buzywithinfoBuzy With Info
Everything About Business
DIIS

ইতিহাসে প্রথমবার Nifty50-তে FIIs-কে পেছনে ফেলে এগিয়ে DIIs! বদলাচ্ছে ভারতের শেয়ারবাজারের শক্তির ভারসাম্য

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারতের শেয়ারবাজারে তৈরি হলো এক ঐতিহাসিক মাইলফলক। দেশের প্রধান সূচক Nifty50-তে প্রথমবারের মতো Domestic Institutional Investors বা DIIs-এর শেয়ারহোল্ডিং Foreign Institutional Investors বা FIIs-এর চেয়ে বেশি হয়েছে। বাজার বিশ্লেষকদের মতে, এটি শুধু একটি পরিসংখ্যানগত পরিবর্তন নয় বরং ভারতের ক্যাপিটাল মার্কেটের কাঠামোগত রূপান্তরের স্পষ্ট ইঙ্গিত। সাম্প্রতিক তথ্য অনুযায়ী, Nifty50-তে DIIs-এর মালিকানা প্রায় ২৪.৮%- এ পৌঁছেছে। যেখানে FIIs-এর অংশ নেমে এসেছে প্রায় ২৪.৩%। 

6 2

এতদিন ধরে ভারতীয় বাজারে বিদেশি বিনিয়োগকারীরাই সবচেয়ে প্রভাবশালী ছিলেন, কিন্তু এই প্রথমবার সেই চিত্র বদলে গেল। আর এই পরিবর্তনের পেছনে রয়েছে একাধিক কারণ। গত কয়েক মাস ধরে বিশ্বব্যাপী অনিশ্চয়তা, উচ্চ সুদের হার এবং ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে FIIs ভারতীয় শেয়ার থেকে বড় অঙ্কের অর্থ তুলে নিয়েছে। বিশেষ করে মার্কিন বন্ড ইয়িল্ড বাড়া এবং ডলারের শক্তিশালী অবস্থানের ফলে অনেক বিদেশি বিনিয়োগকারী ঝুঁকি কমাতে উদীয়মান বাজার থেকে বেরিয়ে গেছে। অন্যদিকে, DII মিউচ্যুয়াল ফান্ড, LIC, পেনশন ফান্ড ও বিমা সংস্থাগুলিতে তারা তাদের ধারাবাহিকভাবে বাজারে বিনিয়োগ বাড়িয়েছে। এর বড় চালিকাশক্তি হলো দেশজুড়ে SIP-এর মাধ্যমে আসা নিয়মিত অভ্যন্তরীণ সঞ্চয়। 

এছাড়া মাসের পর মাস সাধারণ বিনিয়োগকারীদের টাকা মিউচ্যুয়াল ফান্ডে ঢোকায় DIIs বাজারে শক্ত ভিত গড়ে তুলতে পেরেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিবর্তন বাজারের জন্য ইতিবাচক। কারণ DIIs সাধারণত দীর্ঘমেয়াদি বিনিয়োগকারী, তারা হঠাৎ করে বড় অঙ্কে শেয়ার বিক্রি করে বাজারে অস্থিরতা তৈরি করে না। ফলে বাজারে ভোলাটিলিটি কিছুটা কমতে পারে এবং বড় পতনের সময় দেশীয় বিনিয়োগকারীরাই বাজারকে সাপোর্ট দিতে পারে। তবে এর মানে এই নয় যে FIIs-এর গুরুত্ব কমে গেছে। বিদেশি বিনিয়োগকারীরা এখনও ভারতের বাজারে বড় ভূমিকা রাখে, বিশেষ করে লার্জ-ক্যাপ স্টক এবং নির্দিষ্ট সেক্টরে। কিন্তু শক্তির ভারসাম্য যে ধীরে ধীরে দেশীয় বিনিয়োগকারীর দিকে ঝুঁকছে, তা স্পষ্ট।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading