Article By – সুনন্দা সেন

২০২৫ সালের তৃতীয় প্রান্তিকে ভারতীয় রিয়েল এস্টেটে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ (Institutional Investments) মোট ১.৭৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে। যা ত্রৈমাসিকের ভিত্তিতে ২% কমলেও বার্ষিক ভিত্তিতে ৮৩% বেড়েছে। এছাড়া বিনিয়োগকারীদের গঠনে একটি সীদ্ধান্তমূলক কাঠামোগত পরিবর্তন দেখা গেছে। বিদেশী বিনিয়োগের অংশ মাত্র ৮%-এ নেমে এসেছে, যা চার বছরের মধ্যে সর্বনিম্ন স্তর। তবে ইন্ডিয়ান-ডেডিকেটেড ডোমেস্টিক ফান্ড সমস্ত প্রবাহের অর্ধেকেরও বেশি ছিল। বিশেষ করে ত্রৈমাসিক ভিত্তিতে ভারতীয় রিয়েল এস্টেটে প্রাতিষ্ঠানিক বিনিয়োগে বিদেশী বিনিয়োগের পরিমাণ ৮৮% পর্যন্ত হ্রাস পেয়েছে।
চলুন তবে ছকের মাধ্যমে বিনিয়োগকারীদের বিনিয়োগের পরিমান এবং বিনিয়োগ শেয়ার সম্পর্কে জেনে নেওয়া যাক –
বিনিয়োগকারীদের প্রকার | প্রাতিষ্ঠানিক বিনিয়োগ (মিলিয়ন ডলারে) | বিনিয়োগের শেয়ার | ||
| তৃতীয় ত্রৈমাসিক | দ্বিতীয় ত্রৈমাসিক | প্রথম ত্রৈমাসিক | দ্বিতীয় ত্রৈমাসিক | |
| বিদেশী | ১,৪০.৬৯ | ১,১৯৭.২৭ | ৮% | ৬৬% |
| দেশীয় | ৮৯২.২২ | ৩৩৫.৭৫ | ৫১% | ১৯% |
| কো-ইনভেস্টমেন্ট | ৭২৬.৫৮ | ২৬৫.৬৭ | ৪১% | ১৫% |
ভেস্টিয়ানের CEO শ্রীনিবাস রাও বলেছেন, দেশীয় বিনিয়োগকারীরা এখন ভারতের রিয়েল এস্টেটের মূলধন প্রবাহকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বৈশ্বিক অস্থিরতার মধ্যে সহ-বিনিয়োগ মডেল (Co-Investment Model) একটি পছন্দের কাঠামো হিসেবে আবির্ভুত হয়েছে। রাও আরও বলেন যে, বিদেশী বিনিয়োগকারীরা ভারতকে ত্যাগ করেননি। তারা কেবল আরও সহযোগিতামূলক (Collaborative) হয়ে উঠছে। আর যদি সকল শ্রেনীর বিনিয়োগকারীদের মোট বিনিয়োগের বিভাগ করা হয়। তবে দেখা যাবে যে ২০২৫ সালের তৃতীয় ত্রৈমাসিকে রিয়েল এস্টেট বিনিয়োগে বাণিজ্যিক (Commercial) খাতে সবচেয়ে বেশি বিনিয়োগ লক্ষ্য করা গেছে।
সেপ্টেম্বর ত্রৈমাসিকে সেক্টর ভিত্তিতে ভারতে রিয়েল এস্টেট প্রাতিষ্ঠানিক বিনিয়োগ দাঁড়িয়েছে:–
| সেক্টরের নাম | ২০২৫ সালের তৃতীয় ত্রৈমাসিকে বিনিয়োগের পরিমাণ (অর্থে) | বিনিয়োগের অংশ (শেয়ারে) |
| কমার্শিয়াল | ১,৩৯৭.২১ মিলিয়ন ডলার | ৭৯% |
| রেসিডেন্সিয়াল | ১৯১.৬৭ মিলিয়ন ডলার | ১১% |
| ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ওয়্যার হাউসিং | ৮৫.৭৯ মিলিয়ন ডলার | ৫% |
| ডাইফারসিফিকেশন | ৮৪.৮২ মিলিয়ন ডলার | ১৬% |




