৬ অর্থবছরে) এটি আরও কমার সম্ভাবনা রয়েছে। তবে এটি সতর্ক করে দিয়েছে যে ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং শুল্ক-সম্পর্কিত বাণিজ্য ব্যাঘাত ভবিষ্যতের উপর প্রভাব ফেলতে পারে। এছাড়া পুরো অর্থবছরের জন্য RBI প্রধান মুদ্রাস্ফীতি ২.৬% অনুমান করেছে, যা আগস্টে করা ৩.১% পূর্বাভাসের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। যা ত্রৈমাসিক-ভিত্তিক দ্বিতীয় ত্রৈমাসিকে ১.৮%, তৃতীয় ত্রৈমাসিকে ১.৮%, চতুর্থ ত্রৈমাসিকে ৪% এবং ২০২৬-২৭ অর্থবছরের প্রথম ত্রৈমাসিকে ৪.৫% থাকবে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading