বাজেট পেশের পরবর্তী সময়ে ভারতীয় শেয়ার বাজারে আবারও বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছিল। দেশীয় দুই প্রধান সূচক নতুন উচ্চতায় পৌঁছেছিল। তবে বাজার বিশেষজ্ঞদের ধারণা ছিল যে বাজারে অস্থিরতাও রয়েছে, পাশাপাশি বেশকিছু স্টকে বৃদ্ধি শেয়ার বাজারের জন্য সুখবর বহন করছিলো না। যে কারণে শীঘ্র পতনের আশঙ্কা করার মাঝে গতকাল অর্থাৎ শুক্রবার সপ্তাহের শেষ ট্রেডিং দিনে বিরাট পতন লক্ষ্য করা গেছে শেয়ার বাজারে। বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স ১.০৮% বা ৮৮৫.৫৯ পয়েন্ট হ্রাস পেয়ে ৮০,৯৮১.৯৫- এ এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি ১.১৭% বা ২৯৩.২০ পয়েন্ট কমে ২৪,৭১৭.৭০- এর স্তরে লেনদেন শেষ করেছে।
টানা বৃদ্ধির পর শেষ সেশনে রেকর্ড পতন লক্ষ্য করা গেছে। বিনিয়োগকারীদের মধ্যে বিক্রি প্রবণতা লক্ষ্যনীয়। তবে বিশেষজ্ঞ মহলের এক বিরাট অংশ পতনে স্বস্তির নিশ্বাস ফেলেছে। বাজার সংশোধনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি রেখে বিনিয়োগকারীদের সময়টি কাজে লাগানোর কথা বলেছে। আগামী দিনে দেশীয় শেয়ার বাজারের বেশ কয়েকটি খাতের ভালো পারফর্ম্যান্সের আশা করছে বিশেষজ্ঞ মহল। যেগুলিতে বিনিয়োগ করলেই নাকি হবেন লাভবান। সম্প্রতি এই বিষয় ABSL (Aditya Birla Sun Life) AMC- এর ইক্যুটি বিভাগের প্রধান এবং CO – CEO হরিশ কৃষ্ণান (Harish Krishnan) তার মতামত প্রকাশ করার সাথে চারটি খাতের নাম উল্লেখ করেছেন।
তার মতে, বর্তমানে ভারতীয় শেয়ার বাজারের একাধিক খাতে বিনিয়োগের দারুণ সুযোগ রয়েছে। যেগুলির মধ্যে উল্লেখযোগ্য ভাবে চারটি খাতে বিশেষ সুযোগ লক্ষ্য করা যাচ্ছে। কৃষ্ণানের গনণা অনুযায়ী প্রথমত যুক্তিসঙ্গত ভাবে ফার্মা সেক্টরে বা খাতে আগামীতে দারুণ বৃদ্ধির সুযোগ রয়েছে। আর এমনিও খাতটির প্রতি বিনিয়োগকারীদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি বর্তমান রয়েছে। তিনি দ্বিতীয় কনজিউমার ডিউরেবলস খাতটির প্রতি নিজের ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকার কথা জানিয়েছেন। পাশাপাশি এও বলেছেন যে গত পাঁচ বছরে খাতটি ভালো পারফর্ম না করলেও আগামীতে দুর্দান্ত পারফর্ম্যান্স লক্ষ্য করা যাবে।
বর্তমানে খাতটি খুব একটা আশানুরুপ ফলাফল দিতে না পারলেও, IT খাতটিকে তৃতীয় নম্বর স্থানে রেখেছেন ABSL AMC-এর ইক্যুটি বিভাগের প্রধান এবং CO – CEO হরিশ কৃষ্ণান। তিনি বলেছেন যে, নিকটবর্তী সময়ে দেখতে খাতটি ভালো পারফর্ম করবে না। তবে আগামীতে সময়ের সাথে IT সেক্টরের পারফর্ম্যান্সে উর্ধ্বগতী লক্ষ্য করা যাবে। সেরা চারের তালিকায় শেষে রয়েছে ধাতু বা মেটালের খাত। কৃষ্ণানের মতে, আসন্ন সময়ে খাতটিতে শক্তিশালী বৃদ্ধি লক্ষ্য করা যাবে। এছাড়া তিনি অনুমান করেছেন যে, এই চারটি ক্ষেত্র থেকে আনুমানিকভাবে তিন বছরের মেয়াদে ইতিবাচক রিটার্ণ আসতে পারে।
[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার এবং মিউচ্যুয়াল ফান্ড সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ করার ক্ষেত্রে ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ড এবং মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]
Article By – সুনন্দা সেন






