Article By – সুনন্দা সেন

আজ (৩জুন, ২০২৬) ভারতীয় শেয়ারবাজারে ফের বড়সড় পতন লক্ষ্য করা যাচ্ছে। অবশ্য গতকাল (২জুন/মঙ্গলবার) বাজারে সাময়িক পুনরুদ্ধার লক্ষ্য করার পর আজকের এই নিম্নমুখীতা। কেবল এই দুই ট্রেডিং দিবস নয় গত কয়েক সপ্তাহ ধরেই এমন ওঠা-নামা লক্ষ্য করা যাচ্ছে। আজকে সকালে বাজার খোলার পর NSE সূচক নিফটি৫০ প্রায় ০.৯০% এবং BSE সূচক সেনসেক্সের ১%-এর বেশি ক্ষতি হয়েছে বা পতন হয়েছে। এই পতনের প্রধান কারণ হিসেবে উঠে এসেছে যে,
- বাজারে সবচেয়ে বেশি চাপ দেখা গেছে IT খাতে। সাম্প্রতিক র্যালির পর বিনিয়োগকারীরা ব্যপক মুনাফা বুকিং (Profit Booking) করায়-IT সূচক প্রায় ৪.৩% পর্যন্ত হ্রাস পেয়েছে। যার প্রভাব সমগ্র শেয়ার বাজারে পড়েছে।
- এই পতনের প্রধান কারণ হিসেবে উঠে এসেছে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের বৃদ্ধি। মধ্যপ্রাচ্যে নতুন করে ভূরাজনৈতিক উত্তেজনা বাড়ায় ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি প্রায় ৯৭ ডলারের কাছাকাছি পৌঁছেছে। ভারত বিশ্বের অন্যতম বৃহৎ তেল আমদানিকারক দেশ হওয়ায় তেলের দাম বৃদ্ধি দেশের মুদ্রাস্ফীতি, বাণিজ্য ঘাটতি এবং কর্পোরেট মুনাফার ওপর চাপ সৃষ্টি করতে পারে বলে বিনিয়োগকারীরা উদ্বিগ্ন।
- বিদেশী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ধারাবাহিক বিক্রিও বাজারকে দুর্বল করছে। চলতি অর্থবছরে বিদেশী বিনিয়োগকারীরা ভারতীয় শেয়ারবাজার থেকে বিপুল পরিমাণ অর্থ তুলে নিয়েছে। মে মাসে ৩২,৯৬৩ কোটি টাকার প্রত্যাহারের পর কাল (২জুন, ২০২৬) প্রায় ৬,৭০০ কোটি টাকা প্রত্যাহার করেছে FII/FPI।
বিশ্লেষকদের মতে, বর্তমানে বাজারের ওপর মধ্যপ্রাচ্যের অনিশ্চয়তা, তেলের দামে উচ্চ মূলবৃদ্ধি এবং বিদেশী বিনিয়োগ বা ফান্ড বেরিয়ে যাওয়ার মতো তিনটি বড় চাপ কাজ করছে। এর ফলে স্বল্পমেয়াদে বাজারে অস্থিরতা অব্যাহত থাকতে পারে। তবে বিনিয়োগকারীদের নজর এখনও RBI (Reserve Bank of India)-এর আসন্ন পলিসি বিষয়ক সিদ্ধান্তে ও তেলের দামের গতিপ্রকৃতির দিক।




