লোকসভা ভোটের আমেজে বাজার অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। ভোট শুরু হওয়ার পর শেয়ার বাজারে বিরাট বৃদ্ধি দেখতে পাওয়া গেলেও তারপর বিরাট পতন লক্ষ্য করা গিয়েছিল। অবশ্য বর্তমানে আবারও গ্রিণ জোনে রয়েছে মার্কেট সূচক গুলি। তবে বাজার বিশেষজ্ঞদের মতে ভোটের ফলাফল প্রকাশ না পাওয়া অব্দি এই অস্থিরতা বজায় থাকবে। কিছুদিন আগে টাটা গ্রুপের কারণে বেশ খানিকটা সম্পদ হারিয়ে ছিলেন বিনিয়োগকারীরা। তবে এবার সেই টাটা গ্রুপের দুই সংস্থার স্টকে ভরসা দেখাচ্ছে ব্রোকারেজ সংস্থাগুলি। তাদের ধারণা স্টক দুটি ২৭% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

অনিশ্চয়তার মধ্যেও টাটা গ্রুপের দুই সংস্থা টাটা টেকনোলজিস এবং টাটা পাওয়ারের উপর ভরসা দেখাচ্ছে দেশীয় ব্রোকারেজ হাউসগুলি। চলুন দেখে নেওয়া যাক দুই কোম্পানির স্টক নিয়ে কি বলছে বা ভাবছে ব্রোকারেজ হাউসগুলি-
- টাটা পাওয়ার: এই স্টকের জন্য ‘Buy’ কল রেখেছে ব্রোকারেজ সংস্থাগুলি। আর ৪৯০ টাকা লক্ষ্য মূল্যের সাথে নতুন কভারেজ রেটিং দেওয়া শুরু করেছে। যা নির্দেশ করছে শেয়ারটি ১২.৫% বৃদ্ধি পেতে পারে। এছাড়া জানা যাচ্ছে যে টাটা পাওয়ারে স্টক গত একবছরে ১০৯%- এরও বেশি বৃদ্ধি পেয়েছে। ব্রোকারেজ সংস্থাগুলির মতে সকল কোম্পানির মধ্যে টাটা পাওয়ার RE প্ল্যাটফর্ম হিসেবে দাঁড়িয়ে রয়েছে। এছাড়া টাটা পাওয়ার ভারতের বৃহত্তম বেসরকারি বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলির মধ্যে অন্যতম। আর এটি বিড জয়ের সাথে ট্রান্সজিশন ব্যবসাকে প্রশারিত করছে। যা কোম্পানিটির শেয়ার বৃদ্ধির ক্ষেত্রে কাজ করবে।
- টাটা টেক: দেশীয় ব্রোকারেজ ফার্মগুলি টাটা গ্রুপের এই সংস্থার স্টকে ‘Buy’ কল রেখেছে এবং শেয়ারের টার্গেট মূল্য ১,৩০০ টাকা স্থির করেছে। ব্রোকারেজের দারণা টাটা টেকের স্টক প্রায় ২৭% বৃদ্ধি পেতে পারে। অবশ্য গতকাল অর্থাৎ ১৭ মে এই স্টকে বিয়ারিস প্রবণতা দেখতে পাওয়া গেলেও, আজকে (১৮ মে) NSE বা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে কোম্পানির শেয়ারটি ০.০৯৫% বৃদ্ধি পেয়েছে। এছাড়া টাটা টেকের শেয়ার এক্সচেঞ্জে লিস্টিংয়ের দিন ৫০০ টাকা ইস্যু মূল্য থেকে ১৬২.৮৪% বৃদ্ধি পেয়ে ১,৩১৪.২৫ টাকায় লেনদেন শেষ করেছে। অবশ্য সেই মূল্য অনেকটা কমে গিয়েছে। তারপরেও ব্রোকারেজ সংস্থাগুলি এই সংস্থার স্টক নিয়ে আশাবাদী।

শেয়ার বাজারে ঝুঁকি রয়েছে এবং আর্থিক ক্ষতির সম্ভাবনা লক্ষ্য করা যায়। এমন অবস্থায় স্থির রিটার্ন না পাওয়ার প্রবণতা থাকে বেশি। অবশ্য বর্তমানে স্থির রিটার্ন পেতে আর ফিক্সড ডিপোজিট ও রেকারিং ডিপোজিট নয়, বিনিয়োগ করুন Central Government schemes এ। বিনিয়োগ করার ক্ষেত্রে যেমন কোনো প্রকার ঝুঁকির সম্মুখীন হতে হয় না। তেমন প্রত্যেক মানুষের প্রয়োজনের উপর ভিত্তি করে ভারত সরকার স্কিম চালু করেছেন। এই যেমন ধরুন: কিষাণদের জন্যে, অবসর গ্রহণের পরের জীবনের জন্যে, মহিলাদের জন্যে, শিশু কন্যা সন্তানদের জন্য, কারিগরদের জন্যে, চাকুরিরত মানুষদের প্রয়োজন ইত্যাদি উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে Central Government schemes। আপনার জন্যে কোন স্কিমটি সঠিক এবং স্কিমগুলি কী কী সুবিধা দিচ্ছে [জানতে এক্ষুনি লিংকে ক্লিক করুন]।
[আপনাদের জেনে রাখা ভালো যে, এখানে শেয়ার বাজার সংক্রান্ত তথ্য কেবল তথ্য হিসাবে আপনাদের সামনে তুলে ধরা হয়। বাজারে বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন। আমরা কোনো স্টকে, Mutual fund- এ বিনিয়োগ করার পরামর্শ দিয়ে থাকি না। আমাদের উদ্দেশ্য কেবল তথ্য এবং বাজার সংক্রান্ত খবর আপনাদের অব্দি পৌঁছানো]




টাটার হাত ধরে ফের ঘুরে দাঁড়াচ্ছে Air India ! দারুণ রিপোর্ট এল সামনে
September 7, 2024[…] টাটা গ্রুপের ফোকাস এয়ারলাইন সেক্টরে। এভিয়েশন […]