buzywithinfoBuzy With Info
Everything About Business
Equity Mutual Fund

বাজারের ওঠানামায় সতর্ক বিনিয়োগকারীরা! ২০২৫ সালের শেষ মাসে কমলো ইক্যুইটি ফান্ডের ৬% বিনিয়োগ

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ডিসেম্বর, ২০২৫-এ ইক্যুইটি মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগের গতি কিছুটা কমেছে। আবার মাসিক ভিত্তিতে নভেম্বর মাসের তুলনায় বিনিয়োগ প্রবাহ প্রায় ৬% কমে ২৮,০৫৪ কোটি টাকায় দাঁড়িয়েছে। বাজারের অস্থিরতা (মার্কেট ভোল্যাটিলিটি) এবং আন্তর্জাতিক অর্থনৈতিক অনিশ্চয়তার প্রভাবেই বছরের শেষ মাসে বিনিয়োগকারীরা কিছুটা সতর্ক অবস্থান নিয়েছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আবার বাজার বিশ্লেষকদের মতে, ডিসেম্বর মাসে দেশ ও বিদেশের শেয়ার বাজারেই ওঠানামা দেখা গেছে। সব মিলিয়ে, ডিসেম্বর মাসে ইক্যুইটি মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগে সামান্য পতন দেখা গেলেও, একে বাজারের জন্য বড় কোনও নেতিবাচক সংকেত হিসেবে দেখা হচ্ছে না।

7 3

আরও জানা যাচ্ছে যে উচ্চ মূল্যায়ন, সুদের হার নিয়ে অনিশ্চয়তা এবং বৈশ্বিক বাজারের মিশ্র সংকেতের কারণে অনেক বিনিয়োগকারী নতুন করে গড় অঙ্কের টাকা বিনিয়োগ করার থেকে পিছিয়ে এসেছেন। তার সরাসরি প্রভাব পড়েছে ইক্যুইটট মিউচ্যুয়াল ফান্ডের নেট ইনফ্লোতে। ফান্ড ক্যাটাগরির দিক থেকে দেখা গেলে লার্জ-ক্যাপ ও ফ্লেক্সি-ক্যাপ ফান্ডে তুলনামূলকভাবে স্থিতিশীল বিনিয়োগ বজায় থাকলেও মিড-ক্যাপ ও স্মল-ক্যাপ ফান্ডে কিছুটা কম প্রবাহ দেখা গেছে। বাজারের ঝুঁকি বেড়ে যাওয়ায় অপেক্ষকৃত ঝুঁকিপূর্ণ ফান্ড থেকে অনেক বিনিয়োগকারী সাময়িকভাবে বিনিয়োগ থেকে দূরে থাকছেন। 
তবে ইতিবাচক দিক হল, SIP বা সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের প্রবাহ এখনও শক্তিশালী রয়েছে। নিয়মিত মাসিক বিনিয়োগ অব্যাহত থাকায় বোঝা যাচ্ছে যে দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীদের আস্থা বাজারের উপর এখনও রয়েছে। বিশেষজ্ঞদের মতে, SIP প্রবাহ স্থিতিশীল থাকাটা ইক্যুইটি মার্কেটের জন্য একটি ভালো দিক। পুরো বছরের রিপোর্ট দেখলে ভালোভাবে বোঝা যায় যে ইক্যুইটি মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগ এখনও তুলনামূলকভাবে ভালো অবস্থানেই রয়েছে। আর বাজার বিশেষজ্ঞরা আশা করছেন, ভারতের অর্থনৈতিক বৃদ্ধির সম্ভাবনা, কর্পোরেট আয়ের উন্নতি এবং রিটেইল বিনিয়োগকারীদের অংশগ্রহণ দীর্ঘমেয়াদে বাজারকে সমর্থন করবে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading