Article By – সুনন্দা সেন

অ্যাসোসিয়েশন অফ মিউচ্যুয়াল ফান্ড ইন ইন্ডিয়া(AMFI)-এর তথ্য অনুসারে, ফেব্রুয়ারিতে মিউচ্যুয়াল ফান্ডের বিনিয়োগ কমেছে। জানুয়ারি ৩৯,৬৬৯.৬ কোটি টাকার তুলনায় নেট ইক্যুইটি বিনিয়োগ ফেব্রুয়ারি মাসে ২৯,২৪১.৭৮ কোটি টাকায় দাঁড়িয়েছে। এটি মাসিক ভিত্তিতে (MOM) ২৬.২৯% কম। লার্জ-ক্যাপ ফান্ডের বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ২,৮৬৬ কোটি টাকা, যা আগের মাসের ৩,০৬৩.৩ কোটি টাকা থেকে কম। স্মল-ক্যাপ ফান্ডের বিনিয়োগের পরিমাণ ৩,৭২২.৫ কোটি টাকায় দাঁড়িয়েছে। যা আগের মাসের ৫,৭২১ কোটি টাকার থেকে কম। মিড-ক্যাপ ফান্ডগুলিতে ৩,৪০৭ কোটি টাকার বিনিয়োগ রেকর্ড করা হয়েছে। যা জানুয়ারির ৫,১৪৮ কোটি টাকা থেকে কম।
হাইব্রিড ফান্ডগুলি জানুয়ারির ৮,৭৬৭.৫ কোটি টাকার তুলনায় গত মাসে ৬,৮০৪ কোটি টাকা আয় করেছে। লিক্যুইড ফান্ডগুলিতে বিনিয়োগের পরিমাণ ৯১,৫৯৩ কোটি টাকার তুলনায় উল্লেখযোগ্য ভাবে কমে ৪,৯৭৭ কোটি টাকায় দাঁড়িয়েছে। ETF প্রবাহ কিন্তু ১,১৭২ কোটি টাকা থেকে বেড়ে ৩,৮৪৬ কোটি টাকায় পৌঁছেছে। তবে ক্রেডিট রিস্ক ফান থেকে ১৯৮ কোটি টাকার আউট ফ্লো দেখা গেছে। ELSS ফান্ডে ৭৯৭ কোটি টাকার তুলনায় ৬১৫ কোটি টাকার বিনিয়োগ রেকর্ড করা হয়েছে। মোট অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট বা AUM দাঁড়িয়েছে ৬৪.৫৩ লক্ষ কোটি টাকা। যা জানুয়ারির ৬৭.২৫ লক্ষ কোটি টাকা থেকে কম।
কর্পোরেট বন্ড ফান্ড থেকে জানুয়ারি মাসের ২১৭.৪ কোটি টাকার আউটফ্লোয়ের বিপরীতে ১,০৬৫ কোটি টাকার বিনিয়োগ এসেছে। ডিভিডেন্ড ফান্ড থেকে ৬৮.৭ কোটি টাকার বিনিয়োগ এসেছে। যা তার আগের মাসের ২১৫ কোটি টাকা থেকে কম নিউ ফান্ড অফার বা NFO ৪,০২৯ কোটি টাকা সংগ্রহ করেছে। যা জানুয়ারি মাসে ৪,৫৪৪ কোটি টাকা ছিল। গোল্ড ETF-এ ১,৯৮০ কোটি টাকার বিনিয়োগ রেকর্ড করা হয়েছে। যা আগের মাসের ৩,৭৪১ কোটি টাকা থেকে কম। সেক্টরাল এবং থিম্যাটিক তহবিল থেকে ৫,৭১১.৬ কোটি টাকা বিনিয়োগ এসেছে। যা জানুয়ারিতে ৯,০১৬.৬ কোটি টাকার চেয়ে কম। কোয়ান্টেস রিসার্চের স্মলকেস ম্যানেজার এবং প্রতিষ্ঠাতা ও CEO কার্তিক জোনাগাদলা উল্লেখ করেছেন যে ফেব্রুয়ারিতে বিনিয়োগকারীদের মনোভাব স্থিতিশীলতার দিকে চলে গেছে।




