Article By – সুনন্দা সেন

ICICI প্রুডেন্সিয়াল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি (AMC) IFSCA-এর ২০২৫ ফান্ড ম্যানেজমেন্ট রেগুলেশনের অধীনে একটি রেজিস্টার্ড ফান্ড ম্যানেজমেন্ট এন্টিটি (রিটেইল) হিসাবে নিয়ন্ত্রক অনুমোদন পেয়েছে। যারপর AMCটি গান্ধীনগরের GIFT সিটিতে তার প্রথম ইন্টারন্যাশনাল ব্রাঞ্চ চালু করেছে। নতুন প্রতিষ্ঠিত IFSC শাখাটি বিভিন্ন ধরণের বিনিয়োগ প্রডাক্ট পরিচালনা করবে যার মধ্যে রয়েছে রেস্ট্রিকটেড স্কিম, ETF এবং অন্যান্য অনুমোদিত অফার। যা ভারতীয় বাজারে বিশ্বব্যাপী মূলধন প্রবাহিত করার লক্ষ্যে কাজ করে। এছাড়া এই পদক্ষেপটি আন্তর্জাতিক বিনিয়োগকারীদের এবং ভারতের দ্রুত বিকশিত ফিনান্সিয়াল ইকোসিস্টেমের মধ্যে একটি যোগাযোগ মাধ্যম হিসাবে কাজ করবে।
ICICI প্রুডেন্সিয়ালের ব্রাঞ্চ খোলার সীদ্ধান্তটি ভারতীয় বাজারে দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের জন্য একটি সুযোগ তৈরি করে। AMC-এর প্রধান ফিনান্সিয়াল অফিসার নবীন আগরওয়াল বলেন, ভারত তার প্রবৃদ্ধির গতিপথের পরিবর্তনের দ্বারপ্রান্তে রয়েছে। এছাড়া IFSC- শাখার উদ্বোধনের মাধ্যমে অফশোর মূলধন সংগ্রহের লক্ষ্যে তাদের প্রথম সীমাবদ্ধ প্রকল্পের উন্মোচন করা হয়েছে। এছাড়া এটি ইক্যুইটি এবং ফিক্সড ইনকাম থেকে শুরু করে হাইব্রিড ইনস্ট্রুমেন্ট পর্যন্ত পরিসরে বিনিয়োগ করার সুযোগ প্রদান করে। এছাড়া এর স্থানটিও বেশ উল্লেখযোগ্য। ভারতের প্রধান আন্তর্জাতিক আর্থিক পরিষেবা কেন্দ্র বা IFSC গিফ্ট সিটি, আন্তঃসীমান্ত আর্থিক প্রবাহ আকর্ষণ করার জন্য ডিজাইন করা হয়েছে। কারণ শহরটি কর সুবিধা, উন্নত বাজার পরিকাঠামো এবং বিশ্বব্যাপী মানদন্ড অনুসারে একটি নিয়ন্ত্রক ব্যবস্থা প্রদান করে।
এক্ষেত্রে AMC- এর উপস্থিতি তাদের বিশ্বব্যাপী সম্পৃক্ততা এবং পরিচালনাগত দক্ষতা বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে। আগরওয়াল আরও বলেন, “গিফট সিটিতে AMC শাখা প্রতিষ্ঠার মাধ্যমে ICICI প্রুডেন্সিয়াল বিনিয়োগকারীদের ভারতে অংশগ্রহণের জন্য একটি বিশ্বব্যাপী প্রবেশদ্বার তৈরি করতে চায়। আর এই লঞ্চটি ভারতীয় সম্পদ ব্যবস্থাপকদের মধ্যে GIFT সিটির মাধ্যমে বিশ্বব্যাপী লিক্যুইডিটি পুলগুলিতে বিনিয়োগের ক্রমবর্ধমান প্রবণতাকে তুলে ধরে। ICICI প্রুডেন্সিয়াল IFSC প্ল্যাটফর্ম ব্যবহার করে আন্তর্জাতিকভাবে তাদের বিস্তার প্রসারিত করার জন্য ক্রমবর্ধমান তহবিল সংস্থাগুলির তালিকায় যোগদান করেছে। একই সাথে বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের ভারতীয় বাজারে কর-দক্ষ, স্বচ্ছ অ্যাক্সেস প্রদান করছে।




