Article By – সুনন্দা সেন

২০২৫ সালে ভারতের IPO (Initial public offering) বাজার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এখনো পর্যন্ত ৭৮টি মেইনবোর্ড IPO ১৪ বিলিয়ন ডলারেরও বেশি তহবিল সংগ্রহ করেছে এবং এখনও তিন মাস বাকি রয়েছে। অক্টোবর মাসটি আরও একটি শক্তিশালী মাস হবে বলে আশা করা হচ্ছে। কারণ এই মাসে টাটা ক্যাপিটাল এবং LG ইলেকট্রনিক্স ইন্ডিয়ার মতো বৃহৎ কোম্পানিগুলির IPO লঞ্চ করার মাধ্যমে মোট ৫ বিলিয়ন ডলারেরও বেশি আয় করবে। সাথে ভারতীয় শেয়ার বাজারে বা এক্সচেঞ্জের সাথে কোম্পানিগুলির যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে।
বার্নস্টাইনের একটি প্রতিবেদনে দেখা গেছে যে এই বছর প্রাথমিক পাবলিক অফারের দ্বারা তহবিল সংগ্রহের ক্ষেত্রে ভারত এখন বিশ্বব্যাপী চতুর্থ স্থানে রয়েছে। ৫৩ বিলিয়ন ডলার নিয়ে আমেরিকা শীর্ষে, ২৩ বিলিয়ন ডলার নিয়ে হংকং এবং ১৬ বিলিয়ন ডলার নিয়ে চীন রয়েছে। আর এই প্রথম ভারতের ১৪ বিলিয়ন ডলারের বিশ্বব্যাপি প্রধান বাজারগুলিকে পিছনে ফেলে তালিকায় এগিয়ে এসেছে এবং প্রথম পাঁচে জায়গাও করে নিয়েছে। কারণ সাম্প্রতিক মাসগুলিতে IPO থেকে মূলধন সংগ্রহের গতিবেগ শক্তিশালী হয়েছে। গত দুই মাসে রেকর্ড ৩৩টি তালিকাভুক্তি এবং অক্টোবরের জন্য আরও ১৩টি ইতিমধ্যেই ট্র্যাকে রয়েছে।
পাশাপশি আশা করা হচ্ছে যে এই গতি অব্যাহত থাকলে ভারতের আগামী বছরে IPO- এর মাধ্যমে সংগৃহীত অর্থ ২০ বিলিয়ন ডলারেরও বেশি বা সমান হতে পারে। অনেকেই বিশ্বাস করেন যে নতুন যুগের প্রযুক্তি কোম্পানিগুলি এই তরঙ্গের নেতৃত্ব দিচ্ছে। বার্নস্টাইনের প্রতিবেদনে তুলে ধরা হয়েছে যে বেশিরভাগ IPO আসছে ঐতিহ্যবাহী ক্ষেত্র যেমন শিল্প এবং বিবেচনামূলক ব্যবসার ক্ষেত্র থেকে। যার মধ্যে রয়েছে জুয়েলারি এবং সুইগির মতো ডিজিটাল ভোক্তা সংস্থাগুলিও রয়েছে। জানা যাচ্ছে যে ২০২৫ সালে এখন পর্যন্ত মাত্র ১৬% IPO ভোক্তা প্রযুক্তি, গ্রীন এনার্জি অথবা ডিজিটালের মতো নতুন ক্ষেত্রগুলির সাথে সম্পর্কিত।




