buzywithinfoBuzy With Info
Everything About Business
stock

বড়ো সংশোধনের আশঙ্কা কম! ৮-১০% নগদ হাতে রেখে কোন সেক্টরে বিনিয়োগের কথা বলছেন বিশেষজ্ঞরা?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারতীয় শেয়ার বাজারে আবারও অনিশ্চয়তা লক্ষ্য করা যাচ্ছে। আর এই মুহুর্তে বাজারের একটি বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে মূল্যায়ন। বিনিয়োগকারীদের জন্য সেই সমস্ত কোম্পানির স্টকে বিনিয়োগে প্রবেশ না করা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যাদের মূল্যায়ন (assessment) বেশি মনে হচ্ছে। সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে Quest Investment Advisors- এর চিফ ইনভেস্টমেন্ট অফিসার এবং পোর্টফোলিও ম্যানেজার অনিরুদ্ধ সরকার জানিয়েছেন, বর্তমানে শেয়ার বাজার থেকে মুনাফা অর্জন সম্ভব নয়। অবশ্য বেশকিছু খাত এখনও ভালো পারফর্ম করছে। তবুও তিনি বিনিয়োগকারীদের এই মুহুর্তে বিনিয়োগের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করার কথা বলেছেন। 

9

এর পাশাপাশি সরকার বলেছেন, গত ছয় থেকে আট মাসের তুলনায় বর্তমানে স্মলক্যাপ স্টকের বাজার আয়তন ও প্রসার কমে গিয়েছে। যে কারণে স্টক বাছাই করাও এই সময়ে বিনিয়োগকারীদের জন্য কঠিন হয়ে উঠেছে। এছাড়া অনিরুদ্ধ সরকার সহ বাজার বিশেষজ্ঞ মহলের একাংশ জানিয়েছেন এই মুহুর্তে প্রচুর পরিমানে নগদ সংগ্রহ করা হয়নি। অবশ্য এই সময়ে বিনিয়োগকারীদের ৮-১০%- এর বেশি নগদ ধরে রাখার পরামর্শ দিয়েছেন। কারণ বাজারে বড় কোনো সংশোধনের আশঙ্কা কম। এছাড়া বেশকিছু খাতে বিনিয়োগের কথাও বলেছেন। 

IT, ফার্মা, FMCG- এর খাতের পাশাপাশি ব্যাটারি সেক্টরে বিনিয়োগ করার পরামর্শ দিচ্ছেন Capital Mind- এর প্রতিষ্ঠাতা দীপক শেনয়। কারণ সম্প্রতিকালে বাজার ব্যাটারি খাতে দুর্দান্ত বৃদ্ধি প্রত্যক্ষ করতে সক্ষম হয়েছে। এছাড়া বাজারেও ব্যাটারির চাহিদায় বাড়ায় খাতটির দিকে তিনি বিশেষ নজর দিতে বলেছে। এছাড়া আবাসিক খাত এবং তার সাথে যুক্ত আনুসঙ্গিক খাতে বিনিয়োগের কথা বলছেন বিশেষজ্ঞরা। DRChoksey FinServ Pvt. Ltd. –এর ম্যানেজিং ডিরেক্টর দেবেন চোকসি বলেছেন, আবাসিক খাতটি ২০% এরও বেশি বৃদ্ধির দিকে অগ্রসর হচ্ছে। 

New in article ads By Sir 1

[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading