buzywithinfoBuzy With Info
Everything About Business
Mutual fund

মিউচ্যুয়াল ফান্ডে absolute return বিষয়টি কী? কীভাবে ক্যালকুলেট করবেন? জানুন বিশদে

মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এর সম্ভাব্য rate of return। কোনো ফান্ডে আমরা তখনই বিনিয়োগ করতে আগ্রহী হব যখন আমরা দেখি, যে পরিমাণ ঝুঁকি ফান্ডটি বিনিয়োগের ক্ষেত্রে নেয় সেই অনুযায়ী রিটার্নের সম্ভাবনা থাকে। ইনভেস্টমেন্ট শুরুর পর যে হারে এর বৃদ্ধি হয় তাকে সুদের হার বা সুদ বা ইন্টারেস্ট বলে। রিটার্নের মাধ্যমেই বোঝা যায় প্রাথমিক বিনিয়োগের তুলনায় বিনিয়োগের পরিমাণ কতটা বেড়েছে বা কমেছে। বিনিয়োগের পরিমাণ বাড়লে এর অর্থ হল ফান্ডটি পসিটিভ রিটার্ন দিয়েছে আর যদি প্রাথমিক বিনিয়োগের তুলনায় বিনিয়োগের অঙ্ক কমে যায় তাহলে সেটিকে negative return বলা হয়। মিউচ্যুয়াল ফান্ডের রিটার্ন ৪টি উপায়ে বের করা যায়—

11
  • Absolute Returns
  • Simple Annualised Returns
  • CAGR বা Compounded Annual Growth Rate
  • XIRR বা Extended Internal Rate of Return যা SIP-র রিটার্ন বের করার সময় প্রয়োজন পড়ে।

আজকে আমরা কথা বলব absolute return নিয়ে।

মিউচ্যুয়াল ফান্ডে absolute return কী?

Absolute return বা total return আসলে একটি নির্দিষ্ট সময়ে কোনো মিউচ্যুয়াল ফান্ডের investment-এর উপর রিটার্ন অর্থাৎ ROI (Return On Investment) দেখায়। এই ক্ষেত্রে কতটা বিনিয়োগ হয়েছিল এবং মেয়াদ শেষে কী পরিমাণ অর্থ পাওয়া গেল— এই দুটি বিষয় জানা জরুরি। Absolute return-এর ক্ষেত্রে duration বা মেয়াদকাল বিচার্য নয়। এই পার্সেন্টেজ দেখে বিনিয়োগকারীরা ট্র্যাক করতে পারেন কোন ইনভেস্টমেন্ট বা পোর্টফোলিও কেমন ফলাফল করছে। সাধারণত কোনো বিনিয়োগ যদি ১ বছরের কম সময়ের জন্য হোল্ড করা হয়, তাহলে এই রিটার্ন বের করা হয়। Futures, options, arbitrage ইত্যাদিতে absolute return টেকনিক ব্যবহার করা হয়।

কীভাবে মিউচ্যুয়াল ফান্ডে গণনা করা হয় absolute return?

Absolute return-এর ফরমুলাটি হল—

Absolute return = (বর্তমান মূল্য – প্রাথমিক বিনিয়োগ) / প্রাথমিক বিনিয়োগ × 100

একটি উদাহরণ দেখে নেওয়া যাক––

ধরা যাক, বর্তমানে কোনো ইনভেস্টমেন্টের ভ্যালু দাঁড়িয়েছে ২০০০০ টাকা এবং এই বিনিয়োগটি শুরু করা হয়েছিল ১৭০০০ টাকা দিয়ে। তাহলে বিনিয়োগটির absolute return হবে (২০,০০০ – ১৭,০০০) / ১৭০০০ × ১০০ = 17.65%

মনে রাখতে হবে এখানে বিনিয়োগটি থেকে যে রিটার্ন আসছে অর্থাৎ 17.65%, এই রিটার্ন কত মাসে বা কত বছরে এসেছে সেই তথ্য জানা যাচ্ছে না। কারণ আগেই বলা হয়েছে রিটার্নের সময়কাল নিয়ে কিছু জানা যায় না absolute return-এর ক্ষেত্রে। ফলে বিনিয়োগটির growth potential কত তা জানা যায় না।

Absolute return-এর সঙ্গে annualised return-এর পার্থক্য কী?

আমরা দেখলাম absolute return গণনা করা সহজ হলেও বিভিন্ন আলাদা আলাদা অ্যাসেটের পারফরমেন্স তুলনা করা সম্ভব নয় এই রিটার্নের সাহায্যে। তবে দুটি আলাদা অ্যাসেটের তুলনা করতে হলে annualised return ব্যবহার করা যেতে পারে। যদি হোল্ডিং পিরিয়ড ১ বছরের থেকে বেশি হয় সেসব ক্ষেত্রে absolute return-এর বদলে annualised return দেখা উচিত। কারণ স্বল্পমেয়াদি পরিবর্তনগুলি দেখার জন্য absolute return ব্যবহার করা হয়, অন্যদিকে দীর্ঘমেয়াদি প্রবণতা বুঝতে annualised return দেখা হয়। 

8 3

CAGR কেন absolute return-এর তুলনায় বেশি নির্ভরযোগ্য?

আমরা জেনেছি absolute return-এর মাধ্যমে growth সম্পর্কে জানা গেলেও কত সময় পর এই রিটার্ন বা growth মিলেছে সেই সম্পর্কে জানা যায় না। সেক্ষেত্রে CAGR অধিক নির্ভরযোগ্য। কারণ CAGR-এ দেখা হয় কোন সময়ে বিনিয়োগ করা হয়েছে অর্থাৎ এখানে বিনিয়োগের মেয়াদকাল সম্পর্কে বিবেচনা করা হয়। ফলে রিটার্নের গ্রোথ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যায়। CAGR-এর ফরমুলা হল––

(Ending Value / Beginning Value) ^ (1/t) –1

এখানে, Ending value-র অর্থ হল বিনিয়োগ শেষের ভ্যালু 

Beginning value-র অর্থ হল বিনিয়োগ শুরুর ভ্যালু 

T-এর অর্থ হল বিনিয়োগের সময়কাল বা মেয়াদ। 

এই ক্যালকুলেশনের মাধ্যমে যে-কোনো বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার সময় দুটি বিকল্পের মধ্যে growth potential সম্পর্কে ধারণা পাওয়া যায়।

সুতরাং কেবলমাত্র স্বল্পমেয়াদে কোনো বিনিয়োগের রিটার্ন জানতে হলে absolute return দেখা যেতে পারে। তবে আপনি যদি বিস্তারিতভাবে আলাদা আলাদা অ্যাসেট ক্লাসের রিটার্ন জানতে চান বা তুলনা করতে চান তাহলে CAGR দেখা অধিক জরুরি।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading