buzywithinfoBuzy With Info
Everything About Business
ICICI Prudential

১০,০০০ কোটি টাকার IPO-এর জন্য ICICI প্রুডেন্সিয়াল AMC ১৮টি মার্চেন্ট ব্যাংকার নিযুক্ত করেছে; উক্ত বিষয় বিস্তারিত জানুন

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ICICI প্রুডেন্সিয়াল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বা AMC তাদের আসন্ন IPO-এর জন্য রেকর্ড ১৮ জন মার্চেন্ট ব্যাংকার নিয়োগ করেছে। যা সাম্প্রতিক সময়ে যেকোন ভারতীয় পাবলিক ইস্যুর জন্য সর্বোচ্চ। এর দ্বারা এটি ভারতের প্রাথমিক বাজারে একটি নতুন মানদন্ড স্থাপন করেছে। এছাড়া ICICI প্রুডেন্সিয়াল AMC, ব্যবস্থাপণার অধীনে সম্পদের দিক থেকে ভারতের বৃহত্তম সক্রিয় সম্পদ ব্যবস্থাপক। ৩১মার্চ, ২০২৫ পর্যন্ত কোম্পানিটির ত্রৈমাসিক গড় AUM বা অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট ৯.৪৩ লক্ষ কোটি টাকা পরিচালনা করেছে। এছাড়া এই IPO ICICI গ্রুপের পঞ্চম AMC-এর তালিকাযুক্ত প্রক্রিয়া। 

July 18 New in article ads By Sir

ICICI প্রুডেন্সিয়াল প্রাথমিক পাবলিক অফার বা IPO-এর মাধ্যমে ১০,০০০ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করছে। যা মার্চেন্ট ব্যাংকারদের কাছ থেকে তীব্র আগ্রহের কারণ হয়ে দাঁড়িয়েছে। ইস্যু কাঠামোর অধীনে মাত্র চারজন ব্যাংকার ফি পাবেন। তবে ১৮ জনই লিগ টেবিল ক্রেডিট পাবেন। কোম্পানিটি SEBI-এর কাছে তার ড্রাফ্ট রেড হেয়ারিং প্রসপেক্টাস বা DRHP ৮জুলাই, ২০২৫-এ জমা করেছে। এই সিন্ডিকেটটিতে সিটি, মরগান স্ট্যানলি এবং গোল্ডম্যান শ্যাক্সের মতো বিশ্বব্যাপী নাম এবং অ্যাক্সিস ক্যাপিটাল, কোটাক ইনভেস্টমেন্ট ব্যাংকিং, SBI ক্যাপিটাল মার্কেটস, JM ফিনান্সিয়াল এবং HDFC ব্যাংকের মতো শীর্ষস্থানীয় ভারতীয় সংস্থাগুলি অন্তর্ভুক্ত রয়েছে। 
এই IPO-টি যুক্তরাজ্য-ভিত্তিক প্রোমোটার প্রুডেন্সিয়াল কর্পোরেশন হোল্ডিংস লিমিটেডের ১০০% অফার-ফর-সেল (OFS)। ICICI প্রুডেন্সিয়াল AMC- এর কোনও অর্থ পাবে না, পুরো অর্থ বিক্রয়কারী শেয়ারহোল্ডারের কাছে যাবে। এছাড়া এই ক্ষেত্রে গত দুই বছরে অন্য যেকোনো IPO- এর তুলনায় বেশি মার্চেন্ট ব্যাংকার নিয়োগের ক্ষেত্রে উল্লেখযোগ্য। এর আগে HDB ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের কাছে এই রেকর্ড ছিল। যার ২০২৫ সালের জুনের IPO-তে ১২ জন ব্যাংকার নিয়োগ করা হয়েছিল। এরপর স্ক্লস বেঙ্গালুরু (লীলা হোটেলস) ১১ জন এবং JSW ইনফ্রাস্ট্রাকচার এবং ওলা ইলেকট্রিক, প্রত্যেকে ৮ জন করে নিয়োগ করেছিল। আর ১০,০০০ কোটি টাকার NTPC গ্রিন এনার্জির ইস্যুতে মাত্র চারজন লিড ম্যানেজার নিয়োগ করা হয়েছিলো।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading