buzywithinfoBuzy With Info
Everything About Business
FD

বাজারের অস্থিরতার মাঝে কীভাবে রিটেল বিনিয়োগকারীদের কাছে সরকারি বন্ড হয়ে উঠছে বেশি জনপ্রিয়?

বিগত দশকগুলিতে ভারতীয় পরিবারে আর্থিক ভরসার একটি জায়গা তৈরি করেছে ব্যাংক FD। FD-র নিশ্চিত রিটার্ন এবং নিশ্চয়তার কারণে কম ঝুঁকি নিতে অভ্যস্ত এমন বিনিয়োগকারীদের জন্য পছন্দের বিকল্প FD। তবে বর্তমানের উচ্চ মুদ্রাস্ফীতির কারণে FD এখন নিজের গুরুত্ব অনেকটা হারিয়েছে। এই বছর অক্টোবরে মুদ্রাস্ফীতির ভিত্তিতে CPI (Consumer Price Index) গত ১৪ বছরের সর্বোচ্চ 6.21% হয়েছিল। সেই কারণে FD-র রিটার্নের আসল ভ্যালু কমছে। পাশাপাশি শেয়ার বাজারের অস্থিরতার কারণে সাধারণ খুচরো বিনিয়োগকারীদের কাছে বিকল্প হিসেবে সরকারি বন্ড জনপ্রিয় হয়ে উঠছে।

প্রথমে জেনে নিই সরকারি বন্ড কী? রাজ্য এবং কেন্দ্র সরকার ইস্যু করে থাকে এই ধরনের বন্ড যা নিশ্চয়তা ও সুরক্ষা প্রদান করে। সরকারি হস্তক্ষেপ থাকায় এই বন্ডগুলি সুরক্ষার পাশাপাশি একাধিক আর্থিক লক্ষ্য অনুযায়ী বিনিয়োগের সুযোগ দেয়। ভারতের বন্ড মার্কেট দ্রুতগতিতে উন্নত হচ্ছে, ২০২৪-এ ২১৭ লাখ কোটিতে পৌঁছেছে ভারতের বন্ড মার্কেট। এবং ২০২৮ সালে সেটি ৪১৫ লাখ কোটিতে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে, যা বিশ্বের মধ্যে দ্বিতীয় বৃহত্তম।

4

কেন সরকারি বন্ড জনপ্রিয় হচ্ছে?

ইক্যুইটি বাজারের অস্থিরতার সময় বিনিয়োগকারীদের ঝোঁক বাড়ে বন্ডের দিকে, এবং সাম্প্রতিক ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা এই প্রবণতাকে আরও বাড়িয়েছে। ২০২৪ অর্থবর্ষে ফরেন ইনভেস্টররা ভারতীয় ডেট মার্কেটে ১,২১,০৫৯ কোটি টাকা বিনিয়োগ করেছেন, যা গত ১ দশকে সম্ভবত সর্বাধিক। তাছাড়াও ভারতীয় বিনিয়োগকারীদের জন্যও সরকারি বন্ডগুলি সুরক্ষিত একটি বিনিয়োগে পরিণত হয়েছে যেখান থেকে রিটার্নও ভালো পাওয়া যায়।

চলুন দেখে নেওয়া যাক বর্তমানে কোন সরকারি ডেট সিকিউরিটি গুলিতে আমরা বিনিয়োগ করতে পারব। 

  • Treasury Bill বা T-bill:  এইগুলি হল স্বল্পমেয়াদি বিনিয়োগ, যেগুলির মেয়াদ ৯১ দিন, ১৮২ দিন অথবা ৩৬৪ দিনে পূর্ণ হয়। যেসব বিনিয়োগকারীরা স্বল্পমেয়াদি বিনিয়োগের মাধ্যমে লিক্যুইডিটি বজায় রাখতে চান তাঁদের জন্য উপযুক্ত। বর্তমানে T-bill-এর রিটার্ন বা ইল্ড 6.4% থেকে 6.6%-এর মধ্যে। এ কথা সত্যি যে এই রিটার্ন বাজারের সঙ্গে সম্পর্কযুক্ত না হওয়ায় রিটার্ন খুব বেশি আকর্ষণীয় নয়, তবে মেয়াদ শেষে T-bill-এর ন্যূনতম ফেসভ্যালু ফেরতের নিশ্চয়তা রয়েছে। T-bill-এর ফেসভ্যালু হল তার ন্যূনতম ভ্যালু যা ইস্যুকারী সংস্থা নির্ধারণ করে। কোনো কোনো সময় T-bill ডিসকাউন্টে ইস্যু হতে পারে, তবে যখন আপনি রিডিম করবেন সেইসময় ফেস ভ্যালুতেই রিডিম করা যাবে। অর্থাৎ ধরুন কোনো T-bill-এর ফেসভ্যালু ১০০ টাকা এবং বিলটি ২ টাকা ডিসকাউন্টে ইস্যু হল অর্থাৎ ৯৮ টাকায় ইস্যু হল। কিন্তু রিডিম করার সময় ফেসভ্যালু ১০০ টাকাতেই রিডিম করা যাবে।
  • Dated Government Securities (G-Sec):  Government Securities-এর বর্তমান ইল্ড 6.7% থেকে 7.2%, যেখানে প্রতি ৬ মাসে ইন্টারেস্ট প্রদান করা হয়। মেয়াদ থাকে ৫ বছর থেকে শুরু করে ৪০ বছর অবধি। কেন্দ্র এবং রাজ্য সরকার দ্বারা ইস্যু করা হয় এই সিকিউরিটি। সুরক্ষিত ও নিশ্চিত আয় খুঁজছেন যে বিনিয়োগকারীরা তাঁদের জন্য উপযুক্ত।
  • Floating rate saving bonds (FRSBs):  এই সিকিউরিটির মেয়াদ থাকে ৭ বছরের। ৬ মাস বাদে বাদে ইন্টারেস্ট রেট পরিবর্তন করা হয়। বর্তমান সুদের হার চলছে 8.05%। 
  • State development loans (SDLs):  এই বন্ডগুলি রাজ্য সরকার দ্বারা ইস্যু করা হয় এবং এর ইল্ড সামান্য বেশি, 7.5%-8%। রিটার্ন সামান্য বেশি হওয়ার ঝুঁকিও খানিকটা বেশি। 
  • Fixed rate bonds:  Floating rate bond-এর ক্ষেত্রে interest rate যেমন পরিবর্তিত হয়, এই বন্ডে ইন্টারেস্ট পরিবর্তনের কোনো ব্যাপার নেই। বন্ডের সময়কালে ইন্টারেস্ট একই থাকে। যেমন ২০০৮ সালে 8.24% GS2018 ইস্যু হয়েছিল ২২ এপ্রিল, যার মেয়াদ ছিল ১০ বছরের এবং বন্ডটির মেয়াদ পূর্ণ হয়েছে ২০১৮ সালের ২২ এপ্রিলে। বন্ডের ফেসভ্যালুর ওপর প্রতিবছর, সারা বছরে দুবার, ২২ অক্টোবর ও ২২ এপ্রিল 4.12% সুদ দেওয়া হত (মোট 8.24% সুদের হারকে দুভাগে ভাগ করে 4.12% হারে সুদ প্রদান করা হত)।
8 3

বন্ডে বিনিয়োগের আগে কোন বিষয়গুলি বিবেচনা করা দরকার?

বিনিয়োগের আগে আর্থিক লক্ষ্য বোঝা একান্ত প্রয়োজন, যাতে সেই অনুযায়ী সঠিক ডেট সিকিউরিটি নির্বাচন করা যায়। এছাড়াও আরও কিছু বিষয় নজরে রাখতে হয়। যেমন––

লিক্যুইডিটি:  G-Sec গুলি অত্যন্ত লিক্যুইড ফলে সহজে কেনাবেচা করা যায়। অন্যদিকে SDL তুলনায় কম লিক্যুইড, বিশেষত বাজারের অস্থিরতার সময়।

→ সুদের হার:  বন্ডের দাম সুদের হারের বিপরীতে চলে। অর্থাৎ সুদের হার বাড়লে, বন্ডের দাম কমে এবং হার কমলে বন্ডের দাম বাড়ে। সেই কারণে দীর্ঘমেয়াদি বন্ডগুলিতে বেশি ঝুঁকি থেকে যায়।

ক্রেডিট রেটিং:  একটি বন্ড কতটা বিশ্বাসযোগ্য বা ভরসাযোগ্য সেটা জানা যায় বিভিন্ন সংস্থা যেমন CRISIL, ICRA, CARE ইত্যাদির রেটিং থেকে। যে বন্ডগুলির রেটিং বেশি সেগুলি বেশি সুরক্ষিত। অন্যদিকে যে বন্ডগুলির রেটিং কম সেগুলির ঝুঁকি বেশি এবং রিটার্নও সামান্য বেশি। 

কর:  বেশিরভাগ বন্ডের রিটার্নে কর প্রদান করতে হয়। শুধুমাত্র tax-free বন্ড ছাড়া। সেইজন্য post-tax রিটার্ন কতটা সেটি আগে থেকে জানা দরকার।

ইল্ড:  বন্ডের ইল্ড দেখে রিটার্ন সম্পর্কে জানা যায়। ইল্ডের ক্ষেত্রে Current yield এবং Yield to Maturity দেখা জরুরি। বার্ষিক সুদকে বন্ডের মার্কেট প্রাইস দিয়ে ভাগ করলে ক্রয়মূল্যের তুলনায় রিটার্ন কত বোঝা যায়। আর YTM অর্থাৎ Yield to Maturity জানতে মেয়াদ পূরণ হওয়া পর্যন্ত বন্ড হোল্ড করে রাখতে হবে।

সরকারি ঋণ সম্পদ শুধুমাত্র নিশ্চয়তাই প্রদান করে না, পাশাপাশি সমগ্র ভারতের অর্থনৈতিক বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ অংশ এটি। ২০২৪ অর্থবর্ষে রাজস্ব ঘাটতি GDP-র 5.6% হওয়ার সরকার বন্ড ইস্যুর মাধ্যমে পরিকাঠামো প্রকল্প, রাজস্ব ব্যয় ইত্যাদির জন্য ফান্ড সংগ্রহে আগ্রহী। ফলে যদি আপনি equity market-এর অস্থিরতা থেকে নিজের পোর্টফোলিওকে সুরক্ষিত রাখতে চান এবং পোর্টফোলিওকে diversify-ও করতে চান তাহলে ডেট সিকিউরিটিতে বিনিয়োগের কথা বিবেচনা করতে পারেন।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading