buzywithinfoBuzy With Info
Everything About Business
Investment

চলতি মাসের প্রথম সপ্তাহে ৭৯০০ কোটি টাকার লগ্নী! ভারতীয় শেয়ার বাজারে বিদেশী বিনিয়োগকারীদের মোট লগ্নী কত?

ভোটের রেজাল্টের পর থেকে ভারতীয় শেয়ার বাজারে বিদেশী বিনিয়োগকারীদের প্রত্যাবর্তন দেখা যাচ্ছিল। তবে দেশীয় শেয়ার বাজারে তাদের সংখ্যা ও লগ্নীর পরিমাণ কম থাকায় একাধিক বিশেষজ্ঞরা ছিলেন চিন্তিত। তবে ২০২৪ সালের জুলাই মাসের প্রথম সপ্তাহের লেনদেন গণনা করে দেখা গেছে যে বিদেশী বিনিয়োগ প্রথম সাত দিনেই ৭৯০০ কোটি টাকা পেরিয়েছে। কেবল শেয়ার বাজার নয়, বন্ড মার্কেটেও বিদেশী লগ্নী বেড়েছে। 

7 2

ভরসা ফিরতে দেরি হলেও বছরের দ্বিতীয়ার্ধে লগ্নী বাড়িয়ে তাক লাগিয়েছে বিদেশী বিনিয়োগকারীরা। জানা যাচ্ছে ৫ জুলাই পর্যন্ত ৭৯৬২ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করেছে। বিদেশী বিনিয়োগকারীরা ভারতের অর্থনীতি প্রবৃদ্ধি এবং শেয়ার বাজারের প্রতি ভরসা দেখানোর সাথে বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি করছে। অবশ্য বর্তমানে বাড়তে থাকা শেয়ার সূচক বিদেশী বিনিয়োগকারীদের উৎসাহিত করেছে বলেও জানা যাচ্ছে। আগামী দিনেও নির্ভরতা বজায় থাকবে বলে আশা করা হচ্ছে। তবে সব কিছু নির্ভর করছে চলতি অর্থবছরের প্রথম ত্রৈমাসিকে ভারতীয় সংস্থাগুলির ফলাফল এবং বাজেটের উপর। 

2

চলতি বছরের এপ্রিল মাসে বাজার থেকে ৮,৭০০ কোটি টাকার এবং মে মাসে ২৬,৫৬৫ কোটি টাকার পুঁজি তুলে নিয়েছিল বিদেশী বিনিয়োগকারীরা। সেখানে জুলাই মাসের ৫ তারিখের মধ্যে নিট ৭,৯৬২ কোটি টাকার বিনিয়োগ এসেছে। অর্ধেক বছর পার করার পর দেখা যাচ্ছে যে, ২০২৪ সালে এই পর্যন্ত বিদেশী বিনিয়োগকারীরা ১.১৬ লক্ষ কোটি টাকা লগ্নী করেছে শেয়ার বাজারে। পাশাপাশি জানা যাচ্ছে জুলাইয়ের প্রথম সপ্তাহে বন্ড মার্কেটেও ৬৩০৪ কোটি টাকার বিদেশী লগ্নী এসেছে। 

BWI 600 x 200

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading