buzywithinfoBuzy With Info
Everything About Business
Your paragraph text 6

সদ্য লঞ্চ হওয়া IPO থেকে আপনিও হতে পারেন লাভবান! কি বলছে কোম্পানির GMP? কত শতাংশ অব্দি হতে পারে আয়? জানুন একনজরে। 

দেশের বড় এবং উন্নয়নশীল কোম্পানিগুলি তাদের ব্যবসা বিস্তারের জন্য IPO লঞ্চ করে। যার মাধ্যমে উক্ত কোম্পানি ব্যাবসা বিস্তারের জন্য প্রয়োজনীয় মূলধন সংগ্রহ করে থাকে। ঠিক এই কারণে গতকাল অর্থাৎ ২৩ এপ্রিল অটো কম্পোনেন্ট ফার্ম এমফোর্স অটোটেক লিমিটেড তার IPO লঞ্চ করেছে।

Ad banner 3

কোম্পানি জানিয়েছে যে এটি একটি SME ( Small and Medium enterprise) IPO, যার মাধ্যমে তারা ৫৩.৯০ কোটি টাকা সংগ্রহ করার চেষ্টা করছে। আর কোম্পানি শেয়ার প্রতি ১০ টাকা ফেস ভ্যালু অফার করছে। কোম্পানিটি IPO লঞ্চ করার প্রস্তাব রাখা সাথে সাথেই বাজারে দারুন সাড়া লক্ষ্য করা গেছিলো, সাথে চলছিলো নানান জল্পনা – কল্পনা। অন্যদিকে বাজার বিশেষজ্ঞরা জানিয়ে ছিলেন, এই অটো কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানির IPO থেকে বিনিয়োগকারীদের ব্যাপক লাভ হওয়ার উচ্চ সম্ভাবনা রয়েছে। বর্তমানে তেমনটাই সত্যি হতে দেখা যাচ্ছে। এমফোর্স আটোটেক লিমিটেডের IPO GMP (Grey Market Premium) তে বিশাল প্রিমিয়ামে ট্রেড করছে। 

Your paragraph text 4

কোম্পানির শেয়ার লিস্টিংয়ের দিন অর্থাৎ ২৩ এপ্রিলেও গ্রে মার্কেটে IPO ১০০ টাকার প্রিমিয়ামে ট্রেড করেছে। আপনরা চাইলে এই IPO তে বিনিয়োগ করতে পারেন। কারণ এমফোর্স আটোটেক লিমিটেডের IPO ২৩ এপ্রিল খুলেছে এবং ২৫ এপ্রিল পর্যন্ত এই IPO তে বিনিয়োগ করা যাবে। আর কোম্পানিটি IPO লঞ্চের মাধ্যমে সাধারণ মানুষদের কাছে ৫,৪৯৯,৬০০ টি শেয়ার বিক্রি করছে। ২৬ এপ্রিল কোম্পানির শেয়ার বরাদ্দ ঘটতে চলেছে। তারপরে ২৯ এপ্রিল বিনিয়োগকারীদের ডিম্যাট অ্যাকাউন্টে শেয়ারগুলি স্থানান্তরিত হবে এবং ৩০ শেয়ারগুলি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হবে। 

প্রাইজ বন্ড নির্ধাতির করা হয়েছে শেয়ার প্রতি ৯৩ থেকে ৯৫ টাকা। IPO লঞ্চের প্রথম দিনের মতো যদি আজকেও অর্থাৎ ২৫ এপ্রিল তথা লিস্টিংয়ের দিন গুলিতেও যদি গ্রে মার্কেটে একই ভাবে শেয়ার ট্রেড করে তবে বিশেষজ্ঞদের ধারণা অনুযায়ী বিনিয়োগকারীদের IPO ১০২.০৮% লাভ করাতে পারবে। আর শেয়ারটি তখন ১৯৮ টাকায় তালিকাভুক্ত হওয়ার সম্ভাবনাও জোরালো মনে করা হচ্ছে, শেষের তিনদিনের বাজারের বুলরানের দিকে লক্ষ্য রেখে।

Your paragraph text 5

 অবশ্য বিশেষজ্ঞরা এটিও স্বীকার করেন যে শেয়ার বাজারের কোনো নির্দিষ্ট নিরাপত্তা থাকে না। ধারণা যা করা হয় সেই মতো মার্কেট না চললে ব্যাপক লোকসানের সম্ভাবনাও থাকে। এমন অবস্থায় আপনি যদি নিরাপদ বিনিয়োগ পদ্ধতির খোঁজে থাকেন, তবে সরকারি স্কিম হতে পারে অন্যতম বিকল্প। তবে কোন কেন্দ্রীয় সরকারের স্কিমে বিনিয়োগ করবেন, কখন করবেন, কত টাকা করবেন এবং কি পদ্ধতিতে করবেন? এই সকল প্রশ্নের উত্তর পাবেন এই লিংকে ক্লিক করলেই: 

https://creator.tagmango.app/bwi-courses

তবে আর দেরি কেনো এখনো বাড়িতে বসে জানুন সেন্ট্রাল গভর্মেন্ট স্কিমের জন্যে অ্যাকাউন্ট খোলার পদ্ধতিতে থেকে বিনিয়োগ কৌশল, তাও সহজ এবং বাংলা ভাষায়।

Ads banner 4

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading