buzywithinfoBuzy With Info
Everything About Business
Mutual fund

ইক্যুইটি মিউচ্যুয়াল ফান্ডের প্রবাহ ১১ মাসের সর্বনিম্নে পৌঁছেছে; গতমাসে কত বিনিয়োগ করেছেন বিনিয়োগকারীরা?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

১১ এপ্রিল,২০২৫- এ প্রকাশিত অ্যাসোসিয়েশন অফ মিউচ্যুয়াল ফান্ড অফ ইন্ডিয়া বা AMFI-এর তথ্য অনুযায়ী, মার্চ মাসে ইক্যুইটি মিউচ্যুয়াল ফান্ডের নিট বিনিয়োগ ১৪% কমে ২৫,০৮২.০১ কোটি টাকায় পৌঁছেছে। অবশ্য মার্চের পর ওপেন-এন্ডেড ইক্যুইটি ফান্ডগুলিতে নেট ইনফ্লো টানা ৪৯তম মাসের জন্য ইতিবাচক স্থানে রয়ে গেছে। গত মাসে BSE বেঞ্চমার্ক সেনসেক্স ৫.৭৭% বৃদ্ধি পেয়েছে, যেখানে NSE নিফটি ৬.৩০% বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ বাজারের ভালো পুনরুদ্ধার সত্ত্বেও বিনিয়োগের পরিমাণ কমেছে। ইক্যুইটি ফান্ড বিভাগে মার্চ মাসে বিনিয়োগের পরিমাণ কমেছে সেক্টরাল/থিম্যাটিক ফান্ডে নিট বিনিয়োগ কমে যাওয়ার কারণে। 

7 3

এর আগে ফেব্রুয়ারিতে বাজারের তীব্র সংশোধনের মধ্যে জানুয়ারি মাসের তুলনায় নেট ইক্যুইটি মিউচুয়াল ফান্ডের প্রবাহ ২৬% কমে ২৯,৩০৩.৩৪ কোটি টাকায় দাঁড়িয়ে ছিলো। ১১ এপ্রিল প্রকাশিত AMFI-এর সর্বশেষ তথ্য অনুসারে, ইক্যুইটি বাজারে পুনরুদ্ধারের ধারা সত্ত্বেও, মার্চ মাসে সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (SIP) রুটের মাধ্যমে মিউচ্যুয়াল ফান্ডে মাসিক বিনিয়োগ সামান্য কমে চার মাসের সর্বনিম্ন ২৫,৯২৬ কোটি টাকায় পৌঁছেছে। সেক্টোরাল  বিভাগে নিট বিনিয়োগের পরিমাণ ৯৭% কমে মার্চ মাসে ১৭০.০৯ কোটি টাকায় দাঁড়িয়েছে। যা ফেব্রুয়ারিতে ৫,৭১১.৫৮ কোটি টাকা ছিলো। 

স্থির আয়ের দিক থেকে মার্চ মাসে ডেট মিউচ্যুয়াল ফান্ড থেকে ২.০৩ লক্ষ কোটি টাকার নিট আউটফ্লো দেখা গেছে। যেখানে ফেব্রুয়ারিতে ৬,৫২৫.৫৬ কোটি টাকার নিট আউটফ্লো হয়েছিল। মার্চ মাসে ভারতীয় মিউচ্যুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি থেকে ডেট মিউচ্যুয়াল ফান্ড বিক্রির মাধ্যমে ১.৬৪ লক্ষ কোটি টাকার নিট আউটফ্লো দেখা গেছে। তবে ইক্যুইটি সম্পদে মার্ক-টু-মার্কেট (MTM) বৃদ্ধির জন্য ভারতীয় মিউচ্যুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির সামগ্রিক নেট অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট (AUM) মার্চ মাসে ১.৮৭% বেড়ে ৬৫.৭৪ লক্ষ কোটি টাকায় দাঁড়িয়েছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading