buzywithinfoBuzy With Info
Everything About Business
NPS

NPS-এ বিনিয়োগে আগ্রহী? করুন NPS-এ SIP

ভারতের অবসরকালীন বিনিয়োগ বিকল্প হিসেবে NPS বেশ জনপ্রিয় একটি নাম। ভারত সরকার দ্বারা প্রবর্তিত এই স্কিমটি অবসরের জন্য স্বেচ্ছায় বিনিয়োগের সুযোগ দেয়। নিয়মমাফিক বিনিয়োগের মাধ্যমে বার্ধক্যের জন্য সঞ্চয় করার অভিনব প্রকল্প হল NPS। প্রত্যেক নাগরিক NPS-এর মাধ্যমে সহজে অবসরের জন্য সঞ্চয় করতে পারেন তাও আবার কর সুবিধা সমেত। তবে আপনি কি জানেন যে NPS-এ আপনি SIP-র মাধ্যমেও বিনিয়োগের সুযোগ পাবেন? আপনি আপনার সুবিধা অনুযায়ী net banking-এর মাধ্যমে বা CRA অর্থাৎ Central Recordkeeping-এর website-এ login করে কন্ট্রিবিউশন জমা করতে পারেন। 

7 2

NPS কন্ট্রিবিউশন: 

NPS-এ বার্ষিক ন্যূনতম ১০০০ টাকা জমা করতেই হয়, তবেই আপনার NPS অ্যাকাউন্ট সচল থাকবে। আপনার কন্ট্রিবিউশন জমা পড়ার পর আপনি নিজের রেজিস্টার করা মোবাইল নম্বর ও ইমেলে টাকা জমা পড়ার বার্তা পাবেন।

কারা SIP-র করতে পারেন?

যাঁদেরই সক্রিয় NPS অ্যাকাউন্ট রয়েছে এবং বৈধ একটি PRAN অর্থাৎ Permanent Retirement Account Number রয়েছে, তারা NPS-এ SIP করতে পারেন। 

NPS-এ SIP-র করার সুবিধা কী?

আমরা জানি SIP হল Systematic Investment Plan, যার মাধ্যমে নির্দিষ্ট সময় অন্তর অল্প অল্প পরিমাণ অর্থ বারে বারে বিনিয়োগ করা যায়। ফলে যাঁরা নিয়মিত নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করতে চান তাঁদের জন্য SIP ভালো মাধ্যম। কারণ এতে একবারে lump sum বিনিয়োগ করতে হচ্ছে না এবং আপনার পকেটে একেবারে খুব বেশি চাপ পড়ছে না। এছাড়াও যেহেতু SIP-র মাধ্যমে বিনিয়োগ হচ্ছে তাই কম্পাউন্ডিং-এর সুবিধাও বেশি পাওয়া যায়। আবার SIP করা হলে rupee-cost average হয়, যার কারণে বিনিয়োগের সময়ে মার্কেট কী অবস্থায় আছে, তা দেখার প্রয়োজন থাকে না।

কীভাবে NPS-এ SIP করবেন?

দুটি উপায়ে আপনি SIP সেট করতে পারেন। 

প্রথমত, আপনি যে ব্যাংক অর্থাৎ POP (Point of Presence)-এর মাধ্যমে NPS অ্যাকাউন্ট খুলেছেন সেখানে standing instruction দিয়ে রাখতে পারেন, যার ফলে সময়ে সময়ে আপনার NPS অ্যাকাউন্টে টাকা জমা পড়ে যাবে। তবে তার জন্য অবশ্যই আপনার একটি সক্রিয় ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে যার মধ্যে internet banking-এর সুবিধা থাকবে এবং মোবাইল নম্বর ও ইমেইল রেজিস্টার থাকবে। 

আর দ্বিতীয়ত,  আপনি ডিজিটাল উপায়ে D-remit সুবিধা ব্যবহার করে SIP করতে পারেন। জানিয়ে রাখি ২০২০ সালে পেনশন নিয়ন্ত্রক সংস্থা PFRDA এই সুবিধাটি চালু করেছিল। 

D-remit কী?

D-remit বা direct remit হল একটি ইলেকট্রনিক পদ্ধতি যার মাধ্যমে সরাসরি ব্যাংক থেকে NPS অ্যাকাউন্টে টাকা জমা পড়ে, মাঝে কোনো service provider account-এ টাকা জমা পড়ে না। মূলত same day NAV অর্থাৎ যেদিনে টাকা বিনিয়োগ করা হচ্ছে সেইদিনের NAV-ই যাতে পাওয়া যায়, সেই উদ্দেশ্যে D-remit পরিষেবা চালু করা হয়েছে। D-remit পরিষেবায় একটি Virtual ID তৈরি হয়। এই Virtual ID টি আপনার সক্রিয় PRAN-এর সঙ্গে যুক্ত থাকে। ফলে এই Virtual ID ব্যবহার করে আপনি NPS কন্ট্রিবিউশন করতে পারবেন। D-remit পরিষেবা পাওয়ার জন্য সক্রিয় PRAN, মোবাইল নম্বর, এবং ব্যাংকের সঙ্গে net-banking সুবিধা চালু থাকতে হবে।

8 3

D-remit পরিষেবা চালু করতে CRA ওয়েবসাইটে (CAMS, Protean অথবা Kfintech– এই তিনটি হল NPS-এর অধীনে নথিভুক্ত Central Recordkeeping Agency) যেতে হবে। তারপর ‘generate virtual ID’ অপশনটিতে ক্লিক করতে হবে। এবার কোন অ্যাকাউন্টের জন্য আপনি SIP করতে চান সেটি সিলেক্ট করতে হবে। অ্যাকাউন্ট বলতে এখানে Tier I ও Tier II-এর কথা বলা হয়েছে। Tier I হল প্রাথমিক অ্যাকাউন্ট যেখানে ৬০ বছর অবধি আপনাকে বিনিয়োগ করতে হবে এবং Tier I অ্যাকাউন্টের সাথেই বা তার পরে আপনি Tier II অ্যাকাউন্ট খুলতে পারবেন। এটি একটি voluntary অ্যাকাউন্ট। আপনি যদি Tier I ও Tier II দুটি অ্যাকাউন্টই খুলে থাকেন এবং দুটিতেই SIP চালু করতে চান তাহলে D-remit রেজিস্ট্রেশনে অ্যাকাউন্ট নির্বাচনের সময়ে দুটি অ্যাকাউন্টই বাছবেন।

রেজিস্ট্রেশন করার ১ দিন পর Virtual ID সক্রিয় হবে এবং আপনাকে ইমেইল মারফত কনফারমেশন পাঠানো হবে। যদি Tier I ও Tier II দুটির জন্যই Virtual ID তৈরি করা হয় তাহলে আপনি দুটি আলাদা আলাদা ID পাবেন। এরপর আপনাকে এই IDটি বেনিফিশিয়ারি হিসেবে ব্যাংকের net banking-এ যোগ করতে হবে। Payee bank-এর IFSC code আপনি মেইলে পেয়ে যাবেন। 

বেনিফিশিয়ারি হিসাবে যোগ করার পর আপনি সেখানেই NPS-এ SIP-র জন্য অ্যামাউন্টের standing instruction দিয়ে দিতে পাবেন এবং একইসঙ্গে কত সময় পর পর অর্থাৎ monthly SIP, quarterly, half yearly নাকি yearly SIP করতে চান সেই নির্দেশও দিতে হবে। 

এরপর থেকে নির্দেশ অনুযায়ী টাকা সময়ে সময়ে আপনার ব্যাংক থেকে ডেবিট হয়ে যাবে। তবে মনে রাখতে হবে D-remit ব্যবহার করে দুই অ্যাকাউন্টের ক্ষেত্রেই কমপক্ষে ৫০০ টাকার কন্ট্রিবিউশন অবশ্যই করতে হবে। আপনি IMPS অথবা RTGS বা NEET যে-কোনো উপায়ে D-remit-এর সুবিধা নিতে পারেন।

D-remit সুবিধার মাধ্যমে SIP করলে আপনি পুরো প্রক্রিয়াটি অনলাইনে করার সুবিধা পাবেন এবং যদি D-remit-এর মাধ্যমে সকাল ৯.৩০ টার মধ্যে টাকা জমা করেন তাহলে Sameday NAV-ও পাওয়া যাবে। তাছাড়া POP বা ব্যাংকের মাধ্যমে SIP সেট করলে আপনাকে প্রতি ট্র্যানজাকশনে ৩০ টাকা + GST দিতে হবে, যেখানে D-remit-এ এই ধরনের কোনো চার্জ নেই।

NPS-এর SIP কোনো মাসে বাদ পড়লে কী হবে?

আদর্শগতভাবে আপনার একটিও SIP বাদ দেওয়া বা skip করা উচিত নয়, এবং যে ব্যাংকে standing instruction দেওয়া রয়েছে সেটিরও ব্যালেন্স যথাযথ রাখা উচিত টাকা debit করার জন্য। তবে কোনো কারণে যদি SIP বাদ পড়ে যায় অপর্যাপ্ত ব্যালেন্সের জন্য তাহলে আপনি নিজে থেকে টাকা কন্ট্রিবিউট করতে পারেন। এবং পরবর্তী মাস থেকে আবার একইভাবে standing instruction অনুযায়ী ব্যাংক থেকে টাকা কেটে যাবে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading