buzywithinfoBuzy With Info
Everything About Business
richest cities by GDP

২০২৫ সালে মুম্বাই, দিল্লি, কলকাতা রয়েছে ভারতের অর্থনৈতিক মানচিত্রের শীর্ষে! চোখ রাখুন প্রকাশিত সর্বশ্রেষ্ঠ ধনী শহরের তালিকায়

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

২০২৫ সালে ভারতের অর্থনীতিতে শহরভিত্তিক অবদান আরও স্পষ্ট হয়েছে। সাম্প্রতিক বিভিন্ন অর্থনৈতিক মূল্যায়ন ও GDP অনুমানের ভিত্তিতে ভারতের সবচেয়ে ধনী পাঁচটি শহর দেশের মোট অর্থনৈতিক কর্মকাণ্ডের একটি বড় অংশ ধরে রেখেছে। তালিকার সবচেয়ে ওপরে রয়েছে মুম্বাই। ভারতের আর্থিক রাজধানী হিসেবে মুম্বাই ২০২৫ সালে আনুমানিক ৩১০ বিলিয়ন মার্কিন ডলার GDP নিয়ে দেশের শীর্ষে অবস্থান করছে। শেয়ার বাজার, ব্যাংকিং, বিমা, কর্পোরেট সদর দপ্তর, মিডিয়া ও বাণিজ্য, সব মিলিয়ে মুম্বাই ভারতের অর্থনীতির চালিকাশক্তি। বাকি শীর্ষ পাঁচে তালিকার অবস্থা কিছুটা এই প্রকার,

10
  • দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি বা NCR। রাজধানী অঞ্চল হিসেবে দিল্লি ও তার পার্শ্ববর্তী NCR মিলিয়ে ২০২৫ সালে এই অঞ্চলের GDP আনুমানিক ২৯৩ বিলিয়ন মার্কিন ডলার। সরকারি পরিষেবা, রিয়েল এস্টেট, আইটি, খুচরো ব্যবসা এবং স্বাস্থ্য পরিষেবা এই অঞ্চলের প্রবৃদ্ধির প্রধান স্তম্ভ।
  • তৃতীয় স্থানে রয়েছে কলকাতা। পূর্ব ভারতের প্রধান অর্থনৈতিক কেন্দ্র কলকাতা ২০২৫ সালে প্রায় ১৫০ বিলিয়ন মার্কিন ডলার GDP অর্জন করেছে বলে অনুমান। বন্দরভিত্তিক বাণিজ্য, উৎপাদন শিল্প, পরিষেবা খাত ও আর্থিক কার্যকলাপ শহরের অর্থনীতিকে শক্তিশালী করেছে।
  • চতুর্থ স্থানে রয়েছে বেঙ্গালুরু। ‘ভারতের সিলিকন ভ্যালি’ নামে পরিচিত এই শহরের ২০২৫ সালের GDP আনুমানিক ১১০ বিলিয়ন মার্কিন ডলার। তথ্যপ্রযুক্তি, স্টার্টআপ ইকোসিস্টেম, গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার এবং উদ্ভাবনমূলক উদ্যোগ বেঙ্গালুরুকে দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছে।
  • পঞ্চম স্থানে রয়েছে চেন্নাই। দক্ষিণ ভারতের গুরুত্বপূর্ণ শিল্প ও বন্দরনগরী চেন্নাই ২০২৫ সালে আনুমানিক ৭৮ থেকে ৮০ বিলিয়ন মার্কিন ডলার GDP নিয়ে শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছে। অটোমোবাইল শিল্প, আইটি পরিষেবা, উৎপাদন এবং সামুদ্রিক বাণিজ্য এই শহরের অর্থনীতির মূল ভিত্তি।
BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading