buzywithinfoBuzy With Info
Everything About Business
ICICI Prudential Rural Oppurtunity Fund

ICICI প্রডুনশিয়াল লঞ্চ করলো নতুন রুরাল অপারচুনিটি ফান্ড! বিশদে জানুন এই বিষয়ে

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ICICI প্রডুনশিয়াল মিউচ্যুয়াল ফান্ড সম্প্রতি ‘ICICI প্রডুনশিয়াল রুরাল অপারচুনিটি ফান্ড’ প্রবর্তন করেছে। যা একটি ওপেন-এন্ডেড ইক্যুইটি স্কিম। নতুন ফান্ডটি গ্রামীণ এবং সংযুক্ত অঞ্চলের থিমগুলিতে ফোকাস করবে। এটির প্রাথমিক লক্ষ্য হবে এমন খাতে বিনিয়োগ করা যা গ্রামীণ ভারতের বৃদ্ধিকে সমর্থন করে এবং রুরাল অঞ্চলের উন্নতি করে। রিলিজে বলা হয়েছে, এই স্কিমের উদ্দেশ্য হল গ্রামীণ ও সহযোগী খাতে পরিচালিত কোম্পানিগুলির ইক্যুইটি এবং ইক্যুইটি -সম্পর্কিত ইন্সট্রুমেন্টগুলিতে বিনিয়োগ করে দীর্ঘমেয়াদী সম্পদ সৃষ্টি করা

ICICI প্রডুনশিয়ালের নতুন ফান্ড স্কিমটি লার্জ, মিড এবং স্মল ক্যাপ জুড়ে ডাইভারসিফাই। আর বিভিন্ন বাজার মূলধনের এক্সপোজারের সুবিধা প্রদান করে। স্কিমটির নমনীয়তা গ্রামীণ থিমের মধ্যে সেক্টর বরাদ্দে সামঞ্জস্য পূরণ করার অনুমতি দেয়। এছাড়া নিফটি রুরাল ইনডেক্স গ্রামীণ শিল্পের সাথে জড়িত নিফটি ৫০০ সূচকের মধ্যে স্টকের গতিবিধি প্রতিফলিত করার জন্য ডিজাইন করা হয়েছে বলেও জানা যায়। নতুন ফান্ডটিকে ‘নিফটি রুরাল ইন্ডেক্স TRI’-এর সাথে তুলনা করা হবে। আর এই ফান্ডের তত্ত্বাবধানের দায়িত্বে থাকবেন প্রিয়াঙ্কা খান্ডেলওয়াল এবং শঙ্করণ নরেন

8 3

চলুন তবে ‘ICICI প্রডুনশিয়াল রুরাল অপারচুনিটি ফান্ড’-এর বিষয় বেশকিছু গুরুত্বপূর্ণ কী পয়েন্ট জেনে নেওয়া যাক। –

  1. ডিরেক্ট এবং রেগুলার প্ল্যানের মাধ্যমে বিনিয়োগ করতে পারবেন। 
  1. নূন্যতম বিনিয়োগের পরিমাণ হল ৫,০০০ টাকা। তার পরে ১ টাকার গুণিতকে বিনিয়োগ করতে পারেন। 
  1. বিনিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার এন্ট্রি লোড দিতে হবে না।
  1. ফান্ড ১২ মাসের আগে রিডিম করতে চাইলে NAV অর্থাৎ নেট অ্যাসের ভ্যালুর ১% এক্সিট লোড চার্জ করবে। ১২ মাসের পরে কোন চার্জেস দিতে হবে না।
  1. বিনিয়োগ SIP, SWP এবং STP বিনিয়োগ পদ্ধতির মাধ্যমে করার সুযোগ পাবেন।
  1. ফান্ডটি ‘নিফটি রুরাল টোটাল রিটার্ন ইনডেক্স’– এর বিপরীতে বেঞ্চমার্ক করা হবে।

[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার এবং মিউচ্যুয়াল ফান্ড সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading