buzywithinfoBuzy With Info
Everything About Business
Mutual fund

জানেন কি মিউচ্যুয়াল ফান্ড ফ্যাক্ট শিট কী? কেন প্রয়োজন এটি?

মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগ শুধুমাত্র সেভিংস বৃদ্ধিতেই সাহায্য করে না, আর্থিক লক্ষ্য পূরণ করতেও এই বিনিয়োগ অদ্বিতীয়। তবে বর্তমানে small, mid, large cap থেকে শুরু করে sectoral বা thematic fund, growth fund, income fund ইত্যাদি একাধিক বিকল্প উপস্থিত থাকায় সঠিক ফান্ড নির্বাচন করে বিনিয়োগ কিছুটা চ্যালেঞ্জিং। আর এখানেই ফ্যাক্ট শিটের কথা বলতে হয় যার সাহায্যে বিনিয়োগকারীরা আলাদা আলাদা স্কিম সম্পর্কে মূল্যায়ন করতে পারে। 

10

মিউচ্যুয়াল ফান্ড ফ্যাক্ট শিট কী?

কোনো নির্দিষ্ট একটি মিউচ্যুয়াল ফান্ড স্কিম সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানা যায় ফ্যাক্ট শিট থেকে। এই বিশদ অথচ সহজবোধ্য ফ্যাক্ট শিট বিনিয়োগকারীদের বিনিয়োগ সিদ্ধান্ত নিতে সাহায্য করে। সাধারণত ফান্ড হাউসগুলি প্রতি মাসে ফ্যাক্ট শিট প্রকাশ করে থাকে, এবং সহজেই ফান্ড হাউসের ওয়েবসাইট এবং অন্যান্য মাধ্যমে ফ্যাক্ট শিট বেশ সহজলভ্য। 

মিউচ্যুয়াল ফান্ড ফ্যাক্ট শীটের গুরুত্ব কী?

মিউচ্যুয়াল ফান্ড fact sheet বিনিয়োগকারীদের বিনিয়োগ সিদ্ধান্ত নিতে বহু ক্ষেত্রে সাহায্য করে। এর একাধিক কারণ আছে। যেমন—

1. বিভিন্ন ফান্ডের মধ্যে তুলনা : এই ফ্যাক্ট শিটগুলির মাধ্যমে বিভিন্ন মিউচ্যুয়াল ফান্ড স্কিমের মধ্যে তাদের বৈশিষ্ট্য, পারফরমেন্স, ঝুঁকি, রেওয়ার্ড ইত্যাদির ভিত্তিতে তুলনা করা যায়। ফলে বিনিয়োগকারীরা নিজেদের বিনিয়োগ লক্ষ্য, ঝুঁকি প্রবণতা, বিনিয়োগের সময়কাল ইত্যাদির সঙ্গে সামঞ্জস্য রেখে বিনিয়োগ করতে পারেন। 

2. পারফরমেন্স পর্যবেক্ষণ : যাঁরা ইতিমধ্যে মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগ করেছেন তাঁদের বিনিয়োগকৃত ফান্ড কেমন ফলাফল করছে সেই সম্পর্কে পর্যবেক্ষণ করা যায় ফ্যাক্ট শিটের মাধ্যমে। ফ্যাক্ট শিট নিয়মিত দেখলে বিনিয়োগকারীরা বুঝতে পারেন তাঁদের বিনিয়োগগুলি কেমন ফলাফল করছে এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় পরিবর্তন করা যায়। 

3. ইন্ডাস্ট্রির সাম্প্রতিক খবর : মিউচ্যুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির নতুন কোনো ডেভেলপমেন্ট বা মার্কেট ট্রেন্ড সম্পর্কে জানায় ফ্যাক্ট শিট। এর ফলে বিনিয়োগকারীরা সম্ভাব্য কোনো ভোলাটিলিটি সম্পর্কে ধারণা পেতে পারেন এবং সেই অনুযায়ী বিনিয়োগ সিদ্ধান্ত নিতে পারেন। 

4. স্বচ্ছতা : মিউচ্যুয়াল ফান্ড স্কিমের স্বচ্ছতা বজায় রাখতে ফান্ড সম্পর্কে যাবতীয় তথ্য প্রকাশ করে ফ্যাক্ট শিট। যেমন, ফান্ডটির underlying portfolio, কোন সেক্টরে কীরকম অ্যালোকেশন রয়েছে ইত্যাদি। এই স্বচ্ছতার কারণে ফান্ড সম্পর্কে বিনিয়োগকারীদের মধ্যে বিশ্বাস তৈরি হয়।

9

মিউচ্যুয়াল ফান্ড ফ্যাক্ট শিটের প্রধান কম্পোনেন্ট কী কী?

সাধারণত মিউচ্যুয়াল ফান্ড ফ্যাক্ট শিটে নিম্নলিখিত কম্পোনেন্টগুলি থাকে—

1. স্কিম ডিটেইল

→ স্কিমের নাম।

→ বিনিয়োগ লক্ষ্য অর্থাৎ growth fund নাকি income generate fund।

→ স্কিমের ধরন অর্থাৎ ইক্যুইটি, ডেট নাকি হাইব্রিড।

→ ফান্ড ম্যানেজারের ডিটেইল।

→ স্কিমের লঞ্চের তারিখ।

→ নির্দিষ্ট কোনো সময়ে গড় AUM অর্থাৎ Assets Under Management।

→ বর্তমান AUM এবং NAV per unit কত।

→ এন্ট্রি বা এক্সিট লোড সম্পর্কে তথ্য।

→ বেঞ্চমার্ক ইনডেক্স কী।

→ Expense ratio কত।

→ যদি ফান্ডটি কোনো ডিভিডেন্ড নিয়ে থাকে সেই সম্পর্কে তথ্য।

2. Underlying portfolio : 

→ ফান্ডের প্রধান হোল্ডিং কোনগুলি।

→ কোন কোন সেক্টরে কেমন অ্যালোকেশন রয়েছে ফান্ডটির।

→ অ্যাসেট ক্লাসের ভিত্তিতে portfolio-র বিভাজন।

3. Quantitative measures :

→ Standard deviation, যা ইক্যুইটি ফান্ডের ঝুঁকি বোঝায়।

→ Beta, যা বেঞ্চমার্ক ইনডেক্সের তুলনায় ইক্যুইটি ফান্ডের মুভমেন্ট বোঝায়।

→ Sharpe Ratio, ইক্যুইটি ফান্ডের ক্ষেত্রে ঝুঁকির সঙ্গে সামঞ্জস্য রেখে রিটার্নের মূল্যায়ন করে।

→ পোর্টফোলিওর টার্ন ওভার। 

→ Average Maturity, যা ডেট ফান্ডের ক্ষেত্রে average weighted maturity time দেখায়।

→ পোর্টফোলিও ইল্ড দেখায় ডেট ফান্ডগুলি কতটা বার্ষিক আয় জেনারেট করে। 

→ tracking error, বোঝায় কোনো প্যাসিভ ফান্ড যেমন ইনডেক্স ফান্ড বা ETF নিজের বেঞ্চমার্ক ইনডেক্সের রিটার্ন থেকে কতটা deviate করছে।

4. ফান্ডের ফলাফল :

→ শুরুর পর থেকে ফান্ডটি কেমন রিটার্ন দিচ্ছে।

→ ফান্ডটির SIP রিটার্ন কেমন।

5. ঝুঁকি নির্ধারণ : 

→ Riskometer যা ফান্ডটির ঝুঁকির পরিমাণ বোঝায়।

উপরিউক্ত সমস্ত কম্পোনেন্টগুলি বুঝে এবং অ্যানালাইস করে বিনিয়োগকারীরা মিউচ্যুয়াল ফান্ড স্কিম সম্পর্কে, তার ফলাফল, ঝুঁকি জেনে নিজেদের বিনিয়োগ লক্ষ্য অনুযায়ী বিনিয়োগ করতে পারেন।

মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগের আগে ফ্যাক্ট শিট কেন দেখা দরকার? 

ফান্ডটি আদৌ আপনার লক্ষ্য ও ঝুঁকি অনুযায়ী উপযুক্ত কিনা, তার আভাস পাওয়া যায় ফ্যাক্ট শিট থেকে যেখানে ফান্ডের অবজেক্টিভ, বিনিয়োগ কৌশল, ঝুঁকি ইত্যাদি সম্পর্কে ধারণা দেওয়া থাকে।

এছাড়াও ফান্ডের পারফরমেন্স সম্পর্কে জানায় ফ্যাক্ট শিট। ফ্যাক্ট শিটের পারফরমেন্স সেকশন থেকে ফান্ডের historical return এবং অন্যান্য মেট্রিক থেকে ফান্ডটির ট্র্যাক রেকর্ড মূল্যায়ন করা যায় এবং তার ভবিষ্যৎ ফলাফল সম্পর্কে সিদ্ধান্তে আসা যায়।

কোনো ফান্ডের এক্সিট লোড কত, এন্ট্রি লোড কিছু আছে কি, expense ratio কত, ইত্যাদি সম্পর্কে জানা যায় ফ্যাক্ট শিট থেকে। 

ফ্যাক্ট শিটে একটি অংশে ফান্ডটির টপ হোল্ডিং সম্পর্কে বলা থাকে এবং কোন সেক্টরে কী অ্যালোকেশন রয়েছে সেটির উল্লেখ থাকে। এর থেকে ফান্ডের বিনিয়োগ কৌশল সম্পর্কে জানা যায়।

সুতরাং আপনি একজন অভিজ্ঞ বিনিয়োগকারী হোন বা নতুন বিনিয়োগকারী হোন, আপনার বিনিয়োগ সিদ্ধান্তকে সহজ করে ফ্যাক্ট শিট। 

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading