buzywithinfoBuzy With Info
Everything About Business
vgpricefig

বাড়তে থাকা আগুন দামের জেরে কপালে ভাজ মধ্যবিত্তের!কী কারণে বাড়ছে দাম?

বাজারে খাদ্যপণ্য থেকে নিত্য প্রয়োজনীয় একাধিক জিনিসের দাম বেড়ে চলেছে। যার মধ্যে খাদ্যপণ্যের উচ্চ দামে বাজারে আগুন।  পটল থেকে বেগুন কিংবা টমেটো থেকে পিঁয়াজ, অধিকাংশ সবজির দাম শুনে নাজেহাল ক্রেতা মহলের। এমনকি ডাল, আলু সেদ্ধ ভাত জোগাড় করতেও করতে হচ্ছে মাত্রাতিরিক্ত খরচ। কারণ সবজি বাদে চাল ও ডালের দামও (Price) তীব্র বৃদ্ধি পেয়েছে। এরই মাঝে শোনা যাচ্ছে আলুর দাম আকাশ ছোঁয়া। সংবাদ সংস্থার সূত্রানুযায়ী, শীঘ্রই সেই দাম কমবে না। উচ্চ মূল্যেই আলু ক্রয় করতে হবে ক্রেতাদের।

3

সম্প্রতিক সময়ে উল্লেখ্য বিষয়ে কৃষি বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদরা জানিয়েছেন, বর্ষার দ্রুত অগ্রগতির কারণে আলুর দাম কমার সম্ভাবনা দেখা দিয়েছিল। তবে তা দেখতে পাওয়া যাচ্ছে না। আর তার অন্যতম কারণ হল গ্রীষ্মে তীব্র তাপ প্রবাহের কারণে ফসলের ক্ষতি। তার জন্যে প্রয়োজনের তুলনায় জোগান কমে যাওয়ায় দাম বৃদ্ধি পাচ্ছে। এমনকি আগামী কয়েক মাসে আলুর দাম (Price) উচ্চস্তরে থাকবে। যা দেশবাসীর জন্য ভালো খবর নয়। পাশাপাশি কৃষি বিশেষজ্ঞ আরও জানিয়েছে যে, আগের বছর অব্দি আলুর ঘাটতি নভেম্বর – ডিসেম্বরে দেখা যেত। কিন্তু এবারে অক্টোবর বা তার আগে থেকে ঘাটতি দেখা দিতে পারে। 

New in article ads By Sir

মূলত পশ্চিমবঙ্গ ও উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি আলু উৎপাদন হয়। তবে দুই রাজ্য বাদে আলু উৎপাদক রাজ্যগুলিতে আবহাওয়া সংক্রান্ত ক্ষয়ক্ষতির কারণে চলতি বছরে উৎপাদন কমে হয়েছে। কৃষি মন্ত্রকের প্রথম অগ্রিম অনুমান অনুসারে, এই বছর সমস্ত আলু উৎপাদক রাজ্য জুড়ে সম্ভাব্য আলুর উৎপাদন প্রায় ৫৮.৯৯ মিলিয়ন টন হবে। যা গত বছরের ৬০.১৪ মিলিয়ন টন থেকে অনেকটা কম। যা বর্তমানে খাদ্যপণ্যটির দাম (Price) বৃদ্ধির একটি অন্যতম প্রধান কারণ হয়ে উঠেছে। 

BWI 600 x 200

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading