Article By – সুনন্দা সেন

২০২৫ সালের শুরুতে ক্ষুদ্র ও মাঝারি (small and medium) এন্টারপ্রাইজের বাজারে তীব্র উত্থানের পর অক্টোবর মাসে SME মার্কেট উল্লেখযোগ্যভাবে পতন লক্ষ্য করা হয়েছে। এই মাসের এই পর্যন্ত মাত্র ৬টি SME IPO চালু হয়েছে এবং এগুলির মাধ্যমে প্রায় ২১৯ কোটি টাকা সংগ্রহ করা হয়েছে। যা সেপ্টেম্বরের দীর্ঘ উত্থানের পর তহবিল সংগ্রহে গতি থেমে যাওয়ার ইঙ্গিত দেয়। ২০২৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যে ২১১টি কোম্পানি SME প্রাইমারি মার্কেটে প্রবেশ করেছে। আর তারা প্রায় ৯,১৬৫ কোটি টাকা সংগ্রহ করেছে। যা চলতি বছর শেষ না হতেই অন্যান্য বছরের তুলনায় এই বিভাগের জন্য সর্বোচ্চ বার্ষিক তহবিল সংগ্রহ।
এছাড়া তালিকাভুক্তির ক্ষেত্রেও লাভ কমেছে। অক্টোবরে ৩৫টি SME কোম্পানি তালিকাভুক্ত হয়েছে, যাদের মধ্যে ১১টি ইস্যু নির্ধারিত মূল্যে নীচে লেনদেন শুরু করে। ১১টি একক অঙ্ক (Single-digit) লাভ করে এবং ১৩টি ১০%-৬০%- এর মধ্যে লাভ করেছে। মাত্র ২টি SME ইস্যুর লাভ ৮০%-এর উপরে উঠেছে। যেখানে আগের মাসে অর্থাৎ অক্টোবরে ৩৬টি SME কোম্পানি তালিকাভুক্ত হয়েছে। যার মধ্যে ১৫টি রেড জোনে আত্মপ্রকাশ করেছে। ৯টি একক-অঙ্কের লাভ করেছে এবং ১২টি ১০%-৯০% রিটার্ন প্রদান করেছে। আর বার্ষিক দিক থেকে, ২০২৫ সালের এই পর্যন্ত ২১৮ টি SME তালিকা বাজারে এসেছে। যার মধ্যে ৭৭টি নেতিবাচকভাবে, ৬৩টি একক-অঙ্কের রিটার্নের সাথে, ৩৮টি ১০%-৩০% রিটার্নের সাথে এবং ৪০টি স্টক লিস্টিংয়ের সময় ৪০%-১০০% বৃদ্ধি পেয়েছে।
তবে প্রত্যেক মাসের SME IPO-এর আত্মপ্রকাশের সংখ্যা এবং IPO চালু এক ছিল না। তবে চলুন শেষ দশ মাসের SME IPO বিষয় আলোচনা করা যাক,
| ২০২৫ সালের মাস | SME IPO সংখ্যা | IPO থেকে সংগ্রহ করা অর্থ |
| জানুয়ারি | ২০ | ৮৮০.৪ কোটি টাকা |
| ফেব্রুয়ারি | ২০ | ৯২৯.৮ কোটি টাকা |
| মার্চ | ১৫ | ৫৬০.৪ কোটি টাকা |
| এপ্রিল | ৪ | ৮৪.৯ কোটি টাকা |
| মে | ১৩ | ৫৮৭.৫ কোটি টাকা |
| জুন | ৩০ | ১৩,০০.১ কোটি টাকা |
| জুলাই | ২৪ | ১,২০৫ কোটি টাকা |
| অগাস্ট | ২৮ | ১,২৭১ কোটি টাকা |
| সেপ্টেম্বর | ৫৭ | ২,৩৪৬ কোটি টাকা |
| অক্টোবর | ৬ | ২১৮.৭ কোটি টাকা |




