buzywithinfoBuzy With Info
Everything About Business
mutual fund

মিউচ্যুয়াল ফান্ডের একাংশে বড় পতন! মাসিক ইনফ্লো থেকে আয় দাঁড়িয়েছে ৩০,০০০- এর ঘরে

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ডস (AMFI)-এর সর্বশেষ তথ্য অনুসারে, সেপ্টেম্বর মাসে ইক্যুইটি মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগের পরিমাণ মাসিক ভিত্তিতে ৯% কমে ৩০,৪২১.৬৯ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা আগের মাসে ছিল ৩৩,৪০৩.৩৭ কোটি টাকা। বাজারের ওঠানামার কারণে খুচরা বিনিয়োগকারীরা সতর্ক থাকায় ইক্যুইটি মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগের পরিমাণ কমেছে। অবশ্য প্রতিবেদনের মাসে মিউচ্যুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির মোট ব্যবস্থাপনার অধীনে সম্পদ (AUM) সামান্য বেড়ে ৭৫.৬১ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে, যা গত মাসে ৭৫.১৯ লক্ষ কোটি টাকা ছিল।

10

ইক্যুইটি মিউচ্যুয়াল ফান্ড স্কিমগুলির মধ্যে স্মল ক্যাপ ফান্ডগুলিতে বিনিয়োগের পরিমাণ ১২% কমে ৪,৩৬২.৯ কোটি টাকা হয়েছে, যা আগের মাসে ছিল ৪,৯৯২.৯১ কোটি টাকা। মিড ক্যাপ ফান্ডগুলিতে বিনিয়োগের পরিমাণ মাসিক ভিত্তিতে ৪.৬% কমে ৫,০৮৫.৪০ কোটি টাকা হয়েছে। যেখানে লার্জ ক্যাপ ফান্ডগুলিতে বিনিয়োগের পরিমাণ ১৮% কমে ২,৩১৯.০৪ কোটি টাকা হয়েছে, যা আগের মাসে ছিল ২,৮৩৪.৮৮ কোটি টাকা। যার জন্যে প্রতিবেদনের মাসে, SIP দ্বারা প্রস্তুত AUM দাঁড়িয়েছে ১৫,৫২,৩০৩ কোটি টাকা, যা মিউচ্যুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির মোট সম্পদের ২০.২%
এছাড়া সেপ্টেম্বর মাসে খাতভিত্তিক/বিষয়ভিত্তিক তহবিলে নিট বিনিয়োগ ৬৭% কমে ১,২২০.৮৯ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা আগের মাসে ছিল ৩,৮৯৩.১৬ কোটি টাকা। আবার অন্যদিকেও একই অবস্থা, ডেট মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগের পরিমাণ নেতিবাচক ছিল বলে জানা যাচ্ছে। প্রতিবেদনের মাসে নিট বহির্গমন আউটফ্লো হয়েছে ১,০১,৯৭৭.২৬ কোটি টাকার, যা আগস্ট মাসে ছিল ৭,৯৭৯.৮৪ কোটি টাকা। সাথে লিক্যুইড মিউচ্যুয়াল ফান্ডগুলি সর্বোচ্চ ৬৬,০৪২.৩২ কোটি টাকা বহির্গমন রেকর্ড করেছে, যেখানে মানি মার্কেট ফান্ডগুলি ১৭,৮৯৯.৯ কোটি টাকা আউটফ্লো লক্ষ্য করা গেছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading