Article By – সুনন্দা সেন

৩ সেপ্টেম্বর অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ঘোষণা করেছেন যে ব্যক্তিগত স্বাস্থ্য ও জীবন বীমা (Individual Health and Life Insurance) GST মুক্ত করা হয়েছে। যা সাধারণ মানুষের জন্য বড় স্বস্তি। কারণ আগে এই বীমার জন্য ১৮% GST ধার্য করা হত। সীতারমন বলেন, সাধারণ মানুষের জন্য বীমা সাশ্রয়ী করে তোলার জন্য এবং দেশে বীমা কভারেজ বাড়ানোর জন্য এবং দেশে বীমা কভারেজ বাড়ানোর জন্য এই সীদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সমস্ত ব্যক্তিগত বীমা পলিসির উপর GST ছাড় রয়েছে। তা সে টার্ম লাইফ, ULIP অথবা এনডাউমেন্ট পলিসি হোক না কোন। প্রবীণ নাগরিকদের জন্য সকল পলিসি সহ সকল ব্যক্তিগত স্বাস্থ্য বীমা পলিসির উপর GST অব্যাহতি দেওয়া হয়েছে।
স্বাস্থ্য ও জীবন বীমার উপর GST দীর্ঘ সময় ধরে বিতর্কের বিষয় চিল। আর সাংসদে বহুবার এইগুলির উপর GST হার কমানোর পক্ষে জোরালো সমর্থন ছিল। এমনকি উচ্চ GST-এর জন্য রাজ্য ও কেন্দ্রীয় সরকারগুলি এই সেক্টর থেকে আয় হ্রাস এবং রাজস্ব ক্ষতির আশঙ্কা করেছিল। GST কাটের কারণে সাধারণ মানুষ সুবিধা পাবে। তবে ইন্সুরেন্স কোম্পানিগুলিকে টিকে থাকতে হলে তাদের পলিসির দাম বাড়াতে হবে। সাথে গ্লোবাল ব্রোকারেজ বলে, রিটেইল স্বাস্থ্য ও জীবন বীমা প্রডাক্টের দাম গ্রাহকদের জন্য হ্রাস পাবে এবং GST হ্রাসের যেকোনো সুবিধা বীমাকারীদের গ্রাহকদের কাছে পৌঁছে দিতে হবে।
অর্থমন্ত্রীর সভাপতিত্বে ৫৬তম GST কাউন্সিল ব্যক্তিগত স্বাস্থ্য ও জীবন বীমা প্রিমিয়ামের উপর GST ১৮% থেকে শূণ্যে নামিয়ে আনার পর ইনস্যুরেন্স কোম্পানিগুলির স্টকে দারুণ প্রভাব লক্ষ্য করা গেছে। HDFC লাইফ, SBI লাইফ, LIC (Life Insurance Corporation of India), ICICI প্রুডেন্সিয়াল লাইফ, নিউ ইন্ডিয়া অ্যান্সুরেন্স, ICICI লম্বার্ড, স্টার হেলথের শেয়ারের দাম ২-৩%-এর মধ্যে বৃদ্ধি পেয়েছে। অবশ্য প্রাথমিক সেশনের পর উচ্চ বৃদ্ধি দেখার পর SBI লাইফের শেয়ার প্রাইজে পতন লক্ষ্য করা গেছে। অন্যদিকে LIC, ICICI লম্বার্ড লিমিটেড এবং স্টার হেলথের শেয়ারের দাম ১%-এর বেশি বৃদ্ধির সাথে লেনদেন করছে। তাদের শেয়ার যথাক্রমে ১.৫২%, ১.৯১% এবং ১.৫৬%-এর বৃদ্ধি ধরে রেখেছে।




