buzywithinfoBuzy With Info
Everything About Business
SEBI

এক্সপায়ারি ডের অস্থিরতা নিয়ন্ত্রণে সেবির নতুন ভাবনা! আরবিট্রেজ ফান্ডের নিয়ম শিথিল করার প্রস্তাব বাজার নিয়ন্ত্রকের

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

সেবি CAS (Closing Auction Session)-কে আরও কার্যকর করতে আরবিট্রেজ ফান্ড (arbitrage fund)-গুলির অংশগ্রহণের নিয়ম সহজ করার কথা বিবেচনা করছে। ৩ আগস্ট, ২০২৬ থেকে F&O স্টকগুলিতে CAS চালুর পর এক্সপায়ারি ডে (expiry day)-তে ক্লোজিং প্রাইস (closing price) এবং ডেরিভেটিভস স্যাটেলমেন্টকে ঘিরে অস্থিরতা (volatility) দেখা যায়। এই পরিস্থিতিতে SEBI (Securities and Exchange Board of India) স্যাটেলমেন্ট পদ্ধতি ও মার্কেট টাইমিং-সহ CAS-এর বিভিন্ন দিক পর্যালোচনা করছে।

July 18 New in article ads By Sir

আরবিট্রেজ ফান্ডগুলি ক্যাশ মার্কেট ও ফিউচারস মার্কেটের দামের পার্থক্য থেকে সুযোগ নেয়। তাই ক্লোজিং অকশানে তাদের আরও সক্রিয় অংশগ্রহণ হলে অকশনের (auction)-এর লিক্যুইডিটি এবং মূল্য নির্ধারণ (price discovery) বাড়তে পারে। CAS-এর মূল লক্ষ্যই হল দিনের শেষের দামে প্রকৃত ডিমান্ড সাপ্লাই (demand-supply) আরও ভালোভাবে প্রতিফলিত করা। সেবি বর্তমানে এক্সপায়ারি ডে সেটেলমেন্টের জন্য ব্লেনডেড VWAP (Volume Weighted Average Price) এবং CTS VWAP-এর মতো বিকল্প নিয়েও মতামত চাইছে। 

পাশাপাশি অর্ডার ক্যান্সিলেশনের নিয়ম, CAS-এর সময়সূচি এবং অকশানের পর ডেরাইভেটিভস ট্রেডিং উইন্ডোতেও পরিবর্তনের প্রস্তাব রয়েছে। আর প্রস্তাবগুলির উপর ৩ অক্টোবর ২০২৬ পর্যন্ত পাবলিক ফিডব্যাক নেওয়া হচ্ছে। অবশ্য সেবির লক্ষ্য CAS বাতিল করা নয়, আরবাট্রেজ ফান্ড এবং অন্যান্য বাজার অংশগ্রহণকারীর প্রভাব নিলাম বন্ধ করায় তারল্য, মূল্য আবিষ্কার এবং মেয়াদোত্তীর্ণ-দিন নিষ্পত্তি-এর অবস্থাশীলতা উন্নত করা।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading